মানুষের এক এক হাতে পাঁচটি করে আঙ্গুল, পায়েও তেমনই। আঙ্গুলগুলোর নাম তো আমরা জানি-বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা। ইংরেজিতে বললে- থাম্ব, ইনডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার ও লিটল ফিঙ্গার।
এখন, এই নামগুলো কী করে এলো? প্রথম আঙ্গুলটিকে বাংলায় বলে বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গলি। কেনো বলা হয়? এর নির্দিষ্ট কোনো উত্তর নেই। তবে ধারণা করা হয়, আঙ্গুলটি দেখতে বুড়োদের মতো বলেই এমন নাম দেয়া হয়েছে। ইংরেজিতে আঙ্গুলটিকে বলে থাম্ব।
দুই নম্বর আঙ্গুল, মানে ইনডেক্স ফিঙ্গারের নাম এসেছে ল্যাটিন শব্দ ‘ইন্ডিকেটাস’ থেকে। যার অর্থ নির্দেশ করা। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, আপনি কোনো কিছু নির্দিষ্ট করে দেখাতে গেলে, এই আঙ্গুল দিয়েই দেখাতে হয়। সে জন্য এই আঙ্গুলকে ইংরেজিতে পয়েন্টার ফিঙ্গারও বলে। আরো বলে ফোরফিঙ্গার, ট্রিগার ফিঙ্গার।
পরের আঙ্গুলটার নাম মিডল ফিঙ্গার বা মধ্যমা কেনো রাখা হল, তা খুব সহজেই বোঝা যায়। এটি পাঁচটি আঙ্গুলের মধ্যে তিন নম্বর, মানে মাঝের আঙ্গুল বলেই এমন নাম রাখা হয়েছে।
চার নম্বর আঙ্গুলটি, যার নাম রিং ফিঙ্গার। সেটি কিন্তু খুবই বিখ্যাত। প্রাচ্যে মানে আমাদের এই অঞ্চলে আঙ্গুলটিকে ডাকা হতো নামহীন বলে। আমরা এখনো আঙ্গুলটিকে সেই নামেই ডাকি। ‘অনামিকা’ শব্দটি কিন্তু একটি সংস্কৃত শব্দ, অর্থ- নামহীন। আঙ্গুলটির চীনা নামটির অর্থও তাই। আবার, পশ্চিমের দেশগুলোতে আগে মনে করা হতো, এই আঙ্গুলটির কিছু জাদুকরী ক্ষমতা আছে। তারা মনে করত, আঙ্গুলটির সঙ্গে হৃদয়ের সরাসরি যোগ আছে। আর তাই তারা বিয়ে করার পর বিয়ের আংটি এই আঙ্গুলে পরত। এখন সেই রীতিটিই সারাবিশ্বে প্রচলিত হয়ে পড়েছে।
বিয়ের আংটি এই আঙ্গুলে পরে থাকেন। আর তাই রীতি অনুযায়ী আঙ্গুলটির নাম এখনো সেইটিই থেকে গেছে। আঙ্গুলটিকে এখন রিং ফিঙ্গার বলা হয়।
আর পাঁচ নম্বর আঙ্গুলটি, মানে হাতের একদম ছোট্ট আঙ্গুলটির নাম যে কনিষ্ঠা হবে এটাই তো স্বাভাবিক। ইংরেজিতেও এই আঙ্গুলকে বলা হয় লিটল ফিঙ্গার। অনেকে আবার আদর করে আঙ্গুলটিকে ফিঙ্গারও বলেন।
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।