ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটি আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত। ইয়েমেনের জনসংখ্যা অল্প। দেশের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য। সানা’আ ইয়েমেন প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর। এই নগরিতে ১০৩টি মসজিদ, ১৪টি হাম্মাম এবং ৬,০০০ এর বেশি বহুতল ভবন রয়েছে। এই বহুতল ভবনগুলোর অনন্য স্থাপত্য, দামী সুশোভিত কাঁচের জানালা একে দর্শনীয় করে তুলেছে। দেশের উত্তর ও উত্তর-পূর্বে সৌদি আরব এবং পূর্বে ওমান অবস্থিত। ইয়েমেনের আয়তন ৫,২৭,৯৭০ বর্গকিমি।
ইয়েমেনে পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান আছে। ইয়েমেনের ২ কোটি জনগণের বেশির ভাগই ইয়েমেনী আরবি ভাষায় কথা বলেন। প্রতিবছর ইয়েমেনের লোহিত সাগর পাড়ি দেয় লাখো মানুষ। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কখনো কখনো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবহন করতে গিয়ে নৌকা ডুবে যায়। অবৈধভাবে মধ্যপ্রাচ্য বা ইউরোপ যেতে ইচ্ছুক অনেকেই ইয়েমেনকে প্রবেশপথ বলে বিবেচনা করে। গত পাঁচ বছরে পাঁচ লাখ মানুষ সাগর পাড়ি দিয়ে বিপৎসংকুল পথে ইয়েমেন পৌঁছেছে।
ইয়েমেন বিশ্বের সবচে’ প্রাচীন সভ্যতাগুলোর একটি। বিশ্বের সবচে’ ভালো এবং দামী মধু বলে পরিচিত ‘দোয়ানি মধু', এটা ইয়েমেনে পাওয়া যায়। ইয়েমেনে অবস্থানরত সাংবাদিক অ্যাডাম ব্যারন তার ব্লগে বলেছেন: ইয়েমেনীরা নিয়ম করেই যেন বন্ধুবৎসল ও আপন করে নেয়। ইয়েমেনে সাধারণত ঘরে তৈরি রুটি আর পাথরের বাসনকোসনে তরকারি রান্না করা হয়। ইয়েমেনের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী নাচের নাম হলো বারা।
নাচের সময় ড্রাম এবং ইয়েমেনি বাঁশি মুজমার বাজানো হয়। ইয়েমেনে আল কায়েদা জঙ্গিদের সবচেয়ে ভয়ঙ্কর ঘাঁটি বলে পরিচিত দক্ষিণাঞ্চলীয় পার্বত্য শহর জার’র। নারীর বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে বাজে দেশ হচ্ছে ইয়েমেন।ট
আলোচিত ব্লগ
ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।