
১। বিদেশে বসে দেশের কথা ভাবতে বড় ভালো লাগে।
এই টুকুই ব্যাস, আর কিছু না।
২। ১৬ কোটি মানুষের প্রিয় মাশরাফি।
এক সময় চিত্রা নদীতে সাঁতার কাটতেন নিয়মিত। নারকেল গাছে উঠে নিজেই ডাব পেরে খেতেন। চিত্রা নদীর ব্রিজের উপর হোন্ডা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ ছিল তার।
সৌরভ গাঙ্গুলী বলেছিলেন “ইশ! আমাদের যদি একটি মাশরাফি থাকতো!
একজন মাশরাফির বিকল্প পাওয়া শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। মানসিক কষ্ট বা আঘাত দিয়ে মাশরাফিকে বিদায় করার কোনও অধিকার আপনার নেই মি. পাপন। আপনাকে কেউ মনে রাখবে না, মাশরাফিকে কেউ ভুলবে না- কোনও দিন ভুলবে না...
৩। আমাদের জাতীয় সংগীতটা খুব অদ্ভুত!!
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥
-------বুকের মধ্যে কেমন হাহাকার করে উঠে। আমি যতবার শুনি- আমার চোখ ভিজে উঠে।
৪। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে উন্নীত করার যে রূপকল্প শেখ হাসিনার সরকার গ্রহণ করেছে তা বাস্তবায়নের পথে যে বাংলাদেশ এগিয়ে চলেছে এবং সে অগ্রযাত্রা যে দৃশ্যমান এবং স্পর্শযোগ্য তা বোধ করি সরকারের চরম নিন্দুকেরাও অস্বীকার করতে পারবে না।
যদিও শেখ হাসিনা মাহাথিরের মতো এখনো ২২ বছর প্রধানমন্ত্রিত্ব করেননি। বর্তমান সরকারের সবচাইতে বড় সাফল্য- উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা।
জয় বাংলা।
৫। প্লেটো কবিদেরকে বস্তাবন্দি করে নির্বাসন দিতে চেয়েছিলেন।
কবি-সাহিত্যকদের লেখার সাথে তাদের জীবনে কাজের কোন মিল নেই- এই ছিল তাঁর ক্ষোভ।
৬। সুকন্যা নামে অনেক বছর আগে একটা কিশোরী মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। খুব সাহসী মেয়ে। সে নিজে থেকেই একবার আমাকে খবর পাঠাল আমি যেন সন্ধ্যার পর তাদের বাড়ির ছাদে অপেক্ষা করি।
সারাদিন ভেবে ঠিক করে রাখলাম, ছাদের নির্জনতায় কি সব কথা বলব। কতটুকু আবেগ দেখাব। কোন পর্যায়ে হাতে হাত রাখব।
বাস্তবে কিছুই হলো না। প্রচন্ড ঝগড়া বেঁধে গেল।
সুকন্যা কাঁদো-কাঁদো গলায় বলল, ছোটলোক।
আমি কড়া গলায় বললাম, আমি ছোটলোক না, ছোটলোক হচ্ছো তুমি। শুধু তুমি একা না, তোমাদের বাড়ির সবাই ছোটলোক। এবং তোমার বড় চাচা একটা ইতর। রহমানকে দিয়ে তাকে মাইর খাওয়াবো।
৭। মালিবাগ থেকে গুলশান যাওয়ার পথে বাসে ঘুমিয়ে পড়লাম । ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম একটা বিচ্ছিরি চেহারার লোক ! আমি বললাম- আপনি কে ? লোকোটি বলল- আমি ঈশ্বর ! আমি বললাম যা- ভাগ ! ফাজিল ! বিচ্ছিরি চেহারার লোকটি চলে যেতে যেতে বলল- তোর খবর আছে ! উপরে এসে নাও !
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




