somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শেষ মুহূর্ত

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এখন বাজছে রাত বারোটা।
একটা ঘরে সাত জনকে বন্ধী করে রাখা হয়েছে। তারা সবাই দেশের বিশিষ্ট নাগরিক। তাদের হাত বাঁধা, চোখ কালো কাপড় দিয়ে ঢাকা। তাদের প্রত্যেককে কিছুক্ষনের মধ্যে হত্যা করা হবে। যে তাদের হত্যা করবে তার নাম ফরহাদ। ফরহাদের হাতে ওয়ালথার কোম্পানীর পিস্তল- PP K। পিস্তলে সাতটা বুলেট আছে। দেশের বিশিষ্ট নাগরিকদের গলা শুকিয়ে কাঠ। কিন্তু পিস্তল হাতে লোকটি হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার মধ্যে কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। বরং একটা প্রশান্তির ভাব আছে।

ঘরে টিভি চলছে। সাউন্ড অফ করে রাখা হয়েছে। টিভিতে স্ক্রল দেখাচ্ছে- দেশের সাতজন বিশিষ্ট নাগরিককে গুম করা হয়েছে। তারা হলেন অমুক, অমুক আর অমুক। স্বরাষ্টমন্ত্রী বলছে, ২৪ ঘন্টার মধ্যে তাদের উদ্দার করা হবে। ফরহাদ আজ খুব খুশি। তার দীর্ঘ দিনের পরিকল্পনা আজ বাস্তবে রুপ নিয়েছে। সে ঠিক করে রেখেছে- রাত এক টা থেকে হত্যা কান্ড শুরু করা হবে। সকাল সাতটার মধ্যে সব হত্যা কান্ড শেষ হবে। একজনকে হত্যা করার ঠিক এক ঘন্টা পর মানে রাত দুইটায় আরেকজনকে। তারপরের জনকে রাত তিনটায়। এভাবে সবার শেষ জনকে হিসেব অনুযায়ী সকাল সাতটায় হত্যা করা হবে। ছোটবেলা থেকেই অগোছালো কাজ ফরহাদের একেবারেই অপছন্দ। কাজ শেষ করে সে শহর থেকে অনেক দূরে চলে যাবে। দেশের পুলিশ র‍্যাব তার কিছুই করতে পারবে না। তারা শুধু পারে ঘুষ খেতে।

ফরহাদ প্রথম জনকে (সরকারের প্রভাবশালী মন্ত্রী) মুখের বাঁধন খুলে দিয়ে জিজ্ঞেস করলো- খুব ভয় লাগছে শালা? তোর তো পিয়ন হওয়ার যোগ্যতা নেই, তুই মন্ত্রী হলি কিভাবে? অযোগ্য লোক বড় বড় পদে থাকার কারনে দেশের কোনো উন্নতি হয় না। তুই শুধু আমাকে একটা প্রশ্নের জবাব দে- গত সাত বছরে দেশের জন্য তুই কি কি কাজ করেছিস?
মন্ত্রীর গলা শুকিয়ে গেছে। সে কিছুতেই মনে করতে পারছে না, দেশের জন্য কি কি করেছে? শুধু তার মনে পড়ছে, নিজের জন্য সে অনেক কিছু করেছে। তার নিজের একটা টিভি চ্যানেল আছে, একটা দৈনিক পত্রিকা আছে। তিনটা গার্মেন্টস আছে। মালোশিয়া আর দুবাইতে ফ্ল্যাট আছে। ঢাকায় চারটা ছয় তলা বাড়ি আছে। কয়েক শ' বিঘা জমি আছে। আরও কি কি যেন আছে, সে কিছুতেই মনে করতে পারছে না।
ফরহাদ রেগে গিয়ে বলল, কিরে শালা চুপ করে আছিস কেন? বল? তুই সাত বছর ক্ষমতায় থেকে দেশের কি লাভ হলো? সামান্য হাসপাতাল থেকে দালাল দূর করতে পারলি না। এখনও দূরদূরান্ত থেকে রোগীরা এসে ফ্লোরে থাকে। সেদিন তুই বললি, দেশে কেউ না খেয়ে থাকে না। আরে শালা এখনও লক্ষ লক্ষ লোক না খেয়ে থাকে। তাদের ঘর বাড়ি নেই। তারা রাস্তায় ঘুমায়। সামান্য বুড়িগঙ্গার পানি সাত বছরে পরিস্কার করতে পারলি না। রাস্তায় মানুষ লম্বা জ্যামে ঘন্টার পর ঘন্টা বাসে ঝুলে থাকে আর তুমি সাইরেন বাজিয়ে রংসাইড দিয়ে পতাকাওয়ালা গাড়িতে যাস। ঠিক এই সময় ঘড়িতে ঢং করে ঘন্টা বাজলো। এক টা বেজে গেছে। মন্ত্রী বিড়বিড় করে বলল- বাবা আপনাকে এক শ' কোটি টাকা দিব আমাকে ছেড়ে দ্যান। ফরহার তার পিস্তল দিয়ে মন্ত্রীর মাথায় গুলি করলো।

