somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রবীন্দ্রনাথের কোনো বিকল্প নাই- ৮৯

২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্রনাথ লিখেছেনঃ আমাকে যাহারা চেনে সকলেই তো আমার নাম ধরিয়া ডাকে, কিন্তু সকলেই কিছু একই ব্যক্তিকে ডাকে না, এবং সকলকেই কিছু একই ব্যক্তি সাড়া দেয় না। এক-একজনে আমার এক-একটা অংশকে ডাকে মাত্র, আমাকে তাহারা ততটুকু বলিয়াই জানে। এইজন্য আমরা যাহারা ভালোবাসি তাহার একটা নূতন নামকরণ করিতে চাই; কারণ সকলের সে ও আমার-সে বিস্তর প্রভেদ।
নানাভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবন ছিল একজন অসুখী মানুষের প্রতিচিত্র। তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৮৮৩ সালে, স্ত্রীকে হারান ১৯০২ সালে এবং এরপর তিনি আর বিয়ে থা’ করেননি। তিনি অনেকের ঘনিষ্ঠ সান্নিধ্য কামনা করেছেন। কিন্তু সবসময় এমনকি সম্ভবত বিবাহিত জীবনেও তা পাননি। তিনি একবার তার স্ত্রী মৃণালিনী দেবীকে লিখেনঃ ‘যদি তুমি ও আমি আমাদের সমস্ত কাজ ও চিন্তার সঙ্গী হতে পারতাম, তাহলে তা কতই না তৃপ্তিকর হতো। কিন্তু অনেক সময় আমরা যা চাই তার সবকিছু পাই না।’

রবীন্দ্রনাথের একনিষ্ঠ অনুরাগী আনা আখমাতোভা যিনি ১৯৬০ সালের মধ্যভাগে রাশিয়ান ভাষায় তার কিছু কবিতা অনুবাদ করেন, তিনিও রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছেন, ‘কবিতার যে শক্তিশালী প্রবাহ হিন্দুবাদ ও গঙ্গা থেকে উৎসারিত ও অনুপ্রাণিত তারই নাম রবীন্দ্রনাথ ঠাকুর।’১৯৯৭ সালে ভারতের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথের চিঠির সংকলন প্রকাশিত হয়।রবীন্দ্রনাথের চেহারা সুরতের ওপর মন্তব্য করতে গিয়ে ফ্রান্সেস কর্ণফর্ড উইলিয়াম রোথেনস্টেনকে বলেন, ‘এখন আমি একজন শক্তিশালী ও ভদ্রশিষ্ট যিশু খ্রিষ্টের কথা চিন্তা করতে পারি যা অতীতে আর কখনো দেখেনি।’ ব্রিটিশ ওয়েব রবীন্দ্রনাথকে পছন্দ করতেন না। তার ভাষায়- ‘তিনি দেখতে সুন্দর ও তার কথাবার্তায় স্বরভেদ ও পুনরাবৃত্ত সুর যথার্থ যেন বা তা একজন নাটকীয় সন্ন্যাসির পরিমিতিবোধ।’

রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ধর্মের সংশ্লেষণে ভিন্ন ধারা সৃষ্টির চেষ্টা করেছিলেন অথবা তার এ ব্যাপারে আগ্রহ ছিল প্রশ্নাতীত। যেমন করে মোঘল সম্রাট আকবর তার দ্বীন-ই-ইলাহী প্রতিষ্ঠায় প্রাণান্তকর চেষ্টা করেছিলেন। তবে রবীন্দ্রনাথের সেই দৃষ্টিভঙ্গি নাছোড়বান্দার ন্যায় প্রবল ছিল না কিংবা তিনি কোন উপদলেরও সমর্থক ছিলেন না। রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় দুই শতাধিক গ্রন্থ লিখে গেছেন। এসব গ্রন্থ ভারতীয় বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক প্রেক্ষাপটসহ সারাবিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক প্রভাবের জ্বলন্ত প্রমাণবহ।

রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী দু’জনই বিংশ শতাব্দীতে শীর্ষস্থানীয় ভারতীয় চিন্তাবিদ ছিলেন।রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীর কথাবার্তায় বিমুগ্ধ হয়েছিলেন। এতদসত্ত্বেও অনেক বিষয়েই তাদের মত পার্থক্য ছিল। যেমন-জাতীয়তাবাদ, দেশপ্রেম, সংস্কৃতি বিনিময়ের গুরুত্ব। বিজ্ঞান ও যৌক্তিকতার ভূমিকা এবং অর্থনীতি ও সামাজিক উন্নয়নের গতি-প্রকৃতি ইত্যাদি।

রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর মাত্র ৬ বছর পর ১৯৪৭ সালের দেশ বিভাগের সময় এই সাম্প্রদায়িকতার কারণে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়।লিওনার্দ ইম্পহার্স্ট নামক তার এক বন্ধু ইংরেজ জনহিতৈষী ও সমাজসেবী হিসেবে ব্যাপক নাম করেছিলেন। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে ভারতেও পল্লী উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। ১৯৩৯ সালের ডিসেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একপত্রে লিখেন-‘লাখ লাখ মানুষের ভাগ্যান্বেষণে পরাজিতন্মন্য ব্যক্তিদের ন্যায় গভীর হতাশা ব্যক্ত করার কোন দরকার নেই। এসব মানুষের সহজাত সংস্কৃতি ও শান্তিপূর্ণ ঐতিহ্য যুগপৎভাবে তাদের ক্ষুধা, রোগ-ব্যাধি, দেশী-বিদেশী শোষণ এবং বিক্ষুব্ধ ও অসন্তোষমূলক সাম্প্রদায়িকতার অধীন করে দিচ্ছে।’
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×