somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের রেলমন্ত্রী

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতি বছর ঈদের আগে রেলমন্ত্রী বলেন, এবার আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। এবার যাত্রীদের কোনো অসুবিধা হবে না, কোনো ভোগান্তি হবে না। সিডিউল বিপর্যয় হবে না। টেন সঠিক সময়েই ছাড়বে। টিকিট কালো বাজারি হবে না। কিন্তু তার কথা মতো কোনো কাজ হয় না। বরং যাত্রীদের চূড়ান্ত রকমের ভোগান্তি হয়। বিভিন্ন টিভি চ্যানেলে সেই ভোগান্তি গুলো লাইভ দেখানো হয়। আমরা টিভিতে দেখি আর আফসোস করি। সেই দৃশ গুলো কি রেলমন্ত্রী দেখেন? তখন তার লজ্জা হয় না। ঠিক এইভাবে নৌমন্ত্রী বা যোগাযোগ মন্ত্রী চ্যাটাং চ্যাটাং অনেক কথা বলেন- কিন্তু হয় এর উলটো। ঢাকা ছেড়ে যাওয়া মানুষ গুলোর কষ্ট দেখে আমার নিজের'ই খারাপ লাগে। এই দুঃখে অনেকে ঢাকাতেই থাকেন।

প্রতি বছর রোজার শুরুতে কর্তা ব্যাক্তিরা কঠিন হুশিয়ারি দিয়ে বলেন, দব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে। কেউ দাম বেশি রাখলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থাটা কোনো দিন নিতে দেখলাম না কাউকে। কেন তারা এই মিথ্যা গুলো প্রতি বছর বলেন? আমি নিজে বাজারে যাই। প্রতিটা জিনিসের দাম বেশি। শুধু বেশি না। খুব বেশি। আর যেই সমস্ত সাংবাদিকরা এই সমস্ত নিউজ গুলো কাভার করেন, তাদেরও কিছুটা দোষ আছে। তারা তখন কেন বলেন না, স্যার এই কথা গুলো তো গত বছরও বলেছিলেন, কিন্তু আপনার কথা মতো কাজ হয়নি। সেই একই কথা এবছরও বলছেন কেন? যাই হোক আসল কথায় আসি- রেলমন্ত্রী মুজিবুল হক আশ্বাস দিয়ে বলেছেন, রেলে ছারপোকা থাকবে না এবং সেবা বাড়বে। আজও বাড়েনি। এই রেলমন্ত্রী চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরে চিকিৎসার অনেক খরচ। আচ্ছা, উনি দেশে চিকিৎসা করান না কেন?

রেলের দুর্দশার জন্য প্রধানত দায়ী করা হতো লোকবলের অভাবকে। এই অভাব দূর করতে রেল বিভাগে গত পাঁচ-ছয় বছরে ১০ হাজারের বেশি লোক নিয়োগ করা হয়েছে। কিন্তু তারপরও কোনো সমস্যার সমাধান হয়নি। ১০ হাজার লোক নিয়োগ ছাড়াও গত সাত বছরে রেলের পেছনে ৩১ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। সবচেয়ে সহজ সরল সত্য কথা হলো- ''ট্রেনের ভাড়া বেড়েছে কিন্তু সেবার মান আগের মতোই রয়েছে।” আমি বলতে চাই- রেল মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী শুরু থেকেই ইমেজ সংকটে পড়েছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তিনি দৃঢ়ভাবে রেল মন্ত্রণালয়ের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। রেল এর লোকজন বলেন, আট বছরে বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে দেড়শ বছরের রেকর্ড ভেঙ্গে ইতিহাসে নজির স্থাপন করেছে আওয়ামীলীগ সরকার। কমলা পুর থেকে চিটাগাং এবং সিলেট সরজমিনে গিয়ে আমি তার কোনো আলামত পেলাম না।



আর কয়েকদিন পর ঈদ। ঈদের আগে কি কি ঘটবে তা আমি আগেই বলে দিচ্ছি- আগেরদিন রাত থেকে টিকিটের লম্বা লাইন হবে। কেউ টিকিট পাবে, কেউ পাবে না। তবে বরাবরের মতো সরকারি বড় আমলাদের টিকিট পেতে কোনো সমস্যা হবে না। নো, নেভার। কালো বাজারিদের হাতে টিকিট চলে যাবে। যে ট্রেন ছাড়ার কথা থাকবে সকাল আট টায় সেটা ছাড়া হবে দুপুর দুই টায়। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে লোকজন পাগলের মতো ট্রেনের ছাদে উঠবে। হয়তো দু'চার জন ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু হবে। স্বাধীনতার পর থেকে এমনই হচ্ছে। ভবিষ্যতে এরকম অব্যহত থাকবে- নিশ্চিতভাবে বলা যায়। রেলমন্ত্রী বা সরকার যতই গলা ফাটাক- এবার ঘরমুখো মানুষের কোনো হয়রানি হবে না। এটা তাদের লোক দেখানো কথা। এ কথা আমি কোনো দিনও বিশ্বাস করবো না।

দেশ ভাগের সময় রেলমন্ত্রীর জন্ম। মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করছেন। তিনি ছাত্রলীগ করেছেন। তার বাবা একজন কৃষক। আট ভাই বলেন মধ্যে আমাদের রেলমন্ত্রী সবার ছোট। তিনি প্রায় ১৫ টা দেশ ভ্রমন করেছেন, এই মধ্যে সিঙ্গাপুর আছে- অবশ্যই সিঙ্গাপুর তিনি ভ্রমনে যান, গিয়েছেন চিকিৎসার জন্য। তার শখ বই পড়া ও ভ্রমন। যদি জানতে পারতাম, কোন ধরনের বই তার প্রিয়? এপর্যন্ত তিনি কি কি বই পড়েছেন!

জনাব রেলমন্ত্রী, আপনি সহজ সরল মানুষ। সহজ সরলভাবেই জীবন যাপন করেন। কুমিল্লার গর্বিত নেতা। এবং আমার মনে হয়, আপনি অন্য নেতাদের মতো দুর্নীতিবাজ না। কোনো এক অনুষ্ঠানে আপনি বলেছিলেন, আমার জয় মামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী। এত সৎ, এত অমায়িক- এত ভালো দেখলে আদর করতে ইচ্ছা হয়। আর খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া চোর দুর্নীতি বাজ। ইত্যাদি ইত্যাদি। ভিডিও টা ইউটেব এ ফানি ভিডিও হিসেবে খুব চলেছে। যাই হোক, রেলমন্ত্রী আপনি অন্যদের মতো চ্যাটাং চ্যাটাং কথা না বলে- সত্যি কিছু ভালো কাজ করে দেখান। সৎ ইচ্ছা থাকলে ভালো কাজ করা সম্ভব। তাতে দেশের মানূষের স্বচ্ছ ভালোবাসা পাবেন। তারা সারা জীবন আপনাকে মনে রাখবে। অন্যদের মতো ক্ষমতা হাতে পেয়ে গা ভাসিয়ে দিবেন না।

(বিঃ দ্রঃ এরপর নৌ মন্ত্রীর পালা। সাথেই থাকুন।)
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:২০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×