somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রশ্ন-উত্তর খেলা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। দেশভাগ নিয়ে কয়েকটি উপন্যাসের কথা বলছি।
সমরেশ বসুর ‘সওদাগর’, রমেশচন্দ্র সেনের ‘পুব থেকে পশ্চিমে’, জ্যোতিরিন্দ্র নন্দীর ‘বারো ঘর এক উঠান’, প্রফুল্ল রায়ের ‘কেয়াপাতার নৌকো’, মাহমুদুল হকের ‘কালো বরফ’, হাসান আজিজুল হকের ‘আগুনপাখি’ অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’, সেলিনা হোসেনের ‘যাপিত জীবন’, মিহির সেনগুপ্তের ‘বিষাদবৃক্ষ’ ইত্যাদি ইত্যাদি।

২। “এক অঞ্চলে আছিল একটা নদী। নদীর পাড়ে ছিল মানুষজনের বসবাস। তাদের দুঃখ-দুর্দশার অন্ত নাই। তাদের দুঃখের কারণ স্বয়ং নদী। তারা নদীতে নৌকা চালায়, হেরপর চালাইতে চালাইতে মাছ ধরে, মাছ আইনা বাজারে বেছে…”।
বলুন কোন উপন্যাসের লাইন?

৩। গোয়েন্দা শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল। এই একটি মাত্র চরিত্র দিয়ে বিশ্বসাহিত্যের ইতিহাসে স্থান করে নিয়েছেন ডয়েল। তবে শার্লক হোমস কিন্তু তার প্রথম সাহিত্যকর্ম নয়। এর আগে হাত পাকাতে তিনি লিখেছিলেন ‘দ্য ন্যারেটিভ অব জন স্মিথ’ নামে একটি উপন্যাস। সে সময় তার বয়স বিশের কোটা পেরিয়েছে কেবল। প্রকাশকের কাছে ছাপানোর জন্য ডাকযোগে পাঠিয়েছিলেনও। কিন্তু পথিমধ্যে হারিয়ে যায় তা। এর পর নিজের স্মৃতির সাহায্য নিয়ে দ্য ন্যারেটিভ অব জন স্মিথ পুনরায় লেখা শুরু করেছিলেন ডয়েল। কিন্তু সেটি পাঠকের হাতে আর পৌঁছায়নি। এ ঘটনার কয়েক বছর পরই শার্লক হোমস সিরিজের প্রথম বই ‘এ স্টাডি ইন স্কারলেট’ লেখায় হাত দেন তিনি। এর পর আর পেছনে ফিরে তাকাননি ডয়েল। ফলে অপ্রকাশিতই থেকে যায় দ্য ন্যারেটিভ অব জন স্মিথ। অবশেষে আর্থার কোনান ডয়েলের ভক্তদের আশার আলো দেখায় ব্রিটিশ লাইব্রেরি। সংস্থাটির ‘কোনান ডয়েল সংগ্রহশালায়’ ছিল দ্য ন্যারেটিভ অব জন স্মিথের কিছু অংশ। সেগুলোই সংকলিত করে ২০১১ সালে বই হিসেবে প্রকাশিত হয় রচনাটি। সময়ের হিসাবে ছাপাখানায় যেতে পাণ্ডুলিপিটির লেগেছে প্রায় ১৩০ বছর!

৪। টানা ৮৪ দিন কোনো মাছ ধরা দেয়নি বৃদ্ধ জেলে সান্তিয়াগো’র জালে। বয়সের ভারে ক্লান্ত তিনি। মানুষ তাকে ভর্ৎসনা করে। অপয়ার অপবাদ মাথায় নিয়ে সমাজে একাকী হয়ে পড়েন তিনি। একসময় সহকারী ম্যানোলিনকেও নিয়ে যায় তার অভিভাবক। পুরোপুরি একা হয়ে পড়েন সান্তিয়াগো। একদিন তিনি নিজেই ছোট্ট একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়েন সাগরে। ধরা পড়ে একটি মাছ। কিন্তু বিশালাকার মাছটি তিনি তুলতে পারলেন না নৌকায়। হাঙরের নজরে পড়ে মাছটি। উত্তাল সমুদ্র থেকে সেই শিকার করা মাছটিকে তীরে নিয়ে আসতে হয় তাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। অবশেষে কেবল মাছটির কিছু অবশিষ্ট সম্বল নিয়ে আসতে হয় বৃদ্ধ জেলেকে।

উপন্যাসটির নাম বলুন?

২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×