somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ঈদ সংখ্যা সাপ্তাহিক 'এই সময়'

১৫ ই জুন, ২০১৬ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ঈদ মানেই- আনন্দ আর আনন্দ।
বাংলাদেশে অনেক দৈনিক পত্রিকা আছে, ম্যাগাজিন আছে, সাপ্তাহিক পত্রিকা আছে। ছোটবেলায় আমি ঈদ সংখ্যা মানেই বুঝতাম নুরজাহান বেগম সম্পাদিত সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকা। বিশাল ‘বেগম’ ঈদ সংখ্যা এক সময় ঘরে ঘরে শোভা পেতো। মহিলাদের কাছে খুবই জনপ্রিয় এই পত্রিকায় উপন্যাস-গল্প-কবিতা-প্রবন্ধ-রম্য রচনা ছাড়াও সেলাই-রান্নাসহ নানা বিষয় স্থান পেতো। বেগম’র ঈদ সংখ্যার আরেকটি বিশেষত্ব ছিল সকল লেখিকার ছবি ছাপানো। লেখকের তালিকাই সকলেই মহিলা। আমার মাকে এই পত্রিকা পড়তে দেখতাম।

যারা সাহিত্য ভালোবাসেন তাদের কাছে ঈদের ঈদ সংখ্যাগুলো এক অন্যরকম আনন্দ নিয়ে উপস্থিত হয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা হচ্ছে- সাপ্তাহিক 'এই সময়'। আমি এই পত্রিকায় কাজ করি, এই জন্য বলছি না। আপনি সারা বাংলাদেশের যে কোনো পত্রিকা স্টলে খোঁজ করলেই জানতে পারবেন এর পাঠকপ্রিয়তার কথা। দেদারছে বিক্রি হচ্ছে। এই পত্রিকায় দেশের স্বনামধন্য ব্যাক্তিরা নিয়মিত লিখে থাকেন।

লেখকরা সারা বছর ঈদ সংখ্যায় লেখার জন্য পরিকল্পনা করে লেখালেখি শুরু করেন। গত কয়েক বছর ধরে শুধু মাত্র ঈদ সংখ্যার জন্য অনেক নতুন পাঠকের জন্ম হয়েছে। তরুণ পাঠিক-পাঠিকা ঈদ সংখ্যার জন্য এক আকাশ অপেক্ষা নিয়ে বসে থাকেন। বাংলা ভাষা, সাহিত্য এবং ঈদ সংখ্যা এদেশের লেখক এবং পাঠক আজীবন টিকিয়ে রাখবেন বলে আমার বিশ্বাস। পাঠকের কাছে আমরা সেজন্য কৃতজ্ঞ। কম করে হলেও এবছরও ২৫ টা ঈদ সংখ্যা বের হবে। আমি গত দশ বছর ধরে সব গুলো ঈদ সংখ্যা কিনছি- পড়ছি। একটা ঈদ সংখ্যায় সব রকম অর্থাৎ সব স্বাদের লেখা পাওয়া যায়। সব ধরনের পাঠকের জন্যই পড়ার কোনো না কোনো উপাদান থাকে ঈদ সংখ্যাটিতে।

একটা ঈদ সংখ্যা প্রস্তুত করতে অনেক মানুষের পরিশ্রম করতে হয়। লেখা সংগ্রহ করা, প্রুফ দেখা, বিজ্ঞাপন সংগ্রহ করা, প্রচ্ছদ তৈরি করা আরও অনেক কিছু। পত্রিকা অফিসের সবাই খুব ব্যস্ত সময়ত পার করছে। টেলিভিশনে ঈদের নাটকের ফাঁকে ফাঁকে যেরকম বিজ্ঞাপন দেখানো হয় ঈদ সংখ্যার লেখার ফাঁকে ফাঁকেও যে বিজ্ঞাপন থাকেও সেটা কী আপনারা লক্ষ্য করেছেন? আমি মনে করি, যে কোনো পত্রিকা অফিসে বিজ্ঞাপন বিভাগের কাজটা অনেক বেশি পরিশ্রমের।


আমরা জানি, আপনারা সবাই খুব আগ্রহ নিয়ে 'এই সময়' ঈদ সংখ্যার জন্য এক আকাশ অপেক্ষা করে বসে আছেন। আগামী ২৩ তারিখ থেকে সারা বাংলাদেশের যে কোনো পত্রিকা স্টলে পাওয়া যাবে। এই ঈদ সংখ্যাটিকে নির্ভুল ও আকর্ষণীয় করতে আমরা চেষ্টার ত্রুটি রাখি নাই। আপনারা অবশ্যই সাপ্তাহিক 'এই সময়' এর ঈদ সংখ্যা এক কপি কিনবেন এবং পড়বেন। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা অবশ্যই আমাদের জানাবেন। বুকে হাত রেখে বলতে পারি- আমাদের ঈদ সংখ্যাটি পড়ে আপনারা নিরাশ হবেন না।

ঈদ সংখ্যার কথা বলতে হলে অবশ্যই উল্লেখ করতে হয় শাহাদত চৌধুরী সম্পাদিত ‘সাপ্তাহিক বিচিত্রা’র ঈদ সংখ্যার কথা।

ঈদের নির্মল আনন্দে মেতে উঠুক সবাই।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ রাত ১০:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

×