
আমাদের দেশে যে পরিমান মসজিদ আছে, সে পরিমান হাসপাতাল নেই। মসজিদে যে পরিমান মুসুল্লী আসে, হাসপাতালে তার তিন গুন বেশী রুগী আছে। দেশে দশ ভাগের এক ভাগ লাইব্রেরী নেই। যা দরকার তা নেই। যা দরকার নেই তা আছে। প্রতিটা এলাকায় চারটা পাচটা মসজিদ। কিন্তু একটা লাইব্রেরী নেই। সমাজপতিরা এই ব্যাপারটা নিয়ে একটুও ভাবে না।
আগামীকাল ঈদ। আজ আমি হাসপাতাল আর মসজিদ নিয়ে আলোচনায় যাব না।
এই ঈদের ছুটিতে আমি অনেক কাজ করেছি। আসলে আজাইরা থাকতে ভালো লাগে না।
১। অনেক গুলো কাপড় আয়রন করেছি। প্রায় দুই শ' টাকা বাঁচিয়েছি।
২। ফ্রিজের ভেতর বরফ জমে গেছে, পুরো ফ্রিজ ধুয়ে মুছে পরিস্কার করলাম।
৩। ফ্যান পরিস্কার করলাম। লাইটের হোল্ডার গুলো ঝেড়ে মুছে পরিস্কার করলাম।
৪। বইয়ের আলমারিটা গুছালাম।
৫। এর মধ্যে একদিন আমি নিজে গরুর মাংস রান্না করেছি। খেতে খুব ভালো হয়েছে। তবে ঝালটা একটু বেশী হয়েছে।
৬। ঈদের বাজার করেছি। এই ঈদে সবার জন্য কিছু না কিছু কিনেছি। বেতন পাবো ঈদের পরে। শুধু বোনাস পেয়েছি। ভাগ্যিস কিছু টাকা জমিয়ে রেখে ছিলাম।
৭। ভেবে রেখেছিলাম জানালার গ্রীল গুলো রঙ করবো। রঙ এনে রেখেছি, এখনও করা হয়নি। অফিস খোলার আগে করে ফেলব।
৮। ছাদের গাছ গুলোর আগাছা পরিস্কার করেছি।
৯। পুরোনো সব বন্ধুকে ফোন করেছি। তাদের সবার সাথে অনেকক্ষন কথা বলেছি।
১০। তিনটা গল্প লিখেছি। একটা প্রেমের, একটা ভূতের এবং আদিবাসীদের নিয়ে।
আজ ইফতারির পর ব্যালকনিতে দাড়িয়েছি। তখন সুরভি বলল দেখ, দেখ ঈদের চাঁদ। ছোটবেলার মতো চাঁদ দেখে আমরা দু'জনেই অভিভূত! আমার প্রি সামু ব্লগের প্রত্যেক ব্লগারকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




