somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ২৮

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বিতীয় এবং শেষ পর্ব।

সকালে ঘুম থেকে উঠে দেখি- বারবি আমার আগে ঘুম থেকে উঠে বসে আছে।সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর একটা মুখ দেখে মনটা খুশিতে ভরে উঠল। একটা মেয়ে এত সুন্দর হয় কি করে ! বারবি বলল- এইভাবে বদমাশ লোকের মতো আমার দিকে তাকিয়ে আছো কেন ? যাও ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা রেডী করছি। আমি বললাম-বারবি ডল নিয়ে দুনিয়াজোড়া মাতামাতি। পৃথিবীর আনাচকানাচে প্রায় প্রতিটি দেশেই বারবি ডল শিশুদের খেলনার একটা বিরাট অংশ দখল করে আছে।শিল্পী নিকোলাই ল্যাম প্রমাণ করেছেন, বারবির মতো হওয়া অসম্ভব। দুইজন মিলে সকালে নাস্তা করলাম- রুটি আর ডিম ভাজা। বারবি নিজের হাতে বানিয়েছে। মনে হলো- রুটি আর ডিম ভাজা পৃথিবীর সবচেয়ে মজার খাবার। নাস্তা শেষ করে আমি আমেরিকান এম্বাসিতে ফোন করলাম। বারবি পাসপোর্ট হারিয়ে যাবার কথা জানালাম। আমেরিকার কোনো নাগরিক কোনো সমস্যা পড়লে- সেই সমস্যা সমাধান করার জন্য আমেরিকান এম্বাসি অস্থির হয়ে পড়ে। এম্বাসিকে থেকে বলল- তারা খুব দ্রুত এই সমস্যার সমাধান করবে। এ ধরনের সমস্যা সমাধানে বাংলাদেশ খুব পিছিয়ে।

বারবিকে নিয়ে বাসা থেকে বের হলাম। আমি এখন পর্যন্ত বারবি'র কাছে জানতে চাইনি- সে কেন বাংলাদেশে এসেছে। আমার কাছে সবচেয়ে বড় হচ্ছে- অসাধারন সুন্দরী একটি মেয়ে আমার সাথে আছে। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।
বারবি'কে নিয়ে গেলাম রাস্তার পাশের চায়ের দোকানে। বারবি'র হাতে চায়ের কাপ দিয়ে বললাম- খাও। আমি এই দোকান থেকে প্রতিদিন চা খাই। চায়ের দোকানের মালিক শামছু ভাই আমাকে বললেন- ভাই, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। এই মেয়েকে কি আপনি বিবাহ করছেন ? শামছুর কথার উত্তর না দিয়ে আমি খুব কঠিন ভাব নিয়ে আকাশে তাকালাম। শামছু বলল- গুল্লু ভাই, আমি কি এই মেয়ের সাথে একবার হাত মিলাতে পারি? আমি বললাম অবশ্যই। আমি বারবি'কে বললাম- বারবি, এই চায়ের দোকানের মালিকের নাম হচ্ছে শামছু, সে তোমাকে মনে করছে বেহেশতের হুর।তাই, শামছুর খুব ইচ্ছা সে বেহেশতের হুরের সাথে হ্যান্ড শেক করবে। বারবি শামছুর সাথে হ্যান্ড শেক করলো। শামছু বলল- আপনে যদি আজ দুপুরে আমার সাথে দুইটা ডাল-ভাত খান খুব খুশি হবো। বারবি শামছুর কথা কিছুই বুঝল না। আমি শামছুর কথা বারবিকে বুঝিয়ে বললাম। বারবি'কে দেখে চায়ের দোকানে ছোট খাটো একটা ভীড় লেগে গেছে। আমি বারবি'কে নিয়ে হাঁটা শুরু করলাম।

