somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রিকশা কেন আস্তে চলে না

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিকশা কেবল বাংলাদেশ নয় পৃথিবীর অনেক দেশেই আছে। কিন্তু এখন রিকশার ব্যবহার সবচয়ে বেশি বাংলাদেশেই। বিশেষ করে ঢাকা এখন রিকশার শহর হিসেবেও পরিচিতি পাচ্ছে। রিকশার উদ্ভব জাপানে। ১৮৬৮ খ্রিষ্টাব্দের দিকে। ১৮৭০ সালের পর রিকশা সে দেশে জনপ্রিয় হয়ে ওঠে। কারণ একটাই। পালকির চেয়ে রিকশা দ্রুত দৌড়ায়। ঘোড়ারগাড়ি বড়লোকের বাহন। ১৮৭২ খিষ্টাব্দে টোকিয়ো শহরে সর্বমোট রিকশার সংখ্যা ছিল ৪০,০০০ । তখন থেকেই এটি জাপানি জনগনের গমনাগমনের প্রধান বাহন হয়ে ওঠে।

১৮৮০ সালের দিকে রিকশা পৌঁছয় ইন্ডিয়া। ১৯০০ সালের দিকে রিকশা পৌঁছয় কলকাতায়। ভূমি থেকে উৎখাত হয়ে শহরে আসা কৃষকের প্রথম পেশা হয়ে উঠছিল রিকশা বাওয়া। উনিশ শ তিরিশ ও চল্লিশের দশকে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে রিকশা হয়ে ওঠে জনপ্রিয়। ১৯৪১ সালে ঢাকায় কতটি রিকশা ছিলো বলেন তো?
৩৭ টি। ২য় বিশ্বযুদ্ধের সময় জ্বালানি সংকটের কারণে রিকশার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। যদিও জাপানে এখন রিকশার প্রচলন নেই।

বাংলাদেশে রিকশার ঐতিহ্য থাকলেও তাই বড় বড় সড়কগুলোতে রিকশা বন্ধ করে দেয়া হচ্ছে। প্রায় প্রতিটি রিকশার পেছনেই রিকশাচিত্র রয়েছে। রিকশাচিত্রগুলোয় স্থানীয় চলচ্চিত্র তারকা, মসজিদ, দেব-দেবী কিংবা প্রকৃতি-পরিবেশের চিত্র রয়েছে। ভারতের কলকাতায় প্রচলিত হাতে টানা রিকশা ‘অমানবিক’ আখ্যা দিয়ে বন্ধ করার পক্ষে মত রয়েছে। বাংলাদেশে বিশেষ করে ঢাকার যানজটের জন্য রিকশাকে দায়ী করা হয়ে। শহুরে জীবনে অনেক প্রেম, রোমাঞ্চ আর অবকাশ যাপনের বাহন এ রিকশা।

রিকশা পরিচ্ছন্ন বাহন, এটি বায়ুদূষণ ঘটায় না। ঢাকায় গণপরিহন ব্যবস্থার অপ্রতুলতার কারণে দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্তের ‘ট্যাক্সি ক্যাব’ হিসেবে রিকশার কদর রয়েছে। বিপুল সংখ্যক মানুষ রিকশা চালনা, তৈরি ও মেরামতের মাধ্যমে জীবিকানির্বাহ করে। মার্কিনরা দাবি করেন, ১৮৪৮ সালে আমেরিকার বোস্টন শহরের মার্কিন কামার অ্যালবার্ট টোলম্যান মিশনারিদের জন্য প্রথম রিকশা তৈরি করেন। ১৯৬০ সালের দিকে রিকশার সঙ্গে চেইন লাগিয়ে দেয়া হয়, যাতে মানুষের শ্রম কমে। ষাটের দশকে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের নেত্রকোনার ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে চেইন লাগানো রিকশা বাংলাদেশে আনেন। এভাবেই বাংলাদেশে রিকশা চলাচল শুরু হয়।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×