ফরহাদ দ্বিতীয় জনের চোখ আর মুখের বাঁধন খুলে দিয়ে বলল- তুই নাকি মিডিয়া জগতের মস্ত বড় সেলিব্রেটি? সত্যি করে বলতো নাটক সিনেমায় সুযোগ করে দিবি বলে কত মেয়ের সর্বনাশ করেছিস? আবার সেই সব নোংরা ব্যাপার গুলো ভিডিও করে, ব্লাকমেইল করিস। টাকা দাবি করিস। সেলিব্রেটি কাঁদতে কাঁদতে বলল- আমারে মাফ কইরা দেন ভাইজান। মাফ কইরা দেন। বাকি জীবনে আর এইসব কাজ করুম না। শুধু নামাজ আর রোযা নিয়ে থাকুম। ঠিক এই সময় ঘড়িতে দুইটা বাজলো। ফরহাদ তার PP K পিস্তল থেকে দ্বিতীয় বুলেট টি ব্যবহার করলো।

ফরহাদ ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ডক ডক করে বোতলের সবটুকু পানি খেয়ে তৃতীয় জনের চোখের বাঁধন খুলে দিল। তার পরিচয় হলো, তিনি একজন রাজনীতিবিদের ছত্রছায়ায় থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আগে তিনি তিনবেলা ভাত ঠিক মতো খেতে পারতেন না। এখন সে সকালে নাস্তা করে মালোশিয়া আর রাতে ডিনার করে মরিসাস। অসংখ্য সহজ সরল মানুষের জমি দখল করেছে। গ্রামের সহজ সরল মানুষকে মিথ্যা মামলা দিয়ে পাঠিয়েছে কারাগারে। তার ব্যাক্তিগত গাড়ির সংখ্যা সাত। এর মধ্যে সবচেয়ে কম দামী গাড়ির দাম এক কোটি টাকা। বিদেশে দুইটা ব্যাংকে তার প্রচুর টাকা আছে। দেশে একটা ব্যাংকে তার শেয়ার আছে। দেশের সব বড় বড় ব্যবসায়ীদের সাথে তার খুব সখ্যতা। বিশেষ করে মরিসন গ্রুপ, স্বপ্নধারা গ্রুপ, কাটিট গ্রুপ, অনা গ্রুপ ইত্যাদি।
ফরহাদ লোকটিকে কোনো কথার সুযোগ না দিয়ে গুলি করে মেরে ফেলল। ঘড়িতে সময় তখন তিনটা।



(লেখাটা বড় হয়ে যাচ্ছে। ব্লগে বড় লেখা কেউ পড়তে চায় না। তাই আজ এখানেই শেষ করছি। আগামীকাল বাকি অংশ টুকু পোস্ট করা হবে।)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:২২
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×