১. চিত হয়ে মাটিতে শুয়ে পড়ুন, হাত দুটো শরীর বরাবর পাশে মাটিতে থাকবে, হাটু দুটো ভাজ করে পিরামিড আকৃতিতে দাড় করিয়ে রাখুন। শ্বাস নিতে নিতে আপনার থুতনি বুকের সাথে লাগান। এবার মাথা, ঘাড় ও কাধ মাটি থেকে আলগা করুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে শরীরের দুই পাশে রাখা হাত দুটো ভাজ করে দাড় করিয়ে রাখা হাটুর দিকে আস্তে আস্তে আগাতে থাকুন। যতটুকু পাড়েন এগিয়ে এক সেকেন্ড বিরতি নিন। এবার শ্বাস নিতে নিতে আবার আগের পজিশনে শুয়ে পড়ুন। শুয়ে শ্বাস ছেড়ে দিন। এভাবে একই ব্যায়াম ৮ বার করুন।
২. চিত হয়ে শুয়ে পড়ুন। হাত দুটো সোজা কানের দুই পাশ ঘেসে মাথার উপরে মাটিতে শোয়ানো থাকবে, পা মাটিতে শোয়ানো থাকবে। শ্বাস নিতে নিতে উঠে বসুন (উঠার সময় কনুই দিয়ে মাটিতে ভর দিবেন না, হাত কানের পাশ দিয়ে মাথার উপর উঠানো থাকবে) এবং দুই হাত একসাথে মাথার উপর থেকে নামিয়ে শরীরের দুই পাশ দিয়ে সামনে হাত বাড়ানো অবস্থায় বসুন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে পায়ের আঙ্গুল ছুতে চেষ্টা করুন। যতটুকু পারুন পায়ের আঙ্গুলের দিকে আগান (প্রথম প্রথম পেটের মেদের কারণে আঙ্গুল ছুতে পারবেন না, মেদ কমে গেলে এরপর পারবেন), এরপর থেমে শ্বাস নিতে নিতে আবার শরীর ঝুকানো অবস্থা থেকে সোজা বসে থাকা অবস্থায় ফিরে যান। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে আগের মত করে শুয়ে পড়ুন। এভাবে ১০ বার করুন।
৩. চিত হয়ে মাটিতে শুয়ে পড়ুন, হাত দুটো শরীর বরাবর পাশে মাটিতে থাকবে, পা মাটিতে শোয়ানো থাকবে। এবার দুটো পা একসঙ্গে উপরে উঠান, যাতে পায়ের তলা ছাদ বরাবর থাকে এবং পেট ভরে শ্বাস নিন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে নিতম্ব বা পশ্চাতদেশ মাটি থেকে উপরে উঠান। আবার শ্বাস নিতে নিতে নিতম্ব বা পশ্চাতদেশ মাটিতে নামান। আবার প্রথম থেকে শুরু করুন। এভাবে ১০ বার করুন।
৪. চিত হয়ে মাটিতে শুয়ে পড়ুন, হাত দুটো শরীর বরাবর পাশে মাটিতে থাকবে, পা মাটিতে শোয়ানো থাকবে। এবার দুটো পা একসঙ্গে উপরে উঠান, যাতে পায়ের তলা ছাদ বরাবর থাকে। এবার ডান পা উপরে উঠানো অবস্থাতেই রেখে বাম পা টা নামাতে থাকুন। কিন্তু পুরোপুরি মাটিতে না নামিয়ে মাটি থেকে ৬ ইঞ্চি উপরে এসে পা টা শুণ্যে স্থির রাখুন। এবার মাথা এবং ঘাড় মাটি থেকে অল্প তুলে শরীরের পাশে রাখা দুই হাত দিয়ে সোজা উপরে তুলে রাখা ডান পা টাকে উরুর অংশে চেপে ধরুন, এবং নিজের দিকে অল্প টানুন। এরপর ডান পা কে নামিয়ে মাটি থেকে ৬ ইঞ্চি শুণ্যে রেখে বা পা উঠিয়ে একই কাজ করুন। কোন বিরতি না দিয়ে তারাতারি করে এভাবে ১০ বার ব্যায়াম টা করে ফেলুন।
৫. চিত হয়ে মাটিতে শুয়ে পড়ুন, হাত দুটো শরীর বরাবর পাশে মাটিতে থাকবে, পা মাটিতে শোয়ানো থাকবে। এবার দুটো পা একসঙ্গে উপরে উঠান, যাতে পায়ের তলা ছাদ বরাবর থাকে এবং পেট ভরে শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে পা দুটো আবার একসঙ্গে নামাতে থাকুন। কিন্তু পুরোপুরি মাটিতে না নামিয়ে মাটি থেকে ৪ ইঞ্চি উপরে এসে পা টা শুণ্যে স্থির রাখুন। থামুন এবং শ্বাস নিন, এবার শ্বাস ছাড়তে ছাড়তে আবার পা উপরে উঠান। এভাবে ১০ বার করুন।
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।