somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

হিউম্যানিজম

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। 'কারাগারে রাত দিন' লেখক- জয়নাব আল গাজালী। একটি ইসলামী আন্দোলন কি পরিমান জুলুম নির্যাতনের মধ্য দিয়ে ধৈর্য্য ও বিপর্যয়ের মধ্য দিয়ে এগিয়ে যায় সেই অবিস্মরণীয় সত্য ঘটনা জানতে বইটি পড়ুন।

২। আব্বা'র সাথে কোথাও বের হলে- আব্বা হাত ধরে রাস্তা পার করে দেয়। রিকশা ঠিক করে দেয়। চুল কাটার জন্য জোর করে সেলুনে নিয়ে যায়। জোর করে পকেটে টাকা গুঁজে দেয়। আমার করে লজ্জা। রাত্রে ভাত না খেয়ে ঘুমিয়ে পড়লে, ঘুম থেকে উঠিয়ে জোর করে ভাত খাওয়ায়।
আব্বা আজ অসুস্থ। খুব অসুস্থ। আজ ডাক্তার চোখে ইনজেকশন দিলেন। ১৫ দিন পর অপারেশন। ডায়াবেটিস মারাত্মক আকার ধারণ করেছে।

৩। 'নিখিলের বাড়ি নেই, আছে শুধু গ্রাম।
নিখিলের চিঠি নেই, আছে ছেঁড়া খাম'।
নিখিলের আনন্দ নেই, আছে শুধু কষ্ট।
নিখিলের বৃষ্টি নেই, আছে শুধু মেঘ।

৪। জয় হোক আওয়ামীলীগের। হাসিনার সরকার খুব ভালো। এখন দেশে শান্তি আর শান্তি। বিদ্যুৎ যায় না, দ্রব্যমূল্য আমাদের অনুকূলে, খুন-গুম- ছিনতাই সব বন্ধ, দুর্নীতি তো বলতে গেলে একেবারেই নাই, মানুষের মুখে হাসি আর হাসি, দেশে কোনো বেকার ছেলে-মেয়ে নেই, হাসপাতাল- অফিস আদালত কোথাও কোনো সমস্যা নেই। ঢাকা শহরে এখন কত ব্রীজ, কত শপিংমল, এটাই তো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

৫। ম্লান আকাশের নিচে ঢাকা শহরটা নিষ্প্রান মনে হয় । একলা একলা রাস্তা দিয়ে হাঁটার সময় মনে হয়- আমি মনুষ্য-সমাজ থেকে বিতাড়িত । অল্পচেনা বা নতুন চেনা মানূষের সাথে স্বস্তিবোধ করি না । রাস্তায় মুখ চেনা কোনো মানুষের সাথে হঠাৎ দেখা হয়ে যায় মাঝে মাঝে । কেউ কেউ বলে কোন দিকে যাচ্ছ ? চলো এসাথে যাই ! আমি তৎক্ষনাৎ অতিরিক্ত ব্যস্ততার ভান দেখিয়ে বলি- আমার একটা বিশেষ কাজ আছে- আমি অন্য দিকে যাবো । কেউ যদি চায়ের দোকানে ডাকে- আমি চা-পান সম্পর্কে দারুন একটা বিতৃষ্ণা দেখাই ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×