somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৩৮

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। শিক্ষকঃ প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো।
ছাত্রঃ আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি..
শিক্ষকঃ গুড বয়… প্রতিদিন কত ঘন্টা করে খেলো?
ছাত্রঃ মোবাইলের ব্যাটারী শেষ না হওয়া পর্যন্ত…!

২। সিগারেট খাওয়াটা একটা শিল্প।কিভাবে সিগারেট ধরানো হচ্ছে সেটার উপর এই শিল্পের ভারসাম্য নির্ভর করে। ডান হাতের দুই আঙ্গুলের ফাঁকে সুন্দর করে সিগারেট আটকিয়ে রাখাটা চমৎকার। তবে সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়াটা সবচেয়ে উপভোগ্য। সিগারেট খেলে ঠোঁট কালো হয়ে যায়। প্রেমিকারা কালো ঠোটেঁ চুমু দিতে চায়না। তাই আজকাল অনেকেই সিগারেটের মাথায় একটা ফিল্টার আটকিয়ে নেয়।এক একটা সিগারেটের টেস্ট একেক রকম হয়। আবার প্রত্যেকটা সিগারেট খেলে একইরকম ফিলিংস হয়না।
সিগারেটের গরীব ভার্সন বিড়ি। গ্রামে গঞ্জে বিড়ির প্রচলন বেশি হলেও শহরের লোকেরা মাঝে মাঝে ভাব দেখানোর ছলে বিড়ি খায়। গ্রামে গঞ্জে কৃষকেরা লুঙ্গি পড়ে থাকে। লুঙ্গির কোনো পকেট থাকেনা, তাই কৃষকেরা কানের উপর সিগারেট গুজে রাখে। শহরের মানুষ কেউ কেউ কৃষক স্টাইল কানে সিগারেট গুজে রেখে কৃষকদের সম্মানিত করে।

৩। কিছু বাংলা সিনেমার ডায়লগঃ

জাম্বুঃ লাখ টাকার বাগান খায় ১ টাকার ছাগলে !
ডিপজলঃ আইজকা দিমু হালকার ওপর জাপসা !
হুমায়ুন ফরিদঃ পানি খাইতে টাইম দিমু না !
মিশা সওদাগরঃ ওই ওর ইজ্জতে আগুন লাগায়া দে।
পুর্ণিমা এবং পপিঃ বাঁচাও বাঁচাও !

৪। বেহেশতের একটা ফল পৃথিবীতে পাওয়া যায়- বলেন তো সেই ফলটার নাম কী?

৫। স্বপ্নে দেখি-
আমার ৫ বছর বয়স। আমার হাতে একটা বই, বইয়ের নাম- 'চলো যাই চিড়িয়াখানায়। বই পড়তে পড়তে আমার ইচ্ছা হলো চিড়িয়াখায় যাব, আমি বাবা আর মা।
সকাল ৯ টায় রওনা দিলাম চিড়িয়াখনার উদ্দেশ্যে। বাসে ওঠার আগেই শুরু হলো প্রচন্ড বৃষ্টি। বৃষ্টি আর থামে না। বাবা-মা সিদ্বান্ত নিলেন এই বৃষ্টির মধ্যে আজ আর যাওয়া যাবে না। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাসায় ফিরলাম।
চিড়িয়াখানায় যেতে না পেরে আমার অনেক মন খারাপ হলো। আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। আমার মা বলে উঠলেন, 'অ্যাই দ্যাখো! তোমার ছেলে কান্না শুরু করেছে।' আবার বাবা আমাকে বললেন, 'মন খারাপ কোরো না। আজ আমরা যেতে পারি নি সত্যি, কিন্তু পরের বার আমরা ঠিকই যাবো।'

৬। হেমিংওয়ে বলতেন, তুমি চোখ দিয়ে যা দেখো, ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করো, আঙুল দিয়ে যা স্পর্শ করো তার সবটুকুই পাঠক পাঠিকাকে দিবে, এমনভাবে দিবে যেন কিছুই বাদ না থাকে।

সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯

নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

×