দান্তে ছিলেন একজন বিখ্যাত ইতালীয় কবি। দান্তে শুধু একজন কবিই ছিলেন না, তিনি একাধারে গদ্যকার, পত্রলেখক এবং চিন্তাবিদ দার্শনিকও ছিলেন। তিনি ১২৬৫ সালের ১৫ জুন তিনি ইতালিতে জন্মগ্রহণ করেন। তার পরিবার তেমন একটা বিত্তশালী না হলেও অভিজাত হিসেবে পরিচিত ছিল। দ্বাদশ শতকে নগরটি ছিল শিক্ষাসংস্কৃতির কেন্দ্র । ১৩০০ সালে সানজিমিগনানোতে এবং ১৩০২ সাল পর্যন্ত রোমে ইটালির রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি, সাহিত্যিক দান্তে বিশ্বে একটা অনন্যস্থান অধিকার করে আছেন তাঁর মহাকাব্য ‘দি ডিভাইন কমেডি’র জন্য। মধ্যযুগে পাশ্চাত্য গির্জাগুলো কিভাবে জীবনযাত্রা বিকশিত হয়েছিল তা দান্তের কবিতার মাধ্যমে প্রকাশিত হয়েছে। দান্তের শিক্ষাদীক্ষা নিয়ে তেমন কিছু জানা যায় না। ধারণা করা হয়, বাড়িতেই তার পড়াশোনা শেষ হয়।
বাংলা ভাষার ক্ষেত্রে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্মিলিত ভাবে যে অবদান রেখেছেন- ইতালিয় ভাষার ক্ষেত্রে দান্তে একাই অনুরূপ অবদান রেখেছিলেন। সাহিত্য রচনা ছাড়াও সক্রিয় রাজনীতিতেও জড়িয়েছিলেন দান্তে । পরিণামে নির্বাসিত হতে হয়েছিল জন্ম নগর ফ্লোরেন্স থেকে। দান্তে কাব্য রচনা করেছেন মধুরতম কাব্যিক ভাষায় । শুধু তাই নয় দান্তের জীবনবোধ মধ্যযুগকে অতিক্রম করে পরবর্তী কালেও বিস্তৃত হয়েছে।
দান্তে ‘ডিভাইন কমেডি’ কাব্যটি ১৩০৮ থেকে ১৩২১ খ্রিস্টাব্দের মধ্যে নির্বাসিত ফেরার জীবনে রচনা করেছেন। দান্তে ৯ বছর বয়সেই বিয়েট্রিস পর্টিনারি নামে এক ফ্লোরেন্সীয় মেয়ের প্রেমে পড়েন। দান্তে কখনোই তার সম্পর্কে ভালোভাবে জানতেন না। তবে তার রচনায় এই রমণীর কথা বিভিন্নভাবে মূর্ত হয়ে উঠেছে।
দান্তের নামের সংগে আরো একটি নাম আরো একটি স্বত্তা আজো কিংবদন্তি হয়ে আছে। তিনি ছিলেন দান্তের স্বপ্ন প্রেম ভালবাসা প্রত্যাশা ও কবিতার একক দেবী- বেয়াত্রিচে। বেয়াত্রিচের বাবা ফোলকো পোরতিনারি। বেয়াত্রিচের বাবার নামে রোমের মোন্তে ভেরদে এলাকার একটি রাস্তার নাম করন করা আছে। বেয়াত্রিচে ছিলেন দান্তের সমবয়সী। দান্তে বেয়াত্রিচেকে প্রথম দেখে নয় বছর বয়সে।
প্রথম দেখার ঠিক নয় বছর পর দ্বিতীয়বার বেয়াত্রিচের সংগে দান্তের দেখা হয় এবং কথা হয়। মাঝে এই নয় বছর দান্তে বেয়াত্রিচেকে দূর থেকে থেকে দেখেছে বটে কিন্তু কথা কিংবা কুশল বিনিময় হয়নি কখনো। দ্বিতীয়বার দেখা এবং কথা বলার সময়ও বেয়াত্রিচের পরনে ছিল সেই সাদা পোষাক।
দান্তের উল্লেখযোগ্য রচনাসমূহঃ
১। লা ভিতা নুওভা (LA VITA NUOVA), ১২৯৩ - The New Life
২। ইল কনভিভিও (IL CONVIVIO), ১৩০৭ - Dante's Convivio
৩। দে ভুলগারি এলোকুয়েন্তিয়া (DE VULGARI ELOQUENTIA),
৪। লা দিভিনা কোম্মেদিয়া LA DIVINA COMMEDIA,
৫। The Divine Comedy (হেনরি লংফেলো কর্তৃক অনূদিত)
৬। দে মনার্কিয়া DE MONARCHIA, ১৩১৩ - On Monarchy
৭। ইকলোগুয়েস, ECLOGUES, ১৩১৯
৮। কোয়েস্টিও ডি সিটু এ্যকুয়ি ইট টিরি QUAESTIO DE SITU AQUE ET TERRE, ১৩২০
৯। রিমি, (RIME), ১৯৪৩
১০। ওপিরি, (OPERE), ১৯৪৪
১১। দ্য পোর্টেব্ল দান্তে, ১৯৪৭ (পাওলো মিলানো সংস্করণ)
১২। লা ওপিরি ডি দ্যান্তে (LE OPERE DI DANTE), ১৯৬০
১৩। চিঠিপত্র, ১৯৬৬
১৪। দান্তে'স লিরিক পোয়েট্রি, ১৯৬৭ (২ খন্ড)
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।