গতকাল সুরভি'র মিস ক্যারেজ হয়ে গেল। বাচ্চাটা দুনিয়াতে আসার আগেই- হারিয়ে গেল। প্রায় ৮/৯ সপ্তাহ হয়ে গিয়েছিল। খুব কষ্ট লাগছে। বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছে। সুরভি খুব কাঁদছে। বেচারিকে দু'একটা ভরসার কথাও বলতে পারছি না।
অদ্ভুত ব্যাপার হলো- মিস ক্যারেজ হওয়ার আগের দিন রাতে আমি খুব ভয়ানক খন্ড খন্ড স্বপ্ন দেখেছি। প্রচন্ড ভয়ে ঘুমের মধ্যেই বারবার কেঁপে কেঁপে উঠেছি। সারা শরীর ঘেমে গেছে। স্বপ্নে দেখি- অন্ধকার একটা জায়গা। ছোট একটা বাচ্চা। ফ্রক পরা। বাচ্চাটা দুই হাত মেলে আমার কাছে আসতে চাইছে। কিন্তু আসতে পারছে না। ঘুম ভাঙ্গার পর কি যে কষ্ট লাগল।
সকালে মাকে স্বপ্নের কথা বললাম। ---
কিছুই ভালো লাগছে। লিখতে ইচ্ছা করছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


