somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজ হিমির বিয়ে

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।"

গুল্লুর সাথে হিমির পরিচয় হয়। তারপর প্রেম এবং তারপর ভালোবাসা । এক আকাশ গভীর ভালোবাসা । তারা আয়োজন করে একে অপরকে ভালোবাসেনি । চলতে চলতে মিশতে মিশতে একে অপরকে গভীর ভাবে ভালোবেসে ফেলে । একসময় তারা দুইজনই বুঝতে পারে-একজন আরেকজনের প্রতি তীব্র ভালোবাসা আছে । মোহ নয় ভালোবাসা । গোপন ভালোবাসা । কেউ জানে না এবং কেউ টেরও পায়নি । আসলে এতদিন কাউকে জানানোর প্রয়োজন পড়েনি । হেসে-খেলে দিন পাড় হয়ে গেছে । কিন্তু কথায় বলে মানুষের সব দিন সমান যায় না । শরতের ঝলমলে আকাশে হঠাৎ মেঘ জমে ।

আজ হিমির বিয়ে । হিমি অনেক সুন্দর করে সেজেছে। হিমিকে দেবী স্বরসতীর মতন লাগছে । এক আকাশ দুঃখে কষ্টে হিমির কলিজা ছিঁড়ে যাচ্ছে কিন্তু মুখ দেখে তা বুঝার উপায় নেই । গুল্লুর সাথে হিমির শেষ কথা হয় তিন দিন আগে । আসলে কোনো কথা হয়নি । ফোন দিয়ে হিমি খুব কাঁদছিল গুল্লুও কাঁদছিল । এভাবে ফোন একা একাই কেটে যায় এক ঘন্টা পর । হিমির সাথে যে ছেলের বিয়ে হচ্ছে- সে ছেলে আমেরিকা থাকে । দেখতে সুন্দর, শিক্ষিত, রুচিবান এবং দারুন পয়সাওয়ালা । হয়তো বিয়ের সাতদিন পরে গুল্লুকে একেবারে ভুলে যাবে । আনন্দে ঘর সংসার করবে ।

গুল্লুর অবস্থা ভয়াবহ । তাকে দেখলে মনে হয় সে একজন মানিসক রোগী । হিমির কোনো দোষ নেই । হিমি অনেক পথ দেখিয়েছিল- কিন্তু গুল্লু সে পথে যায়নি । গুল্লুর যুক্তি হচ্ছে- তার পায়ের নীচের মাটি এখন শক্ত হয়নি । সময়ের প্রয়োজন আছে । আর হিমির পরিবারের কাছে সময়ের অভাব । গুল্লু পাগলের মতন রাস্তায় হাঁটছে । যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ।হিমির সাথে আনন্দময় সময় গুলোর কথা খুব বেশী মনে পড়ছে গুল্লুর । গুল্লুর ইচ্ছা করছে- এখনই ছুটে হিমির কাছে যেতে । হিমির হাত ধরে বলবে, চলো আমার সাথে । তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না । তুমি আমার পাশে নেই ভাবলেই বুকের মধ্যে ভীষন কষ্ট হয় ।

হিন্দুদের মহাদেবের বাহন ছিল ষাঁড়, কার্তিকের ময়ূর, লক্ষ্মীর পেঁচা, গনেশের ইঁদুর আর সরস্বতী'র হাঁস- গুল্লুর এই রকম একটা বাহন থাকলে ভালো হতো। সে দূরে কোথাও চলে যেতে পারতো । যেখানে হিমির কথা একটুও মনে পড়বে না । অনেক পুরুষ নারীর রুপ দেখে মুগ্ধ হয়। তারা বোকা । আজ, হিমিকে ছাড়া গুল্লু শিশুর মতো অসহায় হয়ে পড়েছে । হিমি গুল্লুর হৃদয় জয় করেছে- আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে,সেবা দিয়ে । হিমির এমন একটা ব্যক্তিত্ব ছিল যে তার সামনে দাঁড়িয়ে গুল্লু মিথ্যা কথা বলতে পারতো না । স্টুডিও থেকে গুল্লুকে ফোন করে বলা হলো- একটা বিয়ের অনুষ্ঠানে ছবি তুলতে যেতে । গুল্লু কঠিন গলায় মানা করে দিল। যদি গুল্লু সেই বিয়ের অনুষ্ঠানে যেত- তাহলে বড় ধরনের একটা ধাক্কা খেত । সেই বিয়ের অনুষ্ঠানটি ছিল হিমির ।

হিমির বিয়ে হয়ে গেল । হিমি তার স্বামীর সাথে চলে গেল আমেরিকা । গুল্লু আগের মতই রয়ে গেল । সারা দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো। ক্ষুধা পেলে রাস্তার পাশের দোকান চা সগারেট খাওয়া । বাস্তব জীবনে এই রকমই হয় । যদি সিনেমা হতো- তাহলে এই রকম হতো- বিয়ের আসর থেকে গুল্লু গিয়ে হিমিকে নিয়ে আসতো । গুল্লু হিমিকে বিয়ে করতো- তাপর চলে যেতো নীলগিরি পাহাড়ে । দু'বছর পর তিনটা বাচ্চা হতো । প্রথম বার দু'টা জমজ মেয়ে বাচ্চা হতো। বাচ্চার নাম রাখতো টাপুর টুপুর । আর ছেলে টার নাম রাখতো গেদু ।

"তোমায় নতুন করেই পাব বলে হারাই ক্ষণে ক্ষণ
ও মোর ভালোবাসার ধন।
দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন,
ও মোর ভালোবাসার ধন॥"
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×