এই তেত্রিশ বছর বয়সেও লিখতে পারলাম না-
বিখ্যাত কোনো কবিতা, গল্প অথবা উপন্যাস।
অবহেলা জমতে জমতে পাহাড় হয় আকাশ সমান
ইরানের এক রুপবতী নারী দূরে দাঁড়িয়ে দেয় আশ্বাস
সে তো জানে না, আমার কোনো দল নেই- বল নেই ।
কবিতার কসম আর একটু সময় যদি পাই-তাহলে দেখিয়ে দিব
আর কত দীর্ঘশ্বাস ফেলব নিরবে- গভীর অন্ধকারে।
শেষ বারের মতন হাত রেখে বুকে-ঠোঁট ছুঁয়ে কপালে
মৃত্যুর পর আমাকে কবর দিও না,ফেলে দিও পদ্মা নদীতে।
ঢেউ এর পর ঢেউ- বয়ে যাবে অনন্ত সময়
সস্তা কবিদের মতন তোমাকে কখনও বলব না-
সাগরের ঢেউ গুলো দিয়ে তোমার জন্য শাড়ি বুনতে ইচ্ছা করে।
এই তেত্রিশ বয়স আমার আর ফুরাবে না এ জীবনে !
( আমি কবি না। কবিতা লেখা আমার কাজ না। তারপরও কবিতার মতন করে কিছু একটা লিখতে খুব ইচ্ছা করে।কিছু দিন পর পর কবিতার মতন কিছু একটা না লিখলে ভালো লাগে না। আমি জানি, কবিতা হলো যথাস্থানে যথা শব্দ যা প্রতিস্থাপনীয় নয়।কাব্যের উদ্দেশ্য জগৎ ও জীবনের রহস্যকে সুন্দর করে, রসস্নিগ্ধ করে উপস্থাপিত করা।কবিতা বোঝে এমন মানুষের সংখ্যা নগন্য। তারপরও আমাদের বাংলা সাহিত্যের একটা বিশাল অংশ দখল করে আছে কবিতা। মনে হয় এ পৃথিবীতে সবচাইতে বেশি কবিতা লেখা হয়েছে ।
সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আর একটা পরামর্শ- নিজের পরিবার এবং দেশকে ভালোবাসুন। বিদ্যুৎ অপচয় করবেন না। জয় বাংলা। )
এই অদ্ভুত ৩৩ বছর বয়সে, আমি জানি, পেছন দিকে তাকানো মানা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।