একদিন শিওলিন তার গুরুকে জিজ্ঞেস করলেন: 'গুরু, মানুষের মন কি ছোট-বড় হয়?'
'না, হয় না।' গুরু উত্তর দিলেন ।
"তাহলে কেন আমরা 'এর মন ছোট' 'ওর মন বড়' এমন ধরণের কথা বলি?" জিজ্ঞেস করলেন শিওলিন।
গুরু বললেন: 'তুমি একটি বড় হাতির কথা কল্পনা করো।'
'জি, আমি একটি বড় হাতির কথা কল্পনা করছি।' শিওলিন বললেন।
'যখন তুমি বড় হাতি নিয়ে কল্পনা করছিলে, তখন কি তোমার সম্পূর্ণ মন দিয়ে কল্পনা করছিলে?' জিজ্ঞেস করলেন গুরু।
' অবশ্যই।' বললেন শিওলিন।
'এখন তুমি একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা কর।' বললেন গুরু।
'জি, আমি এখন একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা করছি।' শিষ্য জবাব দিল।
'তুমি কি সমস্ত মন দিয়ে সরিষার দানার কথা ভাবছিলে?' জিজ্ঞেস করলেন গুরু।
'জি, আমি সমস্ত মন দিয়ে ভাবছিলাম।' উত্তর দিলেন শিওলিন।
এবার গুরু বললেন: 'মন তো মাত্র একটি। তাহলে কীভাবে তুমি একই মন দিয়ে একটি বড় হাতি ও একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা করতে পারলে? আসলে, যখন তুমি কোনো বড় জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি বড় হয়ে যাবে; আবার যখন তুমি কোনো ছোট জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি ছোট হয়ে যাবে। তাই বলি, মানুষের মন ছোট-বড় হয় না, ছোট-বড় হয় তার চিন্তা।'
#### #### ##### #### #### ####
একদিন কয়েকটি পোকা একটি বড় গাছের গায়ে ছিদ্র করে বাসা বানালো। ক্ষুধা লাগলে এরা গাছের কাণ্ড খায়; পিপাসা লাগলে পান করে গাছের রস। বাইরের বাতাস বা বৃষ্টি এদের ক্ষতি করতে পারে না। কিছুদিন পর গাছ তাদের বলল: 'তোমরা কেন আমার গায়ে বাসা বানিয়েছ? আমার গায়ে অন্যদের বসবাস আমার একদম ভালো লাগে না। তা ছাড়া, তোমাদের এ-আচরণ সঙ্গতও নয়। তোমরা আমার শরীর থেকে সরে যাও।"
গাছের কথা শুনে একটি বড় পোকা বলল: 'তুমি এত নিষ্ঠুর কেন? আমাদের জন্য হাতের তালুর মতো সামান্য জায়গাও দিতে চাও না? তোমার শরীরে বাস করতে আমাদের আরাম লাগে। আমরা তোমার শরীরের অংশ খেতে পারি; রস পান করতে পারি। তা ছাড়া, রোদ-বৃষ্টি-ঝড় থেকেও আমরা নিরাপদে আছি। কী আনন্দের জীবন! আমরা এখান থেকে যাবো না।"
বড় গাছ মাথা নেড়ে দীর্ঘ নিশ্বাস ফেলল। ঠিক সে-সময় একটি কাঠঠোকরা সেখানে এলো এবং সব পোকা খেয়ে ফেললো। তারপর সে বড় গাছকে বলল: 'দুষ্টুদের কাছে যুক্তির কোনো মূল্য নেই। তাদের প্রতি দয়া প্রদর্শন করাও অর্থহীন। সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের নির্মূল করা।'
এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে, অন্যকে দুঃখ দিয়ে নিজের সুখ নিশ্চিত করতে চাইলে জীবন বিপন্ন হতে পারে; হতে পারে বড় ধরণের বিপদ।
মানুষের মন বড় বা ছোট হয় না, ছোট-বড় হয় মানুষের চিন্তা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।