somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শেষ কথা- ১৯

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু পন্ডিতি দিয়ে লেখাটা শুরু করি - ''' এক তরুন সক্রেটিসকে জিজ্ঞাসা করেছিলো,
সাফল্য লাভের রহস্য কি? সক্রেটিস তাকে পরের দিন নদীর ধারে দেখা করতে বললেন। দেখা হবার পর দুজনে পানির দিকে এগোতে লাগলেন
এবং একগলা পানিতে যেয়ে দাঁড়ালেন। হঠাৎ কিছু না বলে সক্রেটিস ছেলেটির ঘাড়
ধরে পানির মধ্যে ডুবিয়ে দিলেন । ছেলেটি পানির উপর মাথা তুলবার যতই
চেস্টা করে সক্রেটিস ততই তাকে শক্ত হাতে পানির নিচে ডুবিয়ে রাখলেন।
বাতাসের অভাবে নীল হয়ে গেলো ছেলেটির মুখ। সক্রেটিস তখন তার মাথাটি পানির উপর তুললেন । ছেলেটি হাঁসফাঁস করে বুকভরে নিঃশ্বাস নিলো।

এবার সক্রেটিস তাকে জিজ্ঞেস করলেন- ''যতক্ষণ পানির নীচে ছিলে ততক্ষণ
তুমি সবচেয়ে আকুলভাবে কি চাইছিলে?? ছেলেটি জবাব দিলো- 'বাতাস'। সক্রেটিস বললেন, এটিই সাফল্যের রহস্য। তুমি যেভাবে বাতাস চাইছিলে সেইভাবে যখন
সাফল্য চাইবে তখন তুমি সাফল্য পাবে। সাফল্যের কোনো গূঢ় রহস্য নেই।'' '' সাফল্যের চালিকাশক্তি আসে সিদ্ধিলাভের জলন্ত আকাঙ্খা থেকে । নেপোলিয়ান বলেছিলেন, '' মানুষের মন যা কল্পনা করে এবং বিশ্বাস করে, মানুষ তা অর্জন করতেও পারে।'

মহাখালি ব্রিজের উপর থেকে একটা বাইক খুব দ্রুত গতিতে বনানীর দিকে নামছে । বাইকে চালাচ্ছে গুল্লু । গুল্লুকে জড়িয়ে ধরে বসে আছে হিমি । হিমির চুল, শাড়ির আঁচল বাতাসে উড়ছে । বাইক চলছে ৮০ কিঃমিঃ স্প্রীডে। গুল্লুর বাম পাশে একটা প্রাইভেট কার । ঠিক এই সময়, লাল জামা পড়া একটা মেয়ে গুল্লুর বাইকের কাছে চলে আসে । মুহূর্তের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে গেল । হাঁটতে হাঁটতে লাল জামা পড়া মেয়েটি একটি ছেলের সাথে কথা বলছিল, মেয়েটি হঠাৎ ফুটপাতা ছেড়ে গুল্লুর বাইকের কাছে চলে আসে । মেয়েটি কথার মধ্যে ডুবে ছিল- তাই সে গুল্লুর বাইকটি খেয়াল করেনি । গুল্লু বাম পাশে চাপতে পারেনি প্রাইভেট কারের জন্য । লাল জামা পড়া মেয়েটিকে বাঁচাতে গিয়ে গুল্লু ছিটকে পড়ে ২৫ গজ দূরে । হিমি প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে । লাল জামা পড়া মেয়েটি হাঁটুতে সামান্য ব্যাথা পায় । গুল্লুর অনেক পেছনে একটা ভেসপাতে থাকা দুই ভদ্রলোক পুরো ঘটনা টা দেখেন ।

বাইকটা বাতাসের সাথে উড়ে এসে পড়ে গুল্লুর পায়ের লাছে । সময় তখন বিকেল ৫ টা। হিমির একটা হাত ভেঙ্গে গেছে । মাথা ফেটে বৃষ্টির মত রক্ত পড়ছে । রক্তে ভিজে যাচ্ছে রাস্তা । তবুও হিমির চোখ গুল্লুকে খুঁজছে ।সে চিকৎ্কার করে বলতে চাচ্ছে- আমার বাবুই কই, আমার বাবুই । কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না । আর ২৫ গজ দূরে গুল্লুর হাত পা ছিলে ভয়ানক অবস্থা । তার সারা শরীর অবশ লাগছে । কথায় বলে, যার কেউ নাই- তার আল্লাহ আছে । এমন সময় এক লোক তার গাড়িতে করে গুল্লু এবং হিমিকে হাসপাতালে নিয়ে জান । চিকিৎসার জন্য হিমিকে ইন্ডিয়া যেতে হয়েছিল । দুই মাস গুল্লু হিমির কাছে হাসপাতালে ছিল । হিমিকে ছেড়ে কোথাও যায়নি । হিমি ঘুম ভেঙ্গেই দেখতে গুল্লু তার হাত ধরে বসে আছে । এক আকাশ আনন্দে হিমির চোখ ভিজে যেত।

এবার একটা কৌতুক হবে -হাবলু কমোডে বসে তার নতুন আইফোন-৫ দিয়ে কথা বলছিল। হটাৎ তার ফোন নিচে কমোডে পড়ে গেলো। সে দুঃখে কষ্টে অনেক কান্নাকাটি করতে লাগলো। তখন হঠাৎ এক দেবতা আসলো পানি থেকে উঠে আর তাকে একটা সোনার আইফোন দিল। হাবলুর তখন কাঠুরের গল্প মনে পড়লো আর সে বলল “না এটা আমার না” । দেবতা তখন বলল, “আরে গাধা... এটা ধুয়ে তো দ্যাখ” ।

প্রায় পাঁচ মাস পর আজ "শেষ কথা" ধারাবাহিকটি লিখছি । আজ হরতাল । বিরোধীদল তেলের দাম বৃদ্ধির কারনে হরতাল দিয়েছে । তারা আগেই বলে দিয়েছিল- যেদিন তেলের দাম বাড়বে তারপর দিন হরতাল হবে।দেশের রাজনৈ্তিক অবস্থা ভালো নয় । দেশের সমাজ ব্যবস্থা ভালো নয় । দরিদ্র মানুষ আরো দরিদ্র হচ্ছে, ধনী মানুষ আরো ধনী হচ্ছে । সন্ধ্যায় যাবো হাতির ঝিলে ছবি তুলতে । অনেকেই ছবি তুলে ফেসবুক ভরিয়ে ফেলেছেন। সব সময়ই সব কিছুতেই আমার দেরী হয়ে যায় । অবশ্য এজন্য আমি মোটেও দুঃখিত নই ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×