somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমরা ভালো মানুষ হতে চাই ...

০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভালো মানুষ কেন হতে চাই? এজন্য যে, আমি ভালো হলে আমার এ ভালো হওয়ার সুফল শুধু আমি একাই উপভোগ করবো না, করবে আমাকে ঘিরে চারপাশে যারা আছে তারা সবাই। মহানবী (সা) কে প্রশ্ন করা হলো, ভালো মানুষ কে? মহানবী (সা) বলেন, ভালো মানুষ তিনিই যে আল্লাহকে বেশি ভয় করে। আমি এমনই!”, “আমি এভাবেই কথা বলি!”, “আমি অগোছালোই!” এই ধরনের লেবেলিং করা থেকে নিজেকে বিরত রাখুন। এটা আপনার ইতিবাচক পরিবর্তনকে বাধা দেবে। আপনি কি সেটা না ভেবে ভাল হয় আপনি কি হতে চান সেটা ভাবলে।

আমরা মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, পশু হয়ে বেঁচে থাকতে চাই না , আমরা ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। আনাচে কানাচেই ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরণের নেতিবাচক মানুষের প্রভাব। এই সকল মানুষের সাথে তর্কে জড়িয়ে কোন লাভ নেই। বরং সবার সাথে তালমিলিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। প্রাত্যহিক জীবন থেকে আপনি আঘাত পেতে পারেন। এটা মেনে নিতে আপনাকে তৈরি থাকতে হবে। যখন আপনি এ ব্যাপারগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর কোনো সমস্যাই হবে না। আমি বলতে চাচ্ছি- বিনয়ী হলে আর কোনো কিছুতে নিরাশ হতে হবে না। আপনাকে যদি সবার মাঝে আলাদা হতে হয় তাহলে আপনাকে অন্যের ভালো দিগগুলো খুঁজে বের করতে হবে।

আমার এক শিক্ষক বললেন, মানুষ কখনই নিজের ইচ্ছে মত কিছু করতে পারে না। তাকে সমাজের আর অন্য সব মানুষের সাথে থাকতে হয় চলতে হয়। সুতরাং একজন মানুষ কি ধরণের আচরণ করবে সেটা নির্ধারণ হয় তার আশেপাশের মানুষের দ্বারা। আমি কিভাবে কথা বলব, কিভাবে চলব, তা সবার দ্বারা নিয়ন্ত্রিত। আমি চাইলেই একটা বাজে কথা বলতে পারব না। তাহলে পারিপার্শ্বিক লোকজন আমাকে ভালো বলবে না। কেউ সাহসী নিয়ে জন্মায় না। অভিজ্ঞতার আলোকেই সাহস তৈরি করে নিতে হয়। যখনই আপনি আপনার ভয়কে মোকাবেলা করবেন, তখনই আপনার আত্ম-বিশ্বাস আর সাহস বাড়বে।

সবাইকে ভালোবাসুন। সবাইকে সহযোগিতা করুন। অনেক কিছু দেখে না দেখার ভান করুন, বুঝে না বোঝার ভান করুন, শোনে না শোনার ভান করুন। যিনি নিজের জন্য একটি লক্ষ্য নির্দিষ্ট করতে পারেন তিনি বর্তমান এবং ভবিষ্যৎ সব ক্ষেত্রেই সুখী থাকতে পারেন। নিজের মনের কথা গুলো নিয়মিত ব্লগে লিখুন- বন্ধুদের সাথে শেয়ার করুন তাতে আপনি স্বচ্ছ আনন্দ পাবেন। মানুষের দোষ খুঁজে বের করাটা খুব সহজ কাজ হলেও একজন মানুষের ভালো দিগটা খুঁজে বের করা কিন্তু অনেক কঠিন কাজ। আমি আমার সব পরিচিতজনদের একটা কথাই বলি সবসময়, আপনার জানার পরিধি বাড়লেই স্মার্ট হওয়ার পথে বেশ কিছুটা এগিয়ে যাবেন আপনি। কাজেই বই পড়ুন। প্রচুর পরিমানে বই পড়ুন।

একজন ব্যক্তি রিকশা চালায় বলেই তাকে তুই করে বলতে হবে, বা বাসার কাজের মানুষটি আপনার থেকে বয়সে বড় হলেও কাজের মানুষ হয়েছেন বিধায় তাঁকে অপমান করে কথা বলার অধিকার আপনি রাখেন না। যিনি নিজের চাইতে ছোট পদের মানুষদের সাথে ভালো আচরণ করতে পারেন না, তিনি কোনোদিনই একজন ভালোমানুষ হতে পারেন না। নিজের ব্যক্তিত্বে পরিবর্তন আনুন আর চমকে দিন আশপাশের মানুষদের।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:৫৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×