যে কোনো ভাবেই হোক আমি তোমাকে চাই
কী তীব্রভাবে তোমাকে চাই, তুমি তা জানো না
আমার হৃদয় যদি একবার তোমাকে দেখাতে পারতাম!
সারাক্ষন তোমাকে পাওয়ার আশায়, কি অস্থির আমি
আমার ভালোবাসার পাত্রা দিন দিন বেড়েই চলেছে
সূর্য এবং আলোর কসম আমি তোমাকে চাই
আমার ভালোবাসার কোনো বাঁধ নেই
আমার ভালোবাসা চারদিক থেকেই তোমাকে ধাবিত করবে
এ শুধু আবেগের কথা নয় গো বন্ধু আমার ঈশ্বর জানেন
আমার সমস্ত প্রেম তোমার জন্য অপেক্ষা করে আছে
মৃত্যুর পরও আমি তোমাকে চাই। চাই। চাই।
( আমি কবিতা লিখতে জানি না। আর সেই চেষ্টাও করি না। তবে মাঝে মাঝে সস্তা দুই একটা লাইন মাথার মধ্যে ঘুরপাক খায়। সেগুলো লিখে রাখতে চেষ্টা করি। নিশ্চয়ই এটা কোনো অন্যায় নয়। আসলে আমি আমার মনের অবস্থাটা ধরে রাখতে চাই। )
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



