somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

A man is only as big as he think's he is. There is no limit on what you can do .

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। যারা আত্মবিশ্বাস নিয়ে জন্মায় তারা ছোটবেলা থেকেই একটু অন্যরকম । নিজেকে কেউকেটা না ভাবলেও তাদের মধ্যে দেখা যায় অন্য এক ধরনের গরিমা । এই বিষয়ে বিখ্যাত ঔপন্যাসিক ও কথাশিল্পী শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ চরিত্রটির উদাহরণ দেবার মতন ।
শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ বাঘ ভয় পায় না, বরং এগিয়ে গিয়ে দেখতে যায় সত্যি বাঘ কিনা । সে গভীর অন্ধকারে গভীর নদীতে মৃত্যুকে উপেক্ষা করে মাছ ধরতে যায় ।

২। দেবতা জিউসের নির্দেশে প্রমিথিউস মানুষ ও পশু গড়লেন। কাজ শেষ করার পর দেখা গেল মানুষের চে পশুর সংখ্যা বেশি। তা দেখে জিউস আদেশ করলেন কিছু পশু ভেঙ্গে মানুষ গড়ে মানুষের সংখ্যা বাড়াতে। প্রমিথিউস সেইমতো কাজ করলেন। কিন্তু যেসব মানুষ পশু ভেঙ্গে গড়া হল তারা মনের দিক থেকে পশুই রয়ে গেল।
এবং মজার ব্যাপার হচ্ছে তারা একটা বিশেষ পেশা নিয়ে পৃথিবীতে আসল- রাজনীতিবিদ। আর পৃথিবীকে পশুর খোঁয়াড় বানানোর চেষ্টা করে যেতে লাগল এবং এখনো যাচ্ছে।

৩। স্বপ্নে দেখি,আমি রবীন্দ্রনাথের সাথে দেখা করতে শিলং পাহাড়ে যাই।রবীন্দ্রনাথ পাহাড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে দূরে নদীর দিকে তাকিয়ে আছেন।তার হাতে 'বাইবেল'। আকাশ ভয়ানক মেঘলা।যে কোন সময় বৃষ্টি নামবে।আমার হাতে ভদকা'র পেট চ্যাপ্টা বোতল।আমি খুব নিরবে রবীন্দ্রনাথের পাশে গিয়ে দাঁড়াই।তিনি আমার দিকে না তাকিয়েই বললেন- এই বিশ্রী জিনিস খায় কি করে ছেলেরা?ওয়াক থু!এর চেয়ে চিরতার রস অনেক ভালো।আমি বললাম,আমি খাব।আজ নেশা করে ছাড়ব।রবীন্দ্রনাথ খুব'ই কোমল গলায় বললেন- দেখিস আবার মাতলামো শুরু করিস না যেন।তারপর বিড়বিড় করে বললেন- আশ্চর্য মানুষ,আর তাদের আশ্চর্য জীবন।
এক চুমুক ভদকা পেটে পড়তেই হঠাৎ আমার 'ঈশপ' এর কথা মনে পড়ল।ঐ যে জ্ঞানী ঈশপ।(ঈশপের গল্প)পাহাড় থেকে গড়িয়ে পড়ে ঈশপ মরেছিল।পেট চ্যাপ্টা বোতলে আমি আর একটা চুমুক দেই।আহ্ !প্রথম জীবনে ঈশপ ছিলেন ক্রীতদাসী।তারপর তার গল্পের প্রতিভায় মুগ্ধ হয়ে তার মনিব তাকে মুক্তি দেয়.....পরে সেই দেশের রাজাও তার গল্পে মুগ্ধ হয়ে তাকে মন্ত্রী বানিয়ে দেয়.... কিন্তু রাজ দরবারের অন্য লোকেরা হিংসা করে ঈশপ কে পাহাড় থেকে ছুড়ে ফেলে নিচে.... তিনি গড়িয়ে পড়তে পড়তে.....। রবীন্দ্রনাথ চিৎকার করে বলে উঠলেন,উফ তোর বক বকবকানি বন্ধ করবি?
রবীন্দ্রনাথের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে গেলো।

৪। নিজের উপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না।জগতের যা কিছু উন্নতি, সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হইয়াছে। বিশ্বাসের শক্তিতে হইয়াছে। প্রাচীন ধর্ম বলিত, যে ঈশ্বরে বিশ্বাস না করে সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে, যে আপনাতে বিশ্বাস স্থাপন না করে সে ই নাস্তিক।

৫। এন্টিকের দোকানে আলাদিনের চেরাগ খুঁজে পেল এক সেলসম্যান। ঘষা দিতেই দৈত্য হাজির সঙ্গে হাজির দোকানের ক্লার্ক আর ম্যানেজার। বের হয়েই দৈত্য যথারীতি তিনজনকে তিনটা উইশ করতে বলল।
সেলসম্যান বলল, "এক্ষুনি আমারে পাতায়া বিচে পাঠাও, মাস্তি করে আসি।"
দৈত্য বলল "তথাস্তু", সাথে সাথে সেলসম্যান উধাও।
এবার ক্লার্ক বলল "আমারে লুভর মিউজিয়ামে নিয়া যাও, মোমের মুর্তি দেখুম।" দৈত্য বলল "তথাস্তু", সাথে সাথে ক্লার্কও উধাও।
এবার দৈত্য ম্যানেজারের দিকে তাকায়া দেখে বস ক্ষেপে লাল হয়ে আছে, দৈত্যের চোখে চোখ পড়তেই সে খেকিয়ে উঠল, "আমারে জিজ্ঞেস না করে ওরা ক্যামনে গেল, আর তুমিও ক্যামনে পাঠাইলা? যাহোক,এক্ষুনি ঐ দুইটারেই দোকানে দেখতে চাই।" দৈত্য বলল "তথাস্তু", অমনি সেলসম্যান আর ক্লার্ক মুখ আমসি করে ফেরত আসল।
গল্পের মোরালঃ
আগে বসের মতামতটা জেনে নিন।

সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×