বিশ্ববিদ্যালয়ে জনৈক অধ্যাপক ক্লাস নিচ্ছিলেন । অধ্যাপক ছিলেন নাস্তিক প্রকৃতির । পড়াতে পড়াতে খানিকটা উপহাসের ঢঙ্গেই তিনি তার ছাত্রদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন--- “যা কিছুর অস্তিত্ব রয়েছে তার সবই কি ভগবান সৃষ্টি করেছিলেন ?” সকল ছাত্র চুপ । শুধু একজন ছাত্র উত্তর দেওয়ার জন্য উঠে দাঁড়াল ।
ছাত্র ১ – হ্যাঁ তিনিই সৃষ্টি করেছিলেন । ভগবানই সমস্ত কিছুর স্রষ্টা ।
অধ্যাপক ভ্রু কুঞ্চিত করে আবার জিজ্ঞাসা করলেন, “ভগবানই সব সৃষ্টি করেছেন ?”
ছাত্র ১ – হ্যাঁ স্যার, ভগবানই নিশ্চিতরূপে সবকিছু সৃষ্টি করেছে ।
অধ্যাপক – ভগবান যদি সবকিছু সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই অসৎকেও তৈরী করেছেন, যেহেতু অসতের অস্তিত্ব রয়েছে । অতএব, আমরা যা করি আমরা তাই, কর্মের এ নীতি অনুসারে ভগবানকেও আমরা অসৎ রূপেই ধরে নিতে পারি । তাই না ?
অধ্যাপকের এ ধরনের বিভ্রান্তিমূলক যুক্তিটি ছাত্রটি কোন উত্তর প্রদান করতে পারল না । চুপ করে গেল । সেই অধ্যাপক তখন যেন জিতে গেছেন এই মনোভাব নিয়ে বললেন, ধর্ম বিশ্বাস আসলে কতগুলো গল্পগাথা মাত্র – এই ধরনের কথা ছাত্রদের মধ্যে বলতে লাগলো । সেই সময় ক্লাসের অন্য একটি ছাত্র হাত তুলে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, “স্যার আমি কি একটি প্রশ্ন করতে পারি ।” “হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই ।” অধ্যাপক সম্মতি দিলেন ।
ছাত্র ২ – স্যার, ঠান্ডার কি আদৌ কোন অস্তিত্ব রয়েছে ?
অধ্যাপক – এটা আবার কি ধরণের প্রশ্ন ? নিশ্চয়ই ঠান্ডার অস্তিত্ব রয়েছে । কেন, তুমি কি কখনও ঠান্ডার অনুভব লাভ কর না ?
ছাত্র ২ – প্রকৃতপক্ষে স্যার, ঠান্ডার অস্তিত্ব নেই । পদার্থবিজ্ঞানের সূত্র অনুসারে আমরা যাকে বাস্তবে ঠান্ডা বলে মনে করি, সে হল উষ্ণতা বা তাপের অনুপস্থিতি । প্রতিটি দেহ বা বস্তুর বিচার্যের জন্য তখনই গ্রহনীয় হয় যখন তার মধ্যে শক্তি থাকে বা শক্তি তার মধ্য দিয়ে সঞ্চারিত হয় । আর তাপ বা উষ্ণতা হল সেই বস্তু যা দেহ বা বস্তুর মধ্যে থাকে বা দেহ বা বস্তুর মধ্যে শক্তির সঞ্চার ঘটায় । চরম শূণ্যতা (-৪৬০ ডিগ্রী ফারেনহাইট) হল সামগ্রিকভাবে তাপের অনুপস্থিতি । এবং সকল বস্তু সেই তাপমাত্রা নিস্ক্রিয় বা প্রতিক্রিয়া অসমর্থ হয়ে যায় । অতএব ঠান্ডার কোন আলাদা অস্তিত্ব নেই । আমরা এই শব্দটি সৃষ্টি করেছি শুধুমাত্র তাপহীনতায় আমরা কেমন অনুভব করি তা বর্ণনা করার জন্য । স্যার, অন্ধকারের কি কোন অস্তিত্ব আছে ?
