somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ছাত্রলীগের কাজ টা কি?

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি শুধু জানতে চাই- বাংলাদেশ ছাত্রলীগের কাজটা কি? অনেকের কাছেই জানতে চাইলাম- তারা নানান রকম কথা বললেন। একজন বললেন, সময়ের মেধাবী ও সাহসী সন্তানেরা ছাত্রলীগ করে। নেট ঘাটাঘাটি করে জানতে পারলাম- বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষাপ্রাতিষ্ঠানিক অঙ্গ সংগঠন হিসেবে পরিচিত। বাংলাদেশ ছাত্রলীগ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা কমিশন আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধের উদ্দেশ্যে ছাত্রলীগ মুজিব বাহিনী গঠন করে, যুদ্ধে অংশগ্রহন করে এবং বাংলাদেশ বিজয় লাভে ভূমিকা পালন করে। কিন্তু এগুলোতো অতীত ইতিহাস, বর্তমানে তারা কি করছে অথবা গত দশ বছরে তারা কি কি কাজ করেছে?

পত্রিকা পড়ে জানতে পারলাম- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ছায়ায় গড়ে ওঠেছে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বাঁচাতে সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের কিছু নেতা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপর চাপ সৃষ্টি করেন। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ কোন ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের ছাত্রলীগে ঠাঁই নেই। যদি কেউ সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকে, তাদের ব্যবস্থা নিতে কোন ধরনের বিলম্ব হয় না। ছাত্রলীগে নিষ্ঠাবান ও মেধাবীদের একমাত্র স্থান বলে তিনি জানান। মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ জীব, জন্তু-জানোয়ার নয়। বন্য পশুদের মত আচরণ না করে আমাদের মানুষের ভাষায় কথা বলতে হবে, কোনো সহিংস বা জন্তু জানোয়ারের মতন হুংকার না করে রাজনৈতিক নেতৃবৃন্দের মতন আচরণ করতে হবে।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে কোনভাবেই ছাত্ররাজনীতির প্রয়োজন নেই। কত মেধাবী ছাত্রের জীবন ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র ছাত্ররাজনীতির বাকেঁ পরে। ছাত্রলীগ চাপাতি দিয়ে কুপিয়ে দিনে দুপুরে বিশ্বজিৎকে...। শিক্ষাপ্রতিষ্ঠানে বেপরোয়া সবচেয়ে বেশি ছাত্রলীগ। অনেকে মনে করেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে তারা। ছাত্রলীগ আজ আর ছাত্রদের নেই। দেশের ছাত্র রাজনীতিই আজ আর ছাত্রদের হাতে নেই। ছাত্র রাজনীতির নামে কায়েম হয়েছে এক ধরনের তষ্করতন্ত্র। আমাদের নেতানেত্রীরাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দখলে রাখার জন্য আন্দোলনের নামে রাস্তায় গাড়ী ভাঙ্গা আগুন জ্বালানো পুলিশের সাথে ইটাইটি করানোর জন্য গুন্ডা পান্ডা মাস্তান সন্ত্রাসীদেরকে ছাত্র সাজিয়ে যার যার ছাত্র অঙ্গ সংগঠন সাজিয়েছেন। দুই নেত্রীর যিনিই ক্ষমতায় যান এই তষ্করদেরকে পালেন।

বাংলাদেশ ছাত্রলীগের দলীয় সংগীত হচ্ছে ‘কাঁপিয়ে তুলবো সারা চরাচর কাঁপাবো দিগি¦দিক’। সত্যিই তাদের দলীয় সংগীতের মত আজ প্রতিটি জনপদ ছাত্রলীগের ভয়ে কাঁপছে। কিন্তু পত্রপত্রিকায় দেখি- সরকার দলের সুবিধা নিয়ে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে যাচ্ছে ছাত্রলীগের নেতারা। আমি মাঝে মাঝে দেখি বেশ কিছু ছাত্রলীগের পোলাপান বিকট শব্দে রাস্তার উলটো পাশ দিয়ে হোন্ডা চালিয়ে যাচ্ছে, প্রতিটা হোন্ডায় দুইজন তিনজন করে বসা। তারা ট্রাফিক সিগন্যাল কি কখনও মানবে না? এই শিক্ষা তাদের কে দিল? জাতীয় রাজনীতির অনেক শীর্ষনেতার রাজনীতিতে হাতেখড়িও হয়েছে ছাত্রলীগ থেকে।

কোন জাতীয় নেতাটা বের হয়ে আসছে এই অপরাজনীতির মধ্য দিয়ে। ছাত্রদের কোন উপকারটা করছে এই ছাত্র সংগঠনগুলো। সারাজীবন বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর পাঠচক্র করে কোন লাভ নেই। যদি নিজের চরিত্রের পরিবর্তন করা না যায়। সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের বলেছে, চাঁদাবাজরা ভবিষ্যতে কখনো নেতা হতে পারে না। আজকের ছাত্রনেতা আগামী দিনের ভবিষ্যৎ লিডার। ছাত্রনেতা যদি ছাত্রজীবনে চাঁদাবাজি, অস্ত্রবাজি করে বেড়ায় ভবিষ্যতে তার কোথাও ঠাঁই হবে না। সাম্প্রতিক বছরগুলোতে ছাত্রলীগ তার নীতি আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে। যে ছাত্রলীগে গণতান্ত্রিক আন্দোলের অগ্রসৈনিক ছিল, সেই ছাত্রলীগের কারণেই গণতন্ত্র আজ বাধাগ্রস্ত হচ্ছে।’

ছাত্রলীগ গঠনতন্ত্রে যা কিছু বলা হয়েছে সে অনুযায়ী ছাত্রলীগ চলছে ? ছাত্রলীগ কি আসলেই শিক্ষা শান্তি প্রগতির প্রতীক হিসেবে কাজ করছে? বিনয়ের সাথে বলতে চাই? আজ আপনারা যারা ছাত্রলীগ করেন, আপনারা কত জনইবা জানেন, ছাত্রলীগের মূলনীতি গুলো কি কি? বাংলাদেশ ছাত্রলীগের দলীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? আমার শিক্ষক আক্ষেপ করে বলেন, রাজনীতির এখন যে ধারা, তাতে ছাত্র রাজনীতিই বন্ধ করে দেয়া উচিৎ বর্তমানে এর সামান্য সুফল নেই। ছাত্রলীগ ভাল না থাকলে যুবলীগ ভাল থাকবেনা, আওয়ামীলীগ ভাল থাকবেনা এমনকি প্রধানমন্ত্রী এবং সরকারও ভাল থাকবেনা। বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন। ছাত্রলীগকে সিদ্ধান্ত নিতে হবে যে, তারা কি ৬৫ বছরের গৌরব ও ঐতিহ্য অনুযায়ী তরুণ প্রজন্মের নেতৃত্ব দেবে, নাকি পেছনে পেছনে হাঁটবে?


অনেকের মন খারপ হতে পারে, আমি আপনাদের নিরন্তর শুভাকাঙ্খি হিসাবে কথা গুলো উল্লেখ্য করলাম মাত্র। অনাবিল স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশার রক্তিম আলোয় উদ্ভাসিত অফুরন্ত প্রাণোন্মাদনা নিয়ে নতুন সূর্যের আলোয় অগ্রসর হবে আমাদের সবার প্রিয় ছাত্রলীগ। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠন-উপযোগী আদর্শবান কর্মী গড়ার কারিগর হোক ছাত্রলীগ। ছাত্রলীগের কর্মীরাই পারে দেশটিকে পাল্টে দিতে,যদি তেমন কর্মী হয়। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×