বারবি'কে নিয়ে গেলাম সেগুন বাগিচা মুক্তিযোদ্ধা যাদুঘরে। বারবি খুব আগ্রহ নিয়ে ঘুরে ঘুরে দেখছে। তার চোখে এক আকাশ বিস্ময়। মুক্তিযোদ্ধা যাদুঘর নিয়ে আমি বারবিকে বললাম- বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালের ২২ শে মার্চ। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে ।মুক্তিযুদ্ধ জাদুঘরের রয়েছে গ্রন্থাগার ও তথ্য ভাণ্ডার এবং অডিও-ভিজ্যুয়াল সেন্টার। একাত্তরের ভয়াবহ গণহত্যার বাস্তবতা বিশ্বসমাজের কাছে মেলে ধরা এবং দায়ী ব্যক্তিদের বিচার, তথ্য প্রমাণ সংগ্রহ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা আহরণ ও সহায়তা গ্রহণ ইত্যাদি নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আন্তর্জাতিক সম্মেলন করে আসছে ২০০৮ সাল থেকে। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য প্রতিবছর সংবাদপত্রের জন্য একজন এবং ইলেকট্রনিক গণমাধ্যমের জন্য একজনকে এই পদক প্রদান করা হয়। পুরস্কারের অর্থ-মূল্য এক লক্ষ টাকা।মুক্তিযুদ্ধ জাদুঘর আন্তর্জাতিক জাদুঘর সংগঠন ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইট্স্ অব কনসান্স-এর প্রতিষ্ঠাতা সদস্য।
যাদুঘর ভ্রমন শেষে বারবি'র চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এই প্রথম আমি কারো চোখে পানি দেখে এক আকাশ আনন্দ পেলাম। একটি বিদেশী মেয়ে মহান মুক্তিযুদ্ধের ঘটনা জেনে কাঁদছে! মুক্তিযুদ্ধ যাদুঘর থেকে বের হয়ে- বারবি বলল- তোমরা এক মহান জাতি।

বারবি'কে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম শহীদ মিনার। শহীদ মিনার দেখে বারবি মুগ্ধ। শহীদ মিনার কি- তা আমি বারবি'কে বুঝিয়ে বললাম- শহীদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করে।২৬ ফেব্রুয়ারি সকালে দশটার দিকে শহীদ মিনার উদ্বোধন করেন আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। উদ্বোধনের দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলে। বারবি'র চোখে-মুখে এক আকাশ বিস্ময়! তারপর আমি বারবি'কে নিয়ে গেলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল দেখে বারবি পরপর দুইবার বমি করলো এবং আমাকে বলল- এত নোংরা হাসপাতাল আমি আমার জীবনে দেখিনি। আমি বললাম পরিস্কার পরিচ্ছন্ন হাসপাতালও আমাদের আছে। এপোলো, স্কয়ার ইবনেসিনা এবং ইউনাইটেড ইত্যাদি। কিন্তু এসব হাসপাতালের খরচ অনেক। সাধারন মানুষ এইসব হহাসপাতালের ধারে-কাছে যেতে পারে না।

দুপুর তিনটায় বারবিকে নিয়ে পুরান ঢাকার আল রাজ্জাক হোটেলে কাচ্চি খেলাম। তারপর লাচ্ছি। বারবি বলল- এই দেশে না আসলে অনেক কিছু জানা থেকে বঞ্চিত হতাম। আমি বললাম- তুমি যদি এই দেশে তিন মাস থাকো- তারপর তুমি আর এই দেশ থেকে যেতে পারবে না। এই দেশ এবং এই দেশের মানুষ তোমাকে চুম্বুকের মতন টানবে। বারবি বলল- এরপর আমরা কোথায় যাবো? আমি বললাম একটা মাজার দেখাবো। গোলাপ শাহ মাজার। ভন্ডামি কত প্রকার ও কি কি নিজ চোখে দেখবে, চলো। মাজারের কর্ম কান্ড দেখে বারবি বলল- তোমাদের সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন ? আমি বারবির প্রশ্নের জবাব না দিয়ে বললাম- মৃত ব্যক্তি - সে যত বড় বুজুর্গ-ই হোক না কেন, মানুষের কোন উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখেনা। মাজার অবশ্যই সবচেয়ে খারাপ ধর্ম ব্যবসা গুলোর মধ্যে একটি!দুর্বল ঈমানের অধিকারী মানুষদের বিভ্রান্ত করে ব্যবসা করছে এক শ্রেনীর ভন্ড ,প্রতারক ।মাজার নয়, মাজার শরিফ! পীরদের আকর্ষণীয় কলেমা হল: ‘নারী-পুরুষ হয়ে দরবারে এসো না! ভক্ত হয়ে এসো।’ অর্থাৎ দরবার শরীফ নারী-পুরুষের নেশা/ঘেঁষার অবাধ নিরাপদ বিচরণ কেন্দ্র। সুতরাং যুবক ও ধনাঢ্য ভক্তদের উত্তরোত্তর সংখ্যা বৃদ্ধি পায়; আর এটুকু নিরাপদ বাড়তি ভোগের জন্য গুরু-পীরের বাড়তি কেরামতির প্রচারণাও চালাতে হয়।

