somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

তার হুশিয়ারিতে কোনো কাজ হয় না, খাদ্যে ভেজাল চলতেই থাকে ...

০৮ ই জুন, ২০১৭ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের খাদ্য মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতক সম্পন্ন করেন এবং ১৯৮২ সালে আইন শাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এ্যাডভোকেট কামরুল ইসলাম ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইডেন, ডেনমার্ক, চীন, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ সফর করেছেন। ঢাকা শহরে পাকিস্তানি দখলদার সেনা বাহিনীর বিরুদ্ধে অদম্য সাহসের সাথে যুদ্ধ করে তিনি দেশমাতৃকার প্রতি তাঁর ভালবাসা প্রদর্শন করেন। ১২ জানুয়ারি ২০১৪ তারিখে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন।

কোনো এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেছেন, ''বাংলাদেশে মানুষের সাংবিধানিক অধিকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে।'' এই কথাটার মানে আমি একেবারেই বুঝি নাই। যাই হোক তিনি তিনি আরো বলেন, দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। খুব ভালো কথা। তাহলে দেশে চালের কেজি ৫৮ টাকা কেন? বাংলাদেশে এমন কোনো খাবার আছে যে ভেজাল নেই? গত কয়েক বছর ধরে আমি নিয়মিত বাজার করছি। তরি-তরকারী, ফলমুল,মাছ-মাংস কোন খাবার টায় ভেজাল নেই? চাল, ডাল, আটা, মাছ, মাংস, তেল, ঘি, দুধ, দই, চিনি, মিষ্টি, চকোলেট, আইসক্রিম, কেক, গুঁড়া দুধ, ফলমূল, সবজি, মসলা—সবকিছু ভেজালে সয়লাব। অথচ দেশে খাদ্য নিরাপত্তা আইন থাকলেও এর সঠিক বাস্তবায়ন নেই। যে ফলমূলগুলো আমর খাই বা ছেলেমেয়েদেরকে খেতে দেই যেমন কলা, আংগুর, আপেল, আম, আনারস প্রায় সবগুলোই কেমিক্যাল বা বিষ মিশানো। পণ্যের মান ঠিক আছে কি না তা দেখার দায়িত্ব বিএসটিআই’র। শহরাঞ্চলে তাদের কার্যক্রম সীমিত। গ্রামাঞ্চলে তা-ও নেই। আর একটা কথা- বাজারের মিনারেল ওয়াটারের নামে যা পাওয়া যায়, তার ৯৬ ভাগই পানের অযোগ্য।

নীরাদ সি চৌধুরীর ‘আত্মঘাতী বাঙালি’ কথাটি এক্ষেত্রে এসে সার্থকতা লাভ করেছে। আমি জানি না, খাদ্যে ভেজাল এটা দেখার দায়িত্ব খাদ্যমন্ত্রীর কিনা। যদি তার হয়ে থাকে, তাহলে বলল- আপনি সারাদিন কি কাজ করেন জানি না। শুধু খাদ্যে ভেজাল রোধ করুন। তাহলে দেশের মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবেন। আপনি কি জানেন না- শিশুদের খ্যাদ্যেও ভেজাল। মাননীয় মন্ত্রী আপনি'ই তো কিছু দিন পর-পর মিডিয়াতে বলেন, ''খাদ্যে ভেজাল ধরা পড়লে কঠোর ব্যবস্থা''। সেই ব্যবস্থাটা বাস্তবে পরিনত করে দেখান। সেদিন খবরের কাগজে পড়লাম- কৃষক এর সারেও ভেজাল। আপনারা প্রায়'ই বলেন- ''দেশ আজ উন্নয়নের মহাসড়কে।'' এই কথাটাই আমি সাধারণ জনগনের মুখে শুনতে চাই।

যারা খাদ্যে ভেজাল মেশানোর মতো কাজ করেন, তাদের বিরুদ্ধে তেমন একটা ব্যবস্থা নেয়া হয় না। আবার যাদের আটক করা হয়, তাদের তেমন একটা শাস্তি হয়না। বিচারেও অনেক বেশি সময় লাগে। ভেজাল খাবারের সাথে যারা জড়িত, তারাই আবার কোন না কোনভাবে সরকারের সাথে জড়িত রয়েছে। তাই সরকারও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী হয় না। ভেজাল বন্ধে সরকারের একধরণের সদিচ্ছার ঘাটতি বা অনীহা রয়েছে বলে মনে হয়। একটা জাতীয় সমস্যা হিসাবে এটাকে যতটুকু প্রাধান্য দেয়া দরকার, তা কখনোই সরকার দেয়নি। আমাদের খাদ্যমন্ত্রী টিভি চ্যানেলের সামনে প্রায়ই বলেন, ''ভেজাল খাদ্য উৎপাদনকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।'' তার হুশিয়ারিতে কোনো কাজ হয় না। খাদ্যে ভেজাল চলতেই থাকে। তিনি আরও বলেছেন- '' ‘বর্তমান সরকার জনগণকে খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। শেখ হাসিনার সরকার দেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।’'' কথাটা কি খাদ্যমন্ত্রী সত্য বলেছেন?

খাদ্যমন্ত্রী'র কথার সাথে বাস্তবের কোনো মিল আমি খুঁজে পাই না। নকল সেমাই, নুডুলস, তরল পানীয় এমন কিছু কি আছে যে নকল হচ্ছে না? চারপাশে এমন কিছু নেই- যেটাতে ভেজাল নেই। সরকারের এমন কোনো প্রতিষ্ঠান কি আছে যেখানে ঘুষ লেনদেন হয় না? যেইসব নেতারা বড়-বড় কথা বলেন, তাদের উচিত বুঝে কথা বলা। তারা দেশের মানূষকে কি নির্বোধ মনে করেন? মিথ্যা দিয়ে আর বড় গলায় কথা বললেই- সেটা সত্য হয়ে যায় না। দেশেকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ সকাল ১০:২৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×