
১। আব্বা আমাদের চার ভাইকে নিয়ে গেছেন মার্কেটে। আমরা চার ভাই চারদিকে ছুটাছুটি করছি। আব্বা আমাদের সাথে দৌড়ে ক্লান্ত। সে একটা দোকানে বসে পড়ে বলল, তোমাদের যার যেটা ভালো লাগে নিয়ে নাও। আমরা দুইহাত ভরতি করে শপিং শেষ করে বাসায় ফিরতাম এক আকাশ আনন্দ নিয়ে।
একবার ঈদের তিন দিন আগে হঠাত মা আব্বার সাথে কঠিন ঝগড়া করলো। আব্বা রাগ করে কোথায় যেন চলে গেল। তার আর কোনো খোঁজ খবর নেই। ঈদের দিন আমাদের বাসায় কোনো রান্না হলো না। আমরা দুই ভাই মন খারাপ করে বসে আছি ( তখন আমরা দুই ভাই ছিলাম)। দুপুর দুইটায় হঠাত আব্বা এসে উপস্থিত দুই হাত ভরতি বাজার আর নতুন জামা নিয়ে, মার জন্য দুইটা শাড়িও এনেছিল। তারপর আনন্দ আর আনন্দ।
খুব সকালে ঘুম থেকে উঠেই গোসল করে সাদা পাঞ্জাবি পড়ে নামাজ পড়তাম। নামাজ পড়ে বাসায় এসে সেমাই খেয়ে টাকা সংগ্রহে লেগে পড়তাম। দুপুরের মধ্যে মোটামোটি টাকায় পকেট ভরে যেত। খুব হিসাব করে বুঝে-বুঝে সেই টাকা খরচ করতাম।
২। মানব সভ্যতার ইতিহাস আসলে দ্বন্দ্বের ইতিহাস। এ দ্বন্দ্ব যেমন চলে সমাজের মধ্যে, তেমনই ব্যক্তি মানুষের নিজের ভিতরেও। সে স্বপ্ন দেখে, স্বপ্নভঙ্গ হয়, তবু আবার স্বপ্ন দেখে। এভাবেই এগোতে থাকে সমাজ, পৃথিবী। অগ্রগতি সরলরেখায় হয় না, থাকে নানা বাঁক, উত্থান, পতন, বিপ্লব, প্রতিবিপ্লব।
৩। মানুষ আপনার সম্পর্কে কথা বলেই যাবে। আপনি সোজা পথে হাঁটলেও কথা শোনাবে আবার বাঁকা পথে হাঁটলেও কথা শোনাবে। তাই মানুষের সকল কথায় কান দিয়ে নিজের সুখ নষ্ট করার কাজটি বুদ্ধিমান মানুষেরা একেবারেই করেন না।
৪। পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো ক্ষমতাবানদের মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথা বলা।
৫। আচ্ছা, ঢাকা শহরে তেতুল গাছ কোথায় আছে?
ঘুম থেকে উঠার পর খুব বড় একটা তেতুল গাছ দেখতে ইচ্ছা করছে।
৬।

সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



