somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে- ক্লাশ থ্রি'র বাচ্চা ছেলের লেখা চিঠি

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালেদা জিয়া আন্টি আপনি দেখতে আমার রোজি মিসের মতন। রোজি মিস আমাদের স্কুলে বিজ্ঞান পড়ান। আমার স্কুলের নাম দীপশিখা প্রি ক্যাডেট স্কুল। আমি বাবার সাথে বসে টিভিতে খবরে আপনাকে মাঝে মাঝে দেখি। আমার বাবাও আপনার মতন দেশকে অনেক ভালোবাসেন। কিন্তু রাজনীতি করেন না। বাবা আমাকে প্রায়ই মুক্তিযুদ্ধের গল্প বলেন। বাবার মুখে যুদ্ধের গল্প শুনতে শুনতে- এখন আমি অনেক কিছু জানি। খালেদা আন্টি- রেষারেষি ছোটরা করলে ভালো লাগে। বড় মানুষরা রেষারেষি করলে খুবই বিচ্ছিরি লাগে।

প্রধানমন্ত্রী হাসিনা আন্টি, মাঝে মাঝে আপনি খুব কঠিন করে কথা বলেন। আপনি কেন অন্য দশজনের মতন হবেন ? আপনি হবেন সবার থেকে আলাদা। পুরা একটি দেশের দায়িত্ব আপনার হাতে- এ কথা ভুলে গেলে চলবে না । আমি ছোট বলে আমাকে অবহেলা করবেন না। আমার বয়স কম হতে পারে তাই বলে ভাববেন আমার কথার ওজন কম। আমি চাই- আপনাদের হানাহানি চিরতরে বন্ধ হোক। এক কাজ করুন- খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানিয়ে দেন আর আপনি প্রধানমন্ত্রী থাকুন।

আপনারা যদি সত্যিই দেশকে ভালোবাসেন- তাহলে দুইজন একসাথে মিলেমিশে সুন্দরভাবে দেশ পরিচালনা করুন। বাসে আগুন, গুম, হত্যা- এইসব আর ভালো লাগে না। আমার কেন জানি মনে হয়- যদি আপনারা দুইজন মিলিত ভাবে দেশ পরিচালনা করেন- তাহলে দেশ খুব দ্রুত এগিয়ে যাবে। আসুন না আমরা এই ছোট্র সুন্দর বাংলাদেশে সবাই মিলেমিশে থাকি। হিংসা বিভেদ ভুলে যাই।

হাসিনা এবং খালেদা আন্টি আপনাদের কিছু আচরন দেখে মনে হয়- একজন পাটা আর একজন পুটা আর আমরা সাধারণ জনগন মরিচ। মানে পাটা-পুটায় ঘষাঘষি মরিচের দফা শেষ। আপনাদের পাকনামির জন্য আমাদের জীবন শেষ। কেন, আমরা কি করছি ? হাসিনা আন্টি- কি দরকার ছিল এত টাকা খরচ করে- বিমানবন্দরের নাম বদলে দেওয়ার ?সেই টাকা দিয়ে কয়েকটা গ্রামে কয়েকটা ব্রিজ করে দিতেন। কত ছেলে-মেয়ে এক আকাশ ভয় নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পার হয়।

আমি জানি, গণতন্ত্র শব্দটি গ্রীক শব্দ। গনতন্ত্র মানব রচিত বিধান, অর্থাৎ মানুষ, মানুষের দ্বারা শাসিত।'জনগনই সকল ক্ষমতার উত্স ' এই কথাটি গনতন্ত্রের কোন মৌলিক বিষয় নয় । এটা বাংলাদেশের অতিউত্সাাহী রাজনীতিকদের অতিরঞ্জিত বক্তব্য ।গণতান্ত্রিকগণ মনে করেন একমাত্র রাজনৈতিক গণতন্ত্রের মাধ্যমেই জনগণের সুযোগ সুবিধার সাম্য রক্ষা সম্ভব।আন্টি Of the people, By the People, For the People. এইটার মানে কি?

হাসিনা আন্টির কাছে আমার বিশেষ অনুরোধ- যুদ্ধাপরাধী আর দুর্নীতিবাজদের বিচার করুন। এখন তো আপনার হাতে আর বেশী সময় নেই। দুই আড়াই মাস ক্ষমতায় আছেন। যুদ্ধাপরাধীদের ঝামেলাটা অনেক আগেই শেষ করা উচিত ছিল। আমার মনে হয় আপনার বেশ কিছু নেতা কর্মী চরম দুর্নীতিবাজ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।প্রথম আলোর কথাটাই ঠিক, বদলে যাও, বদলে দাও। বাংলাদেশের হাজার হাজার ডাক্তার এবং উকিল অজস্র টাকা আয় করেন, কয়জন টেক্স দেয়- খবর নিবেন।

আন্টি। হায় আল্লাহ আমি তো আমার নামই বললাম না ! আমার নাম বাবুই। আন্টি- আমি ডরিমন কার্টুন খুব পছন্দ করি। এই চ্যানেলটা বন্ধ করলেন কেন ? জি টিভি, সনি টিভি, জলসা, জি বাংলা আর স্টার প্লাস বন্ধ করে দেন। এই চ্যানেল গুলো দেখে কিচ্ছু শেখার নাই- শুধু বদমাইশি ছাড়া। আচ্ছা, আজ যাই, অনেক হোমওয়াক বাকি আছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ। জয় বাংলা।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×