somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কোনো কোনো দিন এমনও হয়

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আষাঢ় মাসের এক সন্ধ্যা।
রাত প্রায় আটটা। আমি বলাকা সিনেমা হল থেকে বের হয়ে একটা হোটেলে ভাত খেতে ঢুকেছি। হোটেলের নাম- তাজমহল রেস্টুরেন্ট। তাজমহল হোটেলের পাশে আরেকটা হোটেল- হোটেল রাজ্জাক। সেখানে খুব বেশি ভিড়। তাজমহল রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা।
আমি কোনার দিকে একটা টেবিলে বসলাম। রুই মাছ,লাল শাক আর ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছি। যদিও মাছ আমি খুব একটা পছন্দ করি না। কিন্তু আজ কেন জানি খুব মাছ খেতে ইচ্ছা করল। তখন হোটেলে আরেকজন মেয়ে কাস্টমার ঢুকল। এত ফাঁকা জায়গা থাকতে মেয়েটি আমার কাছে এসে বলল, আপনার টেবিলে বসতে পারি? আমি না বলতে গিয়েও বলতে পারলাম না। হোটেলটা আমার না। কাস্টামার এসেছে, নগদ পয়সা দিয়ে খাবে। তার যেখানে ইচ্ছা সেখানে বসবে। আমার মনটা খারাপ হয়ে গেল, অপরিচিত কারো সামনে খাওয়া-দাওয়া করতে আমার ভালো লাগে না।
মেয়েটি বলল, আশা করি আমি আপনাকে বিরক্ত করছি না।
জ্বি না।
আপনার মোবাইলটা একটু দিতে পারবেন?
আমি মোবাইল বের করে মেয়েটির হাতে দিলাম। আমার মনটা খারাপ হয়ে গেল। বোঝাই যাচ্ছে এই মেয়ে প্রচুর কথা বলবে। বকবক করে মাথা ব্যাথা বানিয়ে দিবে। আমি ইচ্ছা করলে মোবাইলটা না দিলেও পারতাম কিন্তু তাতে মেয়েটা আমাকে অভদ্র ভাবতে পারে।
মেয়েটার অন্য কোনো মতলব নেই তো? ধান্দাবাজ না তো? বাংলাদেশে ধান্দাবাজ লোকের অভাব নেই। কয়েকদিন আগেই এই রকম একটা মেয়ে, চোখে আবার কালো ফ্রেমের চশমা, মুখ ভরতি হাসি। হাসিটা খুব সুন্দর ছিল। আমি একটা হোটেলে খেতে বসেছি, মেয়েটা আমার সামনে বসে খুব বিনীত ভাবে বলল, কিছু মনে করবেন না। পান্থপথ মোড়ে আমার ব্যাগটা চুরি হয়েছে। ক্ষুধায় মরে যাচ্ছি। আমায় চারটি ভাত খাওয়ান।
এই রকম সম্ভ্রান্ত চেহারারর একজন মেয়েকে মুখের উপর 'না' বলা মুশকিল। মেয়েটা ভাত খেল। ভাত খাওয়ার পর দই মিষ্টি খেল। সবশেষে মিষ্টি পান এবং একটা বেনসন সিগারেট।
আমি চুপ করে আছি। মেয়েটার মধ্যে কোনো দ্বিধা নেই, সংকোচ নেই। সে নিজেই হাসিমুখে অর্ডার দিচ্ছে। কি সুন্দর করে বলছে- এমন চমৎকার খাওয়ার পর একটা সিগারেট না খেলে ভালো লাগে না।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×