
১। "যে ব্যক্তি মায়ের শবযাত্রায় কাঁদে না, আমাদের সমাজ মনে করে তাকে মৃত্যুদণ্ড দেয়া উচিত" এই একটি মাত্র বাক্যে একসময় "দি আউট সাইডার" উপন্যাসটিকে তুলে ধরে ছিলেন এর লেখক আলবেয়ার কাম্যু।
নায়ক মারসো নামের ফরাসি আলজিরীয় মধ্যবিত্ত পরিবারের এক অবিবাহিত যুবক। মায়ের মৃত্যু সংবাদ শুনেও যার চোখে পানি আসেনি। সপ্তায়ান্তে মেয়ে বন্ধুকে নিয়ে ফ্লাটে নিরানন্দময় জীবন কাটে তার। সমাজের চোখে সে দোষী। কেন না সমাজ মনে করে তার মধ্যে অভাব রয়েছে মৌল আবেগ ও প্রতিক্রিয়ার। দ্বাদশ ব্যক্তি হিসেবে সে পর্যবেক্ষণ করে জীবন, যৌনতা ও মৃত্যু। তারপর ঘটনাচক্রে একদিন সে খুন করে বসে....।
এই বইটি সচেতন, মুক্তমনা এবং আনন্দমুখর সব পাঠকের অবশ্যই অন্তত একবার পড়া উচিত। পারলে একাধিকবার।
২। একজন শিক্ষক অন্তত বলুক, আমি শিক্ষক। আমার বেতন মুখ্য নয়, শিক্ষা দানটাই মুখ্য। আমার বেতন তাই দিবেন, যেন আমি চলতে পারি পরিবার নিয়ে। সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন দেয়া হোক সরকারি ভার্সিটির রুল অনুযায়ী। তাহলে দরিদ্র বাবা-মার ছেলে মেয়ে গুলো পড়াশোনা চালিয়ে যেতে পারবে।
এবং একজন চিকিৎসক অন্তত বলুক, আমি ডাক্তার। আমার ভিজিট মুখ্য নয়, চিকিৎসা দেওয়াটাই মুখ্য। আমার ভিজিট তাই দিবেন, যেন আমি চলতে পারি পরিবার নিয়ে। সকল বেসরকারি হাসপাতালের ডাক্তারদের বেতন দেয়া হোক সরকারি হাসপাতালের রুল অনুযাতী। তাহলে দরিদ্র বাবা মা ও তাদের ছেলে/মেয়ে গুলো চিকিৎসা চালিয়ে যেতে পারবে।
৩। বড় ভাই টিউশনির টাকা পেয়েছে তাই ছোট বোনকে থাইস্যুপ খাওয়াতে নিয়ে যাচ্ছে।
ভাইয়া, স্যুপ খাওয়ার পরেও কি তোমার কাছে টাকা থাকবে?
থাকতে পারে।
যদি টাকা থাকে আমাকে একটা জিনিস কিনে দিবে?
কী জিনিস?
একটা বোরকা। বাইরে যখন বের হই, পুরুষমানুষগুলা কেমন করে যেন তাকায়। এত বিশ্রী লাগে!
বোরকা কেনার মধ্যে আমি নাই।
প্লিজ ভাইয়া। প্লিজ।
ভাই বিরক্ত মুখে এগারো শ' টাকা দিয়ে একটা বোরকা কিনে দিল।
৪। দুঃখের ব্যাপার হচ্ছে এখন দেখি বেশির ভাগ পারিবারিক বন্ধন আলগা। পরিবারের এক সদস্য কী করছে অন্যরা তার খোঁজ রাখছে না। ছেলে ড্রাগ ধরেছে, বাবা-মা কিছুই জানে না। ভেরি স্যাড।
(বিঃদ্রঃ লেখার সাথে সামঞ্জস্য আছে এমন ছবি খুঁজে পেলাম না। তাই হাতের কাছে থাকা এই ছবিটা ব্যবহার করলাম। ক্ষমা প্রার্থী। আশা করি কেউ নাখোশ হবেন না। ভালো থাকুন। সুস্থ থাকুন।)
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



