হামটি ডামটি স্যাট অন এ ওয়ালঃ
হামটি ডামটি ছড়ার সঙ্গে জড়িয়ে আছে ইংরেজদের এক গৃহযুদ্ধের কাহিনী। ওই যুদ্ধে ব্যবহৃত একটি কামানের নাম ছিল হামটি ডামটি। সেই হামটি ডামটি ছিল বিশাল আকারের। যুদ্ধ চলাকালে কোলচেস্টার দখলের সময় এই কামানটি কাজে লাগানো হয়।
ইংরেজদের ওই গৃহযুদ্ধটা শুরু হয় ১৬৪২ সালে, পার্লামেন্টারিয়ান ও রয়ালিস্টদের, মানে যারা সংসদীয় পদ্ধতি চায় আর যারা রাজতন্ত্র টিকিয়ে রাখতে চায় তাদের মধ্যে। যুদ্ধে স্বাভাবিকভাবেই প্রথম চার্লস ছিলেন রাজতন্ত্রীদের পক্ষে। যুদ্ধের সময় একেক এলাকায় একেক দল প্রভাব বিস্তার করে রাখে। কোলচেস্টারে পার্লামেন্টারিয়ানেদের প্রভাব বেশি থাকলেও রাজতন্ত্রীরা এটি দখল করে ফেলে ১৬৪৮ সালে। দখল করার পরপরই দেয়ালঘেরা এক সুরক্ষিত দূর্গে পরিণত করে ফেলে একে। ওই দেয়ালের লাগোয়া ছিল সেন্ট মেরির চার্চ।
রাজতন্ত্রীরা বুদ্ধি করে ওই চার্চ সংলগ্ন দেয়ালের উপর হামটি ডামটি কামানটাকে বসায়। অনেক বড়সর ছিল কামানটি। ফলে বসাতে অনেক কসরৎ করতে হয়েছে। কিন্তু একদিন পার্লামেন্টারিয়ানেদের এক গোলার আঘাতে দেয়ালটি বিধ্বস্ত হয়ে পড়ে। হামটি ডামটিও সেখান থেকে গড়িয়ে পরে যায় মাটিতে। রাজার পদাতিক আর ঘোড়সওয়ার বাহিনীর লোকজন (অল দি কিংস হর্সেস অ্যান্ড অল দি কিংস মেন) কামানটি আবার জোড়া লাগিয়ে দেয়ালের অন্যদিকে তোলার চেষ্টা করেছিল।
কিন্তু কামানটি এতো ভারি ছিল যে তাদের মিলিত চেষ্টাতেও তা সম্ভব হয় নি। রাজতন্ত্রীরা এই যুদ্ধে হেরে যায়। অস্ত্র নামিয়ে রেখে দূর্গের দরোজা খুলে বেরিয়ে আসে তারা, আত্মসমর্পণ করে পার্লামেন্টারিয়ানেদের কাছে। কোলচেস্টার ছিল খুবই গুরুত্বপূর্ন একটা শহর। এটি হাতছাড়া হওয়ায় রয়ালিস্টদের পতন তরান্বিত হয়। যুদ্ধ শেষ হয় ১৬৪৯ সালে।
(সংগ্রহ)
আলোচিত ব্লগ
সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।