ঘানা পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। ১৯৫৭ সাল পর্যন্ত এটি গোল্ড কোস্ট নামের একটি ব্রিটিশ উপনিবেশ ছিল।আধুনিক ঘানার কয়েকশত মাইল উত্তর-পশ্চিমে ঊর্ধ্ব নাইজার নদীর তীরে অবস্থিত মধ্যযুগীয় সাম্রাজ্য ঘানার নামে দেশটির নামকরণ করা হয়।ঘনবসতিপূর্ণ এই দেশটিতে ১০০-রও বেশি জাতির লোকের বাস। আক্রা দেশের বৃহত্তম শহর ও রাজধানী। ইংরেজি সরকারী ভাষা হলেও বেশির ভাগ ঘানাবাসী কমপক্ষে একটি আফ্রিকান ভাষায় কথা বলতে পারেন।জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনানের দেশ হিসেবে ঘানা বেশ বিখ্যাত ও পরিচিত হয়ে উঠে।
কৃষি দেশটির অর্থনীতির মূল ভিত্তি এবং এখানকার বেশির ভাগ লোকই দরিদ্র। স্বর্ণখনিশিল্প, চকোলেটের উপাদান কাকাও উৎপাদন, এবং পর্যটন দেশটির আয়ের প্রধান উৎস। কয়েকশ বছর আগে ঘানা সোনার একটি উৎস বলে পরিচিত ছিল। ১৫শ ও ১৬শ শতকে যেসব ইউরোপীয় এখানে সোনার খোঁজে এসেছিলেন, তারা অঞ্চলটিকে গোল্ড কোস্ট নাম দেন। ঘানার প্রায় ৪৭ টা স্থানীয় ভাষা , ইংরেজী এদের অফিসিয়াল ভাষা, আইভরি কোষ্টের সংলগ্ন এলাকা গুলোর লোকজন ফরাসী ভাষাও বুঝে এবং বলতে পারে।
ঘানা শব্দের অর্থ যোদ্ধা রাজা মধ্যযুগীয় ঘানা সাম্রাজ্য থেকে এ নামের উৎপত্তি। প্রগৌতিহাসিক যুগের নির্দশন প্রমান করে প্রাচীন ঘানাতে ব্রোঞ্জ যুগ থেকে মানুষের বসবাস ছিল।ঘানা জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ঘানার প্রতিনিধি। দলটি ডাকনাম ব্ল্যাক স্টারস বা ‘কালো তারা’ নামেও পরিচিত। ১৯৫৭ সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পূর্বে দেশটি গোল্ড কোস্ট নামে খেলায় অংশ নিতো। লালমাটির দেশ । রাস্তাগুলোও লালমাটির ।
God Bless Our Homeland Ghana;"ঈশ্বর আমাদের মাতৃভূমি ঘানাকে আশীর্বাদ কর") ঘানার জাতীয় সঙ্গীত। এর কথা এবং সুরকার দিয়েছেন ফিলিপ গেবহো। এটি ১৯৫৭ সালে স্বাধীনতার ওপর অবলম্বন করেছিল।ইংরেজীতে কথা বলতে পারে এবং ব্যবহার ও ভাল। কফি আনানের পরিচিতির সুবাদে ঘানা পশ্চিম আফ্রিকারয় মোটামুটি তাদের অবস্থান দৃঢ় করে নিতে পেরেছিল।মানুষগুলো নিম্নবিত্ত তবে আন্তরিক ও হাসিখুশী । আইভরি কোষ্টের মুদ্রায় এখানে কেনাবেচা চলে । দেশটির প্রেসিডেন্ট জন মাহামা ।স্বাধীনতার পর থেকেই গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনের মূল শক্তি জুগিয়ে আসছে সরকার।
