somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৩১

০১ লা জুন, ২০১৪ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুন্দর ভাবে জীবন-যাপন করতে হলো, কিছু উপকরণ দরকার। প্রধান উপকরণ হচ্ছে টাকা। দ্বিতীয় উপকরণ হচ্ছে স্বচ্ছ পবিত্র ভালোবাসা এবং তৃতীয় প্রধান উপকরণ হচ্ছে- ঘুম এবং খাদ্য। এই তিনটি প্রধান উপকরণ ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা যায় না।

মেয়েপক্ষ ছেলের বাড়ি যৌতুক পাঠিয়েছে। খাট, আলমারি, ডেসিং টেবিল ফ্রিজ এবং টেলিভিশন। ছেলের বাড়িতে এইসব যৌতুক পেয়ে খুব আনন্দিত। ছেলের বড় বোন, আশে পাশের সব মহিলাদের বাড়িতে ডেকে এনে যৌতুকের সমস্ত জিনিস পত্র দেখাচ্ছে। যৌতুক দেখতে আসা মহিলারা নানান রকম মন্তব্য করছে। ''আরে খাট টা তো দারুন সুন্দর, এটা অবশ্যই সেগুন কাঠের। আরেক মহিলা বলল- আমার কাছে সবচেয়ে ভালো লাগছে- আলমারিটা, মনে হচ্ছে এই আলমারিটা মালোশিয়ান কাঠ দিয়ে বানানো। এদের মধ্যে আবার একজন বলল, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ফ্রিজটা। ছেলের বড় বোন যৌতুক দেখতে আসাদের জন্য চা আর মুড়ি মাখাতে ব্যস্ত।

আমি প্রচন্ড মর্মাহত হলাম এই কারণে যে, শিক্ষিত ছেলেপক্ষ মেয়েপক্ষদের কাছ থেকে যৌতুক নিয়ে একটু লজ্জাবোধ করেনি। পাড়া-প্রতিবেশীকে নির্লজ্জের মতো যৌতুক দেখতে ডেকে নিয়ে আসা এবং এক ঝাঁক নির্লজ্জ প্রতিবেশী যৌতুক দেখে আহলাদে গদো গদো। এই আধুনিক যুগে এখনও যৌতুক আদান-প্রধান হয়, ভাবতেই খারাপ লাগে। এত গুলো প্রতিবেশীর মধ্যে একজন প্রতিবেশীও বলল না- যৌতুক নেওয়া ঠিক হয়নি। তার উপর ক'নের বাপ বেঁচে নেই। অবশ্যই মেয়েপক্ষ এই যৌতুকের জিনিস পত্র যোগাড় করতে অনেকি বেগ পেতে হয়েছে। আশরাফুল মাখলুকাতদের এই সমস্ত কর্ম কান্ড দেখে আমার বমি এসে যায়।

শিক্ষিত ছেলেপক্ষের আর্থিক অবস্থা অনেক ভালো। তারপরও ছেলেপক্ষ এই সমস্ত খাট, ফ্রিজ, টিভি ইত্যাদি জিনিস কেন গ্রহন করলো! লাজ-লজ্জা, মানবতা কি দুনিয়া থেকে একেবারেই উঠে গেল? তার মানে কি- আমরা মুখে মুখে আধুনিক, আড্ডায় নীতির কথা বলি কিন্তু বাস্তবে বদমাশ? অনেক যৌতুক নিয়ে আমাদের গর্ব হয়, কারন পাশের বাড়ি রফিক সাহেবের ছেলের চেয়ে অনেক গুন বেশী যৌতুক নিয়েছি, কাজেই আমরা জিতে গিয়েছি। রফিক সাহেবের পরিবার হেরে গিয়েছে। আহ! কি আনন্দ আকাশে বাতাসে! ক'নের পরিবার একটা ব্যাপার কেন বুঝে না- যে ছেলে যৌতুক নেয় সে ভালো না। ভালো হতে পারে না। যতই শিক্ষিত হোক। ভালো হলে কি আর যৌতুক নিতো?

দূর ফালতু বিষয় নিয়ে আবোল তাবোল লিখছি। এখন নিজের উপরই রাগ লাগছে। ভাবছিলাম আজ একটা ভূতের গল্প লিখব। কিছু দিন পরপর একটা কবিতা এবং একটা ভূতের গল্প না লিখলে ভালো লাগে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×