somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

লেখাটা বেশ পুরোনো

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(আব্বা তো ধমক ছাড়া কথাই বলতে পারে না। সেই ধমকের মধ্যেও কেমন যেন একটা আদর আদর ভাব থাকে! কিছুদিন পরপর এই ধমক না শুনলে ভালো লাগে না।)

আব্বা'র প্রতি আমার হাজার হাজার অভিযোগ। যাই হোক, আজকে বাবা দিবস। আমি বাবাকে বাবা ডাকতে পারি না। আসে না। আব্বা'ই ডাকি। তৃপ্তি পাই। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে 'আব্বা দিবস'। এই দিবসটা জরুরী।
অনেক বছর আগের একটা ঘটনা মনে পড়ল-

গ্রাম থেকে আমার মামা অনেক গুলো ডাব এনেছেন। কেউ ডাব কাটতে জানে না। প্রায় এক সপ্তাহ ডাব গুলো মাটিতে পড়ে আছে। আমি মা'কে বলেছিলাম দোকান থেকে ডাব গুলো কেটে আনব। মা বলল- দোকান নিয়ে গিয়ে ডাব কাটতে হবে না। আমি-ই কত্ত পারি ।
সকাল দশ টা। আমি বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি। মা চিৎকার করে আমাকে ডাকলেন। দৌড়ে মার কাছে গিয়ে দেখি, বটি দিতে ডাব কাটতে গিয়ে মা তার হাতের একটা আঙ্গুল কেটে ফেলেছে। আঙ্গুলটা পুরোপুরি কেটে পড়ে যায়নি একটু খানি ঝুলে ছিল।
এই সময় আমি ছাড়া বাসায় আর কেউ ছিল না। তখন আমি অনেক ছোট ছিলাম। মা'কে নিয়ে গেলাম বাসার কাছে এক হাসপাতালে। হাসপাতালের নাম ছিল 'নিউ এরা'। তারা তুলা দিয়ে মা'র আঙ্গুল প্যাচিয়ে বলল- এইটা আমরা পারব না। তাড়াতাড়ি ঢাকা মেডিকেল যান। খুব তাড়াতাড়ি যেতে হবে। তা না হলে আঙ্গুলটা বাঁচানো যাবে না। সেদিন রিকশা করে ঢাকা মেডিকেল যেতে সময় লেগেছিল ২ ঘন্টা।
গিয়ে দেখি ঢাকা মেডিকেলের অবস্থা ভয়াবহ। নোংরা পরিবেশ। আর দালাল দিয়ে ভরা। এবং নার্সদের ব্যবহার অতি জঘন্য। যাই হোক, ঢাকা মেডিকেলেও মা'র চিকিৎসা হলো না। তারা যেতে বলল- পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে যেতে সময় লাগল আরও ২ ঘন্টা।
পঙ্গু হাসপালাতের অবস্থাও ঢাকা মেডিকেলের মতন।বিশ্রি এবং নোংরা। সেখানে দালালদের সাথে কথা না বলে উপায় নেই। হাসপাতালের একজন ডাক্তার এর চেয়ে দালালের ক্ষমতা বেশী।

পঙ্গু হাসপাতাল থেকে মাকে বলা হলো- এক্স-রে করতে হবে। তারপর চিকিৎসা হবে। এক্স-রে করতে গিয়ে দেখি, একজন দালাল বলল- আমাকে দুই শো টাকা দেন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি এক্স-রে করতে গেলে বলবে, মেশিন নষ্ট আজ এক্স-রে হবে না।
সকাল দশটার ঘটনা, এখন বিকেল চারটা। আমি ছোট মানূষ, তারপরও আমার খুব রাগ লাগছিল। আমার পকেট ভর্তি টাকা নেই যে দালালদের দিয়ে দেব। মা নিস্তেজ হয়ে পড়ে আছে। খুব অসহায় লাগছিল। আমি এখন মা'কে নিয়ে কি করবো?
হঠাৎ মনে হলো, আমি এত সব চিন্তা করছি কেন! আমার আছে একজন সুপারম্যান। তাকে খবর দিলেই সে নিমিশে সব সমাধান করে দিবে। প্রমানিত। সুপারম্যান হলো আমার পিতাজ্বী।

তখন মোবাইল ছিল না। আব্বাকে টিএন্ডটি-তে ফোন করলাম। ফোন করার কিছুক্ষন পরেই আব্বা চলে এলো। আব্বা হাসপাতালে পা দেয়া মাত্র- যেন হাসপাতালটি কেঁপে উঠল। ৫ মিনিটের মধ্যে আব্বা মা'র সব চিকিৎসার ব্যবস্থা করলো!
পৃথিবীর সকল আব্বা ভাল থাকুক।

সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৭
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×