পঁচাত্তর সালের পনের আগস্ট বঙ্গবন্ধু নিহত হলেন।
তারপর জেনারেল জিয়া ক্ষমতায় বসলেন।
সামরিক এই রাষ্টপতির নতুন নীতির ফলে বাংলাদেশের রাজনীতিতে রাজাকার আলবদর ব্যবসায়ক্ষেত্রে পাকিস্তানিরা আবার জাঁকিয়ে বসবার সুযোগ পেল।
মাত্র ৪৩ বছর বয়সে জিয়া বাংলাদেশের ৭ম প্রেসিডেন্ট। জিয়াউর রহমানের পাঁচ বছরের শাসনে কোনো দুর্যোগ হয়নি। বন্যা, খরা, জলোচ্ছাস- কিছুই না।দ্রব্যমূল্য লাগামছাড়া হয়নি। মজার ব্যাপার হলো- নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ল। বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রপ্রধানকে পেয়ে অনেক খুশি।
জিয়া দুর্নীতি না করে বরং খাল কেটে দেশ বদলে দিতে চেয়েছিলেন।বুদ্ধিজীবি এবং কবি সাহিত্যিকরা সবাই তার খাল কাটাকে সমর্থন জানালেন। জিয়া অবশ্যই একজন সৎ মানুষ ছিলেন। তার মৃত্যুর পর দেখা গেল- তিনি কিছুই সঞ্চয় রেখে যেতে পারেন নি।
সৌদি বাদশার আমন্ত্রনে জিয়া সৌদি গেলেন-সাথে করে বাদশার জন্য পাচ'শ নিম গাছের চারা নিয়ে গেলেন। উপহার পেয়ে বাদশা তো মহা খুশি। বেলজিয়ামের রাজা রানীকে দিলেন- দুটি হস্তিশাবক।
জিয়াউর রহমান গোলাম আযম কে পাকিস্তান থেকে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন।
জিয়া মৃত্যুবরন করেন- জেনারেল মঞ্জুরের পাঠানো ঘাতক বাহিনীর হাতে।জেনারেল মঞ্জুর ছিলেন একজন মেধাবী অফিসার। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য 'বীর উত্তম' খেতাব পান।
১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি জনতা বিপ্লবের পর তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন।জিয়াউর রহমান ১৯৭৬ সালের ৮ই মার্চ মহিলা পুলিশ গঠন করেন।১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন।১৯৭৮ সালের ৩রা জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন।তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, কোন রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না।ধর্মকে কেন্দ্র করে কখনওই রাজনীতি করা যেতে পারে না। ধর্মের অবদান থাকতে পারে রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৩ রাত ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


