somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

দুপুর বারোটা পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আজ সারাদিন যে বইটি পড়ে শেষ করলাম-
ঈশ্বরপুত্র। লেখক- প্রফুল্ল রায়। বইটির ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে মাইকেল সমরেশ দত্ত নামের এক বিপত্নীক মানুষকে ঘিরে। মাইকেল সমরেশ দত্ত আদর্শহীন মানুষদের মধ্যে বিরলতম চরিত্র।
নারী পাচার চক্রের কবল থেকে একটি সরল গ্রাম্য যুবতীকে বাচাতে গিয়ে কোন মূল্য দিতে হয় তাকে তাই নিয়ে এই আশ্চর্য আখ্যান ঈশ্বরপুত্র।

২। রবীন্দ্রনাথ ও গৌতম বুদ্ধ আমার সবচেয়ে প্রিয় দুজন ব্যক্তিত্ব।
'জগতের সকল প্রাণী সুখী হোক' এমন একটি মাত্র মন্ত্রের জন্যই বুদ্ধ অবিস্মরণীয় এবং ধর্ম প্রবর্তকদের মধ্যে অনন্য, যেহেতু জগতের অনেক বড় বড় প্রতিষ্ঠিত ধর্মই অন্য প্রাণী তো দূরের কথা, অন্য ধর্মের মানুষদের সুখ কামনা করতে দ্বিধা বোধ করে।
বিশ্বাস হচ্ছে বিশ্বাস, সত্য হচ্ছে সত্য!

৩। সবকালের একটাই শপথ—কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার। এর মধ্য দিয়েই সবদেশ মাথা উঁচু করে বিশ্ব মানচিত্রে দাঁড়িয়েছে। এই মূলমন্ত্র দিয়েই সব স্বপ্ন পূরণ করা সম্ভব। একটি দরিদ্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
যেহেতু এই পৃথিবী আমাদের, তাই নিজেদের'ই গড়ে নিতে হবে।

৪। আমি খুব ভালো হাঁটতে পারি।
নোংরা, ভাংগা এবং সরু ফুটপাত- তাতে আমার কোনো সমস্যা হয় না। হোন্ডা ওয়ালারা মনে করে ফুটপাত তাদের বাবার সম্পত্তি। ফুটপাতে চায়ের দোকান। সেখানে আবার ৪/৫ জন মিলে গোল হয়ে আড্ডা দেয়। পথচারীরা যে যেতে পারছে না- সেদিকে তাদের কোনো লক্ষ্য নেই। তবুও আমার হাঁটার গতি কমে না।
আমেরিকা ও জাপানি মুভি গুলোতে দেখা যায়- তারা হেঁটে হেঁটে গন্তব্যে যাচ্ছে। ঢাকা শহর থেকে রিকশা উঠিয়ে দিলে যানজট অনেকখানি কমে যাবে। আর ফুটপাত প্রশস্ত করলে আমার মতো সাধারণ মানুষ'রা আনন্দে হেঁটে গন্তব্যে যেতে পারবে।

৫।
দুপুর বারোটা পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই।

বাসায় কি রেখে আসছি? তা কি করে হয়- দশ টার দিকে তো রফিকের সাথে কথা বললাম।

বাসা থেকে তাড়াহুড়া করে বের হলাম সকাল সাড়ে আট টায়। কেন বার বার মনে হচ্ছে রফিকের সাথে কথা বলেছি, রফিক নামে তো আমার কোনো বন্ধু নেই।

বাসে করে গুলশান যাওয়ার পথে কেউ কি মোবাইলটা নিয়ে গেল? কিন্তু আমি তো মহাখালি'র জ্যামে অনেকক্ষন গেমস খেললাম।

না, গেমস খেলিনি। গেমস খেলেছিলাম গতকাল। তাড়াহুড়া করে বাসা থেকে বের হতে গিয়ে ভুলে বাসায়'ই রেখে আসছি।
বাসায় ফোন দিয়ে কি দেখব, ভুলে বাসায় রেখেছি কিনা? মনে পড়লো- সুরভি তো বাসায় নেই। সুরভি'কে তো ভাইবারে ম্যাসেজ দিলাম।

না বাসায় রেখে আসিনি। বাসা থেকে বের হয়ে তো কয়েক জনের সাথে কথা বললাম। মনটা খারাপ হয়ে গেল। দামী মোবাইল।

একটু পর দেখি মোবাইল বাজছে। পরিচিত রিংটোন। সাথে কাঁপছে। পকেটে হাত দেখি- মোবাইল পকেটে।

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৬
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×