somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আপনি কি হতাশ?

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একজন সমুচা বিক্রেতা ছিলেন। যার একটা দোকান ছিল অনেক বড় একটি কোম্পানির সামনেই। তার সমুচা খুব ই জনপ্রিয় ছিল ঐ এলাকার মানুষের কাছে। ঐ কোম্পানির অনেক কর্মচারী তার দোকানে আসতো সমুচা খেতে।

একদিন ঐ বড় কোম্পানির একজন ম্যানেজার সমুচার দোকানে এলো সমুচা খেতে। তিনি এসে দোকানের মালিক কে বললেন " আপনি আপনার দোকান কত সুন্দর ভাবে পরিচালনা করেন আর আপনারা managerial skill ও বেশ ভালো তাহলে আপনি কেন একটি ভালো চাকুরী খুজে নিচ্ছেন না, শুধু শুধু নিজের মূল্যবান সময় আর মেধা টুকু নষ্ট করছেন। যদি একটি ভালো কাজ জোগাড় করে নিতেন তাহলে এত দিনে আপনি আমার মত ম্যানেজার হয়ে জেতেন"।

বেচারা সমুচা ওয়ালা একটি হাসি দিয়ে বললেন " স্যার, আমার কাজ টা আপনার কাজের উত্তম, কীভাবে? শুনুন তাহলে। ১০ বছর আগে আমি একটি টুকরি তে করে সমুচা বিক্রি করতাম। আর তখন আপনি এই কোম্পানিতে নতুন জব পেয়েছিলেন। তখন আমি মাসে ১০০০ টাকা কামাতাম আর আপনি ১০,০০০ টাকা বেতন পেতেন।
এই ১০ বছরের জার্নি তে আমরা দুজন ই খুব ভালো উন্নতি করেছি।

এখন আপনি ইঙ্কাম করছেন মাসে ১ লাখ আর আমিও আপনার সমান , মাঝে মাঝ বেশিও হচ্ছে সেটা। তাহলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি আমার কাজ টি আপনার কাজের চেয়ে উত্তম।

আচ্ছা আমি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। আমার কথা গুলো একটু মন দিয়ে শুনবেন। আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম খুব অল্প ইঙ্কাম দিয়ে কিন্তু আমার ছেলে মেয়ে কে সেটা করতে হবে না। একদিন আমার ছেলে আমার ব্যবসার দায়িত্ব নেবে আর সে অবশ্যই একটি পরিপূর্ণ ব্যবসা থেকেই তার ক্যারিয়ার শুরু করবে কিন্তু আপনার ক্ষেত্রে পুরো সুবিধা টাই পেয়ে যাবে আপনার বসের ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে না।

আপনি কোনদিনও আপনার ছেলে মেয়ে কে আপনার পজিশন টা দিয়ে যেতে পারবেন না। তাদের শুরু করতে হবে শূন্য থেকেই। আমরা দুজনই ১০ বছর আগে যেই সমস্যা গুলো মোকাবেলা করে আমাদের ক্যারিয়ার শুরু করেছিলাম আপনার সন্তান ও ঠিক একি ভাবে সেই কাজ টাই করবে।

আপনার ছেলে যখন ১০,০০টাকা দিয়ে তার জব স্টার্ট করবে আমার ছেলে তখন আমাদের ব্যবসা কে আরও বড় করার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। আর আপনার ছেলে যখন ম্যানেজার হবে তখন আমার ছেলে অনেক দূর পৌঁছে যাবে।
এখন আপনি আমাকে বলুন কে সময় আর মেধা কে নষ্ট করছে, আপনি নাকি আমি?

ম্যানেজার সমুচা বিক্রেতা কে সমুচার দাম দিয়ে দোকান থেকে চলে গেলেন, একটা কথাও বললেন না।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×