somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতি বছরের মতো এবারও নৌ মন্ত্রী বলেছেন- ঈদের সময় লঞ্চ, জাহাজ, স্টিমারে ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করবেন না। এবং যারা অতিরিক্ত ভাড়া আদায় করবে, তাদের বিরুদ্ধে ''কঠোর ব্যবস্থা'' গ্রহণ করা হবে। যদিও তার কথা কেউ শুনবে না, মানবে না। প্রতি বছরের মতো এবারও অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলবে এবং অতিরিক্ত ভাড়াও নেওয়া হবে। এখন, কথা হচ্ছে- তাহলে মন্ত্রী এসব লোক দেখানো কথা বলেন কেন?

জনাব শাজাহান খান একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের দেরাদুনে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধে খুব বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর, জাপান, কেনিয়া, থাইল্যান্ড, ইতালি, কোরিয়া, চীন, হংকং, কানাডা, ফ্রান্স, জার্মান, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড এবং সৌদি আরব ভ্রমণ করেছেন। জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি। অবশ্য মন্ত্রী সাহেব, উভয় পক্ষের প্রতিনিধি হয়ে তিনি কখনই জনগণের পক্ষে দাঁড়ান না, এটা দুঃখজনক।



সড়ক পরিবহন ও নৌপরিবহন খাতের শ্রমিক সংগঠনগুলো বাস ও লঞ্চ থেকে প্রতিদিন চাঁদা তোলে। শ্রমিকনেতা হিসেবে এই দায় শাজাহান খানের। আবার মন্ত্রী হিসেবে এই চাঁদাবাজি বন্ধ করার অন্যতম দায়িত্বও তাঁর। নিজেকে শতকরা ৭০ ভাগ সফল দাবি করে শাজাহান খান বলেন, চারদলীয় জোট সরকারের আমলে বছরে সর্বোচ্চ ৩১টি থেকে সর্বনিম্ন ২০টি পর্যন্ত দুর্ঘটনা ঘটেছিল। প্রতিটা ফেরী ঘাট ভাঙ্গা। গাড়ি বাস চললাচলে খুব সমস্যা হয়। ফেরীর যানজটে একবার পড়লে জীবন শেষ। অবশ্য ভিআইপিদের কোনো সমস্যা হয় না। তারা দেরীতে এলেও তাদের গাড়ি সবার আগে ফেরীতে উঠে। এবং তাদের জন্য আছে ফেরীতে ভিআইপি কেবিন।

কাওড়াকান্দি ঘাটে প্রতিটি পরিবহনের প্রতি যাত্রায় ৫০ টাকা চাঁদা দিতে হয়। ঈদের সময় চাঁদার হার বাড়িয়ে ১০০ টাকা করা হয়। শাজাহান খান বলেন, ‘চাঁদাবাজি হয় জানি। তবে আমার সংশ্লিষ্টতা নেই। যতটুকু পারি, নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। বাংলাদেশে চাঁদাবাজি কখনও বন্ধ হবে না। কারণ এই চাঁদাবাজির ভাগ তারাও পান। আজ থেকে দুই বছর আগে, মন্ত্রী বলেছিলেন, তিন মাসের মধ্যে বুড়িগঙ্গা দখলমুক্ত হবে। কিন্তু আজও হয়নি। তিনি আর বলেন, নদী রক্ষায় আওয়ামী লীগ সরকার সব সময়-ই আন্তরিক। মাননীয় মন্ত্রী আপনি শুধু বুড়িগঙ্গাটা পরিস্কার আর দখল মুক্ত করে দেখান আর কিছু লাগবে না। যে কোনো বিষয়েই আপনি কথা বলেন। আপনার কথা দিয়ে পত্রিকার শিরোনাম হয়। আসুন আমরা কথায় বড় না হয়ে কাজে বড় হই। সদিচ্ছা থাকলে বুড়িগঙ্গা পরিস্কার এবং দখলমুক্ত করা কোনো ব্যাপার না।

সাধারণ মানুষ নদী দখল করে না। সমাজের ক্ষমতাধর, প্রভাবশালী, বিত্তবান ও জনপ্রতিনিধিরাই নদী দখল ও দূষণের সঙ্গে জড়িত। নদী-নালা হচ্ছে দেশের প্রাণ। নদী না বাঁচলে দেশ বাঁচবে না। দেশের জনগণ বাঁচবে না। যারা নদী দখল করছে এবং নানান বর্জ্য ফেলে পানি দুষিত করছে- তারা বেশি ক্ষমতাবান না নৌ মন্ত্রী ক্ষমতাবান? সহজ সরল কথা হলো- যোগ্য লোকের আমাদের খুব অভাব। যারা শুধু বড় বড় কথা বলবে না, সত্যিকারভাবে দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করবে।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:১১
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×