রাত দশটায়- ভোলা ভাইয়ের বিরানী খেয়ে আমরা বাসায় ফিরলাম। বারবি খুব ক্লান্ত। সে ফ্রেশ হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ল। আমি নীচে বিছানা করে শুয়ে পড়লাম। হঠাত বারবি বলল- এই গাল্লু আমার খুব পেট ব্যাথা করছে। আমি বললাম- হঠাত পেট ব্যাথা কেন ? বারবি বলল- প্রতিমাসে তিন চার দিন আমার পেট ব্যাথা করে। আমি বললাম- উন্নত দেশে থাকো। ভালো ডাক্তার দেখাও না কেন ? বারবি বলল- তুমি এত বোকা কেন ? এই ব্যাথা সব মেয়েরই করে। আমি বললাম- কি আজিব কথা ! এই পেট ব্যাথার কি চিকিৎসা নাই? বারবি বলল- আজ সারাদিন তুমি আমাকে শহীদ মিনার নিয়ে বললে, যাদুঘর নিয়ে বললে, মাজার নিয়ে বললে, এখন আমি তোমাকে পেট ব্যাথা নিয়ে বলল- তুমি চুপ করে শোনো। বারবি বলল- প্রতি চন্দ্রমাস পরপর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রাকারে যে পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং রক্ত ও জরায়ু নিঃসৃত অংশ যোনিপথে বের হয়ে আসে তাকেই ঋতুচক্র বলে।পিরিয়ড নারীর জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি নির্দিষ্ট প্রাকৃতিকভাবেই এই মাসিক বা পিরিয়ড শুরু হয় আবার নির্দিষ্ট সময় পর তা বন্ধও হয়ে যায়। আমি বললাম- বারবি, এটা হচ্ছে ইশ্বরের শাস্তি। বারবি বলল- চুপ করো তো, আমার খুব পেট ব্যাথা করছে। বেচারির জন্য মায়া লাগছে। আমি বললাম- বারবি, আমি যদি তোমার পেটে হাত রাখি- তাহলে তোমার ব্যাথা অনেকখানি কমে যাবে। বারবি বলল- সত্যি। আচ্ছা, রাখো হাত পেটে। আমি এক আকাশ ভালোবাসা নিয়ে বারবি'র পেটে হাত রাখলাম। কিছুক্ষন পর মনে হলো- বারবি'র পেটের ব্যাথা কমেছে। সে এখন আরাম করে ঘুমাচ্ছে। কি মায়াময় একটা মুখ! আমার খুব ইচ্ছা করল- বারবি'র কপালে একটা চুমু খাই।

সকালে পুলিশ এসে বারবিকে ধরে নিয়ে গেল। বারবি আন্তজাতিক চোরাচালানি ব্যাসার সাথে জড়িত। দীর্ঘদিন ধরে বারবি এক দেশ থেকে আরেক দেশে নেশাদ্রব্য জিনিস আদাম প্রদান করে থাকে। আমি অনেক কষ্ট পেলাম। আমার অনেক রাগ হলো। সারাদিন না খেয়ে থাকলাম। এত সুন্দর একটা মেয়ে কেন- এই রকম জীবন বেছে নিলো!
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×