কিছু প্রিয় খাবারের রেসিপি
প্রণালি: কুচানো কাঁচা আমের সঙ্গে মাখানো সেদ্ধ আলু এবং বাকি সব উপকরণ একসঙ্গে মেখে আমের টিকিয়া বানিয়ে ভেজে নিন।
# চালের নাড়ু: উপকরণ: চাল ১ কাপ, গুড় কোরানো দেড় কাপ, নারকেল কোরানো ১ কাপ ও তিল আধা কাপ।
প্রণালি: চাল ১ চিমটি লবণ ও পানি দিয়ে মাখিয়ে খোলাতে আধা ভাজা করে গুঁড়া করে নিতে হবে। তিল ভেজে নিতে হবে। গুড় ২ টেবিল-চামচ পানি দিয়ে চুলায় দিতে হবে। গলে এলে চালের গুঁড়া, নারকেল ও তিল একসঙ্গে দিয়ে দিতে হবে। ভালোভাবে মিশে গেলে নামিয়ে পিঁড়িতে ঢেলে দিতে হবে এবং ঢেকে রাখতে হবে। তাড়াতাড়ি গরম গরম নাড়ু বানাতে হবে। যদি ঠান্ডা হয়ে যায়, তবে আবার একটু গরম করে নিতে হবে।
#
চিংড়ি ফ্রাই: উপকরণ : চিংড়ি ৫০০ গ্রাম (খোসা ছাড়ানো), কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চালের গুঁড়া ২ টেবিল চামচ, ডিম ১টি, দুধ আধাকাপ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, গোল মরিচ ও মরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমত, তেল পরিমাণমত।
প্রণালী : প্রথমে চিংড়ি ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার একটি বাটিতে চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, আদা ও রসুন বাটা, ডিম, দুধ, লবণ, গোলমরিচ ও মরিচের গুঁড়া দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। কড়াইতে তেল গরম হলে চিংড়ি মাছগুলো মিশ্রণে ডুবিয়ে একে একে তেলে ছাড়ুন। বাদামি বা সোনালি রং করে ভেজে তুলুন। তৈরি হয়ে গেলে চিংড়ি মচমচে ফ্রাই।
# রুই ভুনা: উপকরণ- রুই মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি, তেল ৩ টেবিল চামচ করে; মরিচ গুঁড়ো ১ চা-চামচ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আধা চা-চামচ করে; ধনে গুঁড়ো কোয়ার্টার চা-চামচ, কাঁচামরিচ ৪-৫টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালী: মাছ কেটে টুকরো করে পানি ঝরান। ওভেনপ্রæফ পাত্রে তেল, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, ধনে, জিরার গুঁড়ো ২ টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশান। পাত্রের ঢাকনা খুলে ওভেনের ভেতর রাখুন। মাইক্রো পাওয়ার হাই পয়েন্টে সেট করুন। ওভেনে ২ মিনিট মসলা ভুনে নিন। ২ মিনিট পর পাত্র নামিয়ে ভুনা মসলার সঙ্গে মাছের টুকরো, কাঁচামরিচ ফালি, লবণ ও ৪ টেবিল চামচ পানি ভালো করে মিশান। পাত্রের ঢাকনা বন্ধ করে ওভেনে ৬ মিনিট রান্না করুন। এবার ডিশ বের করে নিয়ে ভালোভাবে নেড়ে নিন। আরো ৪ মিনিট ওভেনে হাই পাওয়ারে পাত্রের ঢাকনা বন্ধ করে রান্না করুন। এবার পাত্র নামিয়ে ধনেপাতা কুচি ও সামান্য ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে পাত্র ওভেনের বাইরে ২ মিনিট ঢেকে রাখুন।
# চিকেন রোস্ট: উপকরণ: মুরগী ২টা (১টা ৪পিছ করে), পেয়াজ ১০০ গ্রা্ম, আদা বাটা ১০ গ্রা্ম, রসুন বাটা ৭ গ্রা্ম, বাদাম বাটা ৫ গ্রা্ম, পেস্তা দানা বাটা ২ গ্রাম, গুড়া মরিচ ১ চা চামচ, টক দই ১/২ কাপ, দারচিনি, লং, এলাচ কালো গোলমরিচ ৪টি করে, লবণ পরিমাণ মতো, তেল ১ কাপ, ঘি ১০ গ্রাম, আলু বোখারা এবং কিসমিস।
প্রণালী: প্রথমে একটা মুরগী ৪ পিছ করে কেটে নিয়ে পানিতে ভালো ভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পরে মুরগীতে লবণ মিশিয়ে গরম তেলে হালকা ভেজে নিতে হবে। মুরগী ভাজার পর ওই তেলে প্রথমে পেয়াজ কুচা ভাজতে হবে। পেয়াজের রং বাদামী রং হওয়ার পর আদা, রসুন, বাদাম, পেস্তাদানা বাটা এবং টক দই দিয়ে অল্পতাপে ভাজতে হবে। যখন মসলার কাঁচা গন্ধ চলে যাবে তখন মসলায় মুরগী ঢেলে দিয়ে কিছুক্ষণ তাপ দেওয়ার পর ডিম আগুনে ঢাকনা দিয়ে দমে দিতে হবে। যখন মুরগী নরম হয়ে আসবে তখন আলু বোখারা ও কিসমিস দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
একটু খেয়াল করলেই দেখবেন এসব মজার মজার খাবার তৈরি কোন অসাধ্য কিছু নয়। যদি কেউ এইসব খাবার তৈরি করে- তাহলে আমাকে দাওয়াত দিতে ভুলবেন না।
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন
মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।