১। আমরা কেউ পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন না। একটাই পৃথিবী, এটাও যদি দিন দিন দুষিত হয়ে পরে তবে মানব জাতির ভবিষ্যত কি হবে?
২। প্রতিটি সকালে সূর্যের প্রথম আলো যখনই গায়ে লাগে, তখন মনে হয় কেবলই টিকে আছি কিন্তু বেঁচে নেই।
৩। যদি আপনি জীবনে বার বার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, ‘যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুড়ে মারা হয়।
৪। বড় বড় কথা বলাটাই পূর্ণ বয়স্ক হওয়া নয়, আপনি তখনই পূর্ণ বয়স্ক হবেন যখন ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারবেন।
৫। মাঝে মাঝে ইচ্ছা করে নিজের শরীরে আগুন লাগিয়ে মরে যাই। ১৭ কোটি মানুষের দেশে বছরে বই বিক্রি হয় না ১০০ কোটি টাকার। কিন্তু মাদক দ্রব্য বিক্রি হয় ৩৫ হাজার কোটি টাকার।
৬। পৃথিবীতে সবচেয়ে সুন্দর পতাকা- বাংলাদেশের পতাকা।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
জয় বাংলা।
৭। একদিন সকালে ঘুম থেকে উঠবো। গোছল করবো, নাস্তা খাবো। তারপর সাদা একটা ফতুয়া পড়ে নীরবে বেড়িয়ে যাবো। কেউ আমার কোনো খোঁজ পাবে না। একদম হারিয়ে যাবো। সেই সময় খুব দূরে নয়।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