অধ্যাপক – নিশ্চয়ই আছে ।
ছাত্র ২ – স্যার, আবার আপনি ভুল করলেন । প্রকৃতপক্ষে অন্ধকারের কোন অস্তিত্ব নেই । বাস্তবে অন্ধকার হলো আলোর অনুপস্থিতি । আলোকে আমরা নিরীক্ষণ করতে পারি বা অধ্যয়ন করতে পারি, কিন্তু অন্ধকারকে পারি না । প্রকৃতপক্ষে আমরা নিউটনের রশ্মিদ্বারা (Prism) সাদা আলোকে ভেঙ্গে অনেক রঙে পরিণত করতে পারি এবং প্রতিটি রঙের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য (Wave length) অধ্যয়ন করতে পারি, পরিমাপ করতে পারি । কিন্তু আপনি অন্ধকারকে পরিমাপ করতে পারেন না । একটি সাধারণ আলোক রশ্মি অন্ধকার জগতকে ভেঙ্গে দিয়ে তা আলোকিত করতে পারে । কিন্তু আপনি কিভাবে জানবেন কোন নির্দিষ্ট জায়গাটি কতখানি অন্ধকার ? আপনি সেটা বিচার করবেন সেখানে আলোর পরিমানের উপস্থিতি বিচার করে । তাই নয় কি ? অন্ধকার শব্দটি মানুষ ব্যবহার করে, আলোর অনুপস্থিতিতে কি ঘটে তা বর্ণনা করার জন্য । এছাড়া আলাদাভাবে অন্ধকার বলে কোন কিছুর অস্তিত্ব নেই । স্যার, অসৎ’এর কি অস্তিত্ব রয়েছে ।
অধ্যাপক এবার কি বলবেন ঠিক ভেবে পেলেন না । অনিশ্চিত রূপে ইতস্ততঃ করে বললেন –হ্যাঁ নিশ্চয়ই, আমি ইতিমধ্যেই তা বলেছি । আমরা প্রতিদিনিই তা দেখতে পাচ্ছি, মানুষের প্রতি মানুষের অমানবিকতা পৃথিবীর সর্বত্র কত রকমের হিংস্রতা আর অপরাধ । এগুলি অসৎ’এর প্রকাশ ছাড়া আর কিছু নয় ।
ছাত্র ২ – না, স্যার, অসতের প্রকৃতপক্ষে কোন অস্তিত্ব নেই । অসৎ হচ্ছে ভগবানের অনুপস্থিতি মাত্র । এটা ঠিক অন্ধকার বা ঠান্ডার মতো একটি শব্দ, যা মানুষ সৃষ্টি করেছে, ভগবানের অনুপস্থিতি বর্ণনা করার জন্য । ভগবান অসতকে সৃষ্টি করেনি । যখন মানুষের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমের উৎসারণ বা প্রকাশ ঘটে না সেই অবস্থাটিকে বর্ণনা করার জন্য মানুষ অসৎ (Evil) শব্দটি সৃষ্টি করেছে । ঠিক যেমন তাপের অনুপস্থিতিতে ঠান্ডা বা শীতলতা আসে, আলোর অনুপস্থিতিতে অন্ধকার আসে, তেমনই ভগবানের অনুপস্থিতিতে অসৎ বা অশুভের আগমন হয় ।
ছাত্রটির কথা শুনে সেই অধ্যাপক চুপ করে বসে থাকলেন । এতক্ষণ যে ছাত্রটি তাঁর অধ্যাপককে এত কথা বলেছিল, তার নাম কি জানেন ? এই ছাত্রটি পরবর্তীকালে এক বিশ্বখ্যাত বিজ্ঞানিকরূপে খ্যাত হয়েছিলেন । তাঁর নাম, “অ্যালবার্ট আইনষ্টাইন”
আলোচিত ব্লগ
একসাথে হাঁটি
একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ
কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।