১। লেখকরা অনেক সময় বিপদে পড়েন। লেখালেখির জন্য অনেক কে হত্যা পর্যন্ত করা হয়েছে। দেশ থেকে বের করে দেয়ার ঘটনাতো আমাদের'ই আছে।
একটা বইতে পড়লাম 'দস্যু মোহনকে পদ্মার বুকে লঞ্চের ডেকে ধরা হলো। তাকে বস্তায় ভরে, বস্তার মুখ সেলাই করে পদ্মায় ফেলে লঞ্চ চলে গেল।
এর পরেই লেখক লিখলেন, 'তাহার পরে কিভাবে কী ঘটিল কে জানে, দস্যু মোহনকে দেখা গেল পদ্মার পাড়ে বসিয়া হাসি মুখে চুরুট টানিতেছে।'
লেখক সম্ভবত দস্যু মোহনকে বস্তার ভেতর থেকে উদ্বারের কোনো উপায় খুঁজে না পেয়ে ' কীভাবে কী ঘটিল কে জানে'র আশ্রয় নিয়েছেন।
২। তালের তাড়ি খেয়ে মানুষ নেশাগ্রস্থ হয়ে পড়তো তাই সম্রাট আকবর তাল গাছ'ই কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন.... এখন কথা হচ্ছে দোষ কি তাল গাছের না তাড়ি খাওয়া মানুষের?
৩। আমরা যে যার কাজে ব্যস্ত।
এখনকার ছেলেমেয়েদের সময় কাটে ইন্টারনেটে। সেখানে তারা কি দেখছে, কার দ্বারা প্রভাবিত হচ্ছে ট্যাক করা খুবই মুশকিল। তাই, পিতা-মাতার সতর্ক থাকতে হবে।
৪। ‘ঘরে বাইরে’ উপন্যাসের জন্য রবীন্দ্রনাথের প্রশংসা ও সমালোচনা দুই-ই প্রাপ্য। প্রশংসা একারণে যে বাঙালী বর্ণহিন্দু শ্রেণী নিয়ন্ত্রিত স্বদেশী আন্দোলনের সাথে সমাজের দরিদ্র চাষী ও বিশেষত: মুসলমান কৃষক শ্রেণীর বিচ্ছিন্নতা গভীর অন্তর্দৃষ্টির সাথে তিনি বিশ্লেষণ করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


