নিম্মবিত্ত মানুষেরা ঈদের কেনাকাটায় দিশেহারা। ঢাকা শহরে প্রয়োজনের তুলনায় অনেক শপিং মল থাকলে তারা ছুটছেন ফুটপাতে। বড় বড় শপিং মলের চেয়ে রাজধানীর ফুটপাতের বেচাকেনা অনেক জমজমাট। নারী পুরুষ একই সাথে তাদের প্রিয়জনদের জন্য ফুটপাতে কেনাকাটায় ব্যস্ত। ফুটপাতের ছোট ছোট ব্যবসায়ীরা এখন দারুন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ফুটপাতের দোকান গুলোতে এখন সব কিছুই পাওয়া যায়- শার্ট, প্যান্ট, লুঙ্গি, পাঞ্জাবী এবং মেয়েদের লেহেঙ্গা, থ্রি পিস, চুড়ি, লিপস্টিক সব-ই পাওয়া যায়।
রাজধানীর মালিবাগ, মৌচাক, পল্টন, মতিঝিল, নীলক্ষেত, বায়তুল মোকারম, ফার্মগেট, গুলিস্তান, বঙ্গবাজার, মিরপুর-১, মিরপুর-১০, যাত্রাবাড়ি সহ প্রায় ৬০ টি এলাকার রাস্তার দুই পাশের ফুটপাতে চলছে ঈদের কেনাকাটা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। ওভার ব্রীজ গুলোতেও চলছে ঈদের কেনাকাটা। শপিং মলের তুলনায় দাম অনেক কম হওয়ায়- দরিদ্র মানুষ গুলো ভিড় জমাচ্ছেন ফুটপাতে। ৩০০ থেকে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে পাঞ্জাবী। শার্ট পাওয়া যাচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায়। স্যান্ডেল পাওয়া যাচ্ছে ২০০ থেকে ৪০০ টাকায়। জিন্স প্যান্ট পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়।
দোকানিরা কাস্টমারের দৃষ্টি আকর্ষণের জন্য শার্ট বা পাঞ্জাবী হাতে নিয়ে চিৎকার করে বলতে থাকেন, 'দেইখ্যা লন, বাইচ্ছা লন, একদাম...'। পণ্যের মান যেমন-ই হোক সস্তায় কিনতে পেরেই খুশি সাধারণ ক্রেতার। অবাক হলেও সত্যি হলো- কেনাকাটায় পিছিয়ে নেই- নিম্মবিত্তরা। নিম্মবিত্তদের কাছে ফুটপাতের দোকান গুলোর চাহিদা অনেক। রোদ, বৃষ্টি উপেক্ষা করেই চলতে থাকে ফুটপাতে নিম্মবিত্তদের কেনাকাটা। কম আয়ের মানুষেরাই ফুটপাতের প্রধান ক্রেতা। ছেলেমেয়ে, শিশু, তরুণ-তরুণী কিংবা বয়স্ক সব ধরনের মানুষের প্রয়োজনীয় সব সামগ্রীই মেলে ফুটপাতে। দামেও কম।ফুটপাত থেকে কম দামে পন্য কিনে ঠকার আশংকা বেশী থাকে বলেই সর্তক থাকা খুব জরুরী।
ফুটপাতে দোকান গুলোর জন্য সাধারন পথচারীদের অনেক কষ্ট হচ্ছে। এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ- পুলিশ এবং চাঁদাবাজরা অনেক টাকা চাঁদা দাবী করছে। অন্যথায় দোকান বসাতে দিচ্ছে না।
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।