
জন্মেছিলাম মধ্যরাত্রে কিন্তু আমার ভালো লাগে দিনের আলো
তারপর, কুয়াশা আর রোদ বৃষ্টি অথবা জোছনার মধ্যে ভ্রমন-
বৈশাখী ঝড়ের মতো আমার হৃদয় করে ওঠে হাহাকার
তবুও আমি করিনা জানালা বন্ধ।
নিস্ফলা মাঠের কৃষকের মতো কবিতার খাতা আমার-
একটা বজরা নৌকা থাকতো আমার রবীন্দ্রনাথের মতো!
গাঙচিলের মতো উঁড়ে-উঁড়ে যেতাম তোমার উঠোনে-
ভাবতে আমার ভালোই লাগে।
বেশ্যা আর রক্ষিতাকে হাসি মুখে চুমু খাই আমি
হয়তো খসে পড়ে নাম না জানা আকাশের তারা
অপরিচিত নারী মানেই নিষিদ্ধ, নিষিদ্ধের ঘ্রানে অস্থির
জোছনা রাত।
( আমি কবি নই। কবি হওয়ার সামান্য যোগ্যতা আমার নেই। তারপরও কবিতার মতোন করে কিছু একটা, কিছু দিন পর-পর না লিখলে ভালো লাগে না। এটা আমার দীর্ঘ দিনের অভ্যাস।)
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


