প্রিয় পুত্র,
আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। আশা করি বয়স বেড়ে গেলেও তুমি আমাকে আগের মতই বুঝবে এবং সহ্য করবে। যদি আমি কোন সময় খাবার টেবিলের প্লেট ভেঙ্গে ফেলি অথবা সুপের বাটি ফেলে দেই। তখন আশা করি তুমি আমার সাথে চিৎকারের সাথে কথা বলবে না। আমি আমার দৃষ্টিশক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলছি।
বৃদ্ধ মানুষেরা খুব কম মাত্রায় সহনশীল হয়। তাই তুমি যখন আমার সাথে খারাপ ব্যবহার করবে তখন একটু নিজেকে নিয়ন্ত্রণ করে আমার সাথে খারাপ ব্যবহার করো। যখন আমি আমার শ্রবণ শক্তি হারিয়ে ফেলবো, তোমার কথা আমি ভালোভাবে শুনতে পারবো না। আশা করি তুমি আমাকে বধির বা অকর্ণ বলবে না। একটু কষ্ট করে তোমার কথাগুলো রিপিট করে বলো তখন অথবা কষ্ট করে লিখে দিও।
এজন্য আমি দুঃখিত, কি করবো বলো আমি যে বৃদ্ধ হয়ে যাচ্ছি।
যখন আমার হাটু অকেজো হয়ে যাবে, আমি দুর্বল হয়ে পড়বো। আশা করি তুমি তা সহ্য করবে এবং আমাকে দাড়িয়ে তুলতে বা বসা থেকে উঠাতে সাহয্য করবে। যেমনটি আমি তোমাকে ছোটবেলায় করেছিলাম, যখন তুমি হাটতে পারতে না। দয়া করে আমাকে সহ্য করো, যখন আমি বারবার একই কথা বলতে থাকবো তখন আশা করি তুমি আমাকে শুনতে থাকবে। প্লিজ তখন আমাকে নিয়ে হাসি তামাশা করো না অথবা আমার কথা শোনার জন্য তোমার মধ্যে বিরক্তিবোধ এনো না।
তোমার কি মনে পড়ে? যখন তুমি ছোট্ট ছিলে তখন আমার কাছে অনেকগুলো বেলুন আবদার করেছিলে। কিন্তু তুমি বোঝাতে পারনি বেলুন না পাওয়া পর্যন্ত আসলে তুমি কি চেয়েছিলে। আশা করি তুমি ঠিক এভাবে আমাকে বুঝতে চেষ্টা করবে। আমি বৃদ্ধ হয়ে গেলে আমার শরীরে অনেক দুর্গন্ধ থাকবে। এটা আসলে বয়সের দুর্গন্ধ। দয়া করে তখন আমাকে জোর
করে গোসল করতে বলো না। আমার শরীর খুব দুর্বল। আর তুমি তো জানোই বৃদ্ধ মানুষেরা তাড়াতাড়ি আরো দুর্বল হয়ে পড়ে যখন তারা ঠান্ডা পানিতে গোসল করে। আশা করি, তুমি আমাকে কুৎসিত বলে বাইরে ফেলে দিবে না।
তোমার মনে পড়ে? যখন তুমি ছোট্ট ছিলে, আমি তোমার পিছু পিছু ছুটতাম কারণ তুমি গোসল করতে চাইতে না। আমার মেজাজ খারাপ হতো তবুও আমি সহ্য করে যেতাম। আশা করি তুমিও আমার এসব কীর্তি সহ্য করবে যখন আমি নিজের অজান্তেই খুব বদমেজাজি হয়ে যাবো। এখানে আমার কিছু করার থাকবে না। এসব কিছুই বৃদ্ধ হওয়ার অংশ। তুমিও বুঝতে পারবে যখন তুমি আমার মত বৃদ্ধ হবে। এবং যদি তুমি আমার প্রতি অনুগত থাকো তাহলে আমরা প্রতিদিন কিছু সময় কথা বলেও কাটাতে পারি। আমিতো সবসময় একাই থাকবো, আমার সাথে কথা বলার মত কেউ থাকবে না যদি না তুমি চাও। আমি জানি তোমার খুব কাজের চাপ থাকবে, তুমি ব্যস্ত থাকবে। এমনকি তুমি আমার গল্প শোনার জন্য আগ্রহীও থাকবে না। দয়া করে আমার জন্য কিছুটা সময় বরাদ্দ রেখো। তোমার কি মনে পড়ে? যখন তুমি ছোট ছিলে, আমি তোমার টেডি বিয়ারের গল্প শুনতাম। যখন সময় আসবে, আমি অসুস্থ থেকে অসুস্থতর হয়ে যাবো এমনকি বিছানায় পড়ে থাকবো। আশা করি তুমি আমার শেষ মূহূর্তের কেয়ার নিবে।
আমি দুঃখিত আমি দুর্ভাগ্যবশত আমার বিছানাটা নোংরা করতে পারি। যেমনটি তুমি ছোটবেলায় নিয়মিত করতে। আমি তোমার ডায়পার, কাথা পরিস্কার করতাম। আমি আবারো আশা করি আমার জীবনের শেষ মূহুর্তগুলো তুমি আমার সবকিছু সহ্য করে আমার পাশে থাকবে।
অনেক কথা লিখে ফেলেছি। যাইহোক, যখন আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে আশা করি তুমি আমার হাত শক্ত করে ধরে রাখবে এবং আমাকে মৃত্যুর মুখোমুখি হওয়ার সাহস যোগাবে। চিন্তা করোনা, যখন আমি শেষমেষ সৃষ্টিকর্তার কাছে চলে যাবো আমি তখন সৃষ্টিকর্তার কানে গিয়ে বলবো সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। কারণ তুমি তোমার বাবা এবং মা'কে পৃথিবীতে থাকতে দেখে রেখেছিলে।
ইতি,
তোমার বৃদ্ধ বাবা।
সংগ্রহ থেকে, ব্লগার বন্ধুদের সাথে শেয়ার করলাম।
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।