ঘানার সবচেয়ে বড় স্টেডিয়াম বাবা ইয়ারাত।আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হওয়া স্বত্বেও শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে অন্যান্যদের চেয়ে অনেক পিছিয়ে আছে আফ্রিকা। আমাদের অনন্ত জলিলের বদৌলতে একটি বাক্য বেশ জনপ্রিয়ও হয়েছিল ‘আর ইউ পম গানা’। আইভরি কোস্ট থেকে ঘানা বর্ডার মাত্র ১৫০ কি মি।ঘানার মুদ্রার নাম সিডি(CEIDI)। পিচ ঢালা পথ, সারি সারি পাম বাগান, পারিপার্শ্বিক পরিবেশ, অজস্র মোটেল আর বিশেষ করে কোস্টে উপচে পড়া টুরিস্টের ভিড়। প্রতিটি উইক্যান্ডে এখানে ভিড় জমে নানা দেশের পর্যটকদের। তখন যে কোন হোটেলে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। দেখার মত আছে কয়েকটা ক্যাসেল।
দেশটিতে মূলত ইউরোপ থেকে ব্যবহৃত কাপড়চোপড় আমদানি করা হয় এবং এগুলোর ব্যাপক চাহিদা আছে। দেশীয় কাপড়চোপড়ের চেয়ে এগুলো দামেও সস্তা।ব্যবহৃত কাপড়চোপড়কে স্থানীয়ভাবে 'অবরোনি উইউ' বলা হয়। যার অর্থ 'শ্বেতাঙ্গদের পোশাক'।'তৃতীয় বিশ্বের দেশ ঘানা।১৪ শ শতকে এই ঘানাতেই হয়েছে দাস ব্যবসা। আর কেপ কোস্ট নামে পরিচিত ঘানার এই শহরটি মূলত ব্যবহার হত বিভিন্ন দেশ থেকে ধরে আনা কৃষ্ণাঙ্গ দাসদের আটকে রাখার একটা পোতাশ্রয় হিসেবে।
পৃথিবীর যত দেশেই দাস প্রথার এই ঘৃণ্য অমানবিতা চালু ছিল না কেন আফ্রিকা মহাদেশের নাম সর্বদায় চলে আসে সবার আগে। যুগে যুগে ভাগ্যের এক নির্মম নিষ্ঠুরতার কাছে যেন নতি স্বীকার করেছে এখানকার সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে তারা ভিন্ন কোন জনগোষ্ঠীর পেশী শক্তির বলে দাসত্বের এই বেড়ি পড়েছে আবার কখনও নিজ দেশেই কিছু প্রভু শক্তির বলে তারা বশীভূত হতে বাধ্য হয়েছে। ভাবতেও কষ্ট হয় যে সামান্য কিছু পাখি শিকারে সহায়ক এমন কিছু গোলাবারুদের জন্য নিজ দেশের নারী পুরুষকে পর্তুগীজদের কাছে দাস হিসেবে বিক্রি করেছিল এই গোল্ড কোস্টের মানুষেরা। এই নরপিশাচ ঘানার কিছু লোভী বনিকেরা যারা পর্তুগীজদের পাখি শিকারের মনোরঞ্জনের সামগ্রীর জন্য দাস বানিয়ে বিক্রি করেছিল এখানকার মানুষদেরকে।
ঘানার মতো দেশগুলোতে অবশ্যই অভাব-অনটন আছে। দেশটির মাথাপিছু জিডিপি বিশ্বে নিচ থেকে তৃতীয় স্থানে, গড় আয়ু নিচ থেকে ১৫ শতাংশের মধ্যে এবং শিশু মৃত্যু হার নিচ থেকে চতুর্থ। কেবল ২০১২ অর্থবছরেই আইএফসি ঘানায় ঋণ ও ইক্যুইটি আকারে প্রায় ১৪৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অবশ্য, ঘানা সরকারের অর্থনৈতিক উন্নয়নবিষয়ক উপদেষ্টা, তিনি জাতীয় উন্নয়ন পরিকল্পনা কমিশনেরও সদস্য, তিনি মনে করেন না যে, আইএফসির বিনিয়োগের লক্ষ্য ‘দারিদ্র্য বিমোচন, বরং স্রেফ কিছু লোককে চাকরি দেওয়া। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন হবে, এমনটা বলা শক্ত।’
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।