somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আসুন নেদারল্যান্ড দেশটি সম্পর্কে জানি

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নেদারল্যান্ড ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম অ্যামস্টারডাম। এই দেশ 'হল্যান্ড' নামেও পরিচিত। সরকারি হিসেবে নেদারল্যান্ডসের জনসংখ্যা ১৮ মিলিয়ন। নেদারল্যান্ডসের প্রধান ধর্মগুলি হল খ্রিস্টধর্ম ও ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি পানির শহর কোনটি? উত্তর হল আমস্টারডাম। এর চার ভাগের এক ভাগ নদী, নালা, খাল-বিলে ভরা। ক্যানাল বা নৌপথ এ শহরের সবচেয়ে বড়। আমস্টারডাম ১০০ কি.মি. এর বেশি ক্যানাল এবং ১ হাজার ৫০০ এর মতো ব্রিজ আছে। এত বেশি ক্যানাল ও ব্রিজের জন্য আমস্টারডামকে উত্তরের ভেনিস বলা হয়ে থাকে। নেদারল্যান্ড রাষ্ট্রের রাজধানী অ্যামস্টারডামের পাতাল ট্রেন ব্যবস্থার নাম আমস্টার্ডাম মেট্রো।

পৃথিবীর সবচাইতে ভদ্র পুলিশ মনে হয় নেদারল্যান্ডেসই আছে। পুলিশদের প্রতি কড়া নির্দেশ দেওয়া আছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। নেদারল্যান্ডসের অনেক জেলখানা প্রতিবছর বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কয়েদির অভাবে।



নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের খাল এখন UNESCO World Heritage. আমস্টারডামে রয়েছে অনেকগুলো বিশ্বমানের মিউজিয়াম। এই দেশের ছেলে-মেয়ে গুলো সাইকেল চালায়। বিশেষ করে ছাত্র-ছাত্রারী। ইউরোপের মধ্যে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ অন্যতম দেশ হলো নেদারল্যান্ড। এখানে পড়তে যেতে হলে IELTS কমপক্ষে ৫.৫ বাধ্যতামূলক এবং আর্থিক সঙ্গতিরও ব্যাপার আছে। নেদারল্যান্ড এ সবচেয়ে পজিটিভ সাইড হলো, এখানকার ভিসা হওয়ার সকল শর্ত পূরণ করা অনেকটা সহজ এবং শর্ত পূরণ করলেই ভিসা নিশ্চিত। যাদের IELTS কমপক্ষে ৫.৫ এবং ১৫-১৬ লক্ষ টাকার নগদ ব্যাঙ্ক ব্যালান্স আছে তারা আবেদন করুন। ভালো ভাবে কোর্স শেষ করে ওখানেই ভালো চাকুরী অথবা ব্যবসা করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুন। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয় নেদারল্যান্ডের আমস্টারডম বিশ্ববিদ্যালয়।



মুসলিম আছে এক মিলিয়ন। বেশির ভাগ মুসলিম তুর্কি এবং মরক্কান। এছাড়াও ইরাক,ইরান,আফগানিস্তান,সোমালিয়া এবং সাবেক ডাচ কলোনী সুরিনাম থেকে আসা। দেশটির বড় শহর আমাসটারডাম,রটারডাম,হেগ এবং ইউট্রেক্টে বেশির ভাগ মুসলিম বাস করে। নেদারল্যান্ডসের রাজধানীর জনসংখ্যা সাত লাখের মতো৷ আর সাইকেলের সংখ্যা আনুমানিক দশ লাখ৷ সাইকেল পার্ক করার নির্দিষ্ট জায়গা আছে শহরে৷ কিন্তু সেগুলো ভরা থাকে অধিকাংশ সময়৷ তাই অনেকে রাস্তার পাশে অবৈধভাবে রাখেন সাইকেল৷ সেখানে সাইকেল চুরিও এক নিত্যনৈমিত্তিক ব্যাপার। এক লাখ সাইকেল প্রতি বছর চুরি হয়। রিক্সার শহর ঢাকা হলে সাইকেলের শহর নেদারল্যান্ডের রাজধানী। আমস্টার্ডাম এর প্রতি তিন টা সাইকেলের একটার কবরস্থান হয় খালে৷প্রতিকার কি! গড়ে উঠলো একটা পেশা, বাইক ফিশারম্যান। তাদের কাজ এই খালগুলো থেকে সাইকেলগুলো তুলে আনা, বিনিময়ে মাছের হিসাবের মত সাইকেলের সংখ্যা অনুযায়ী দাম পাওয়া। গড়ে বিশ হাজার সাইকেল বছরে তোলা হয় খালগুলো থেকে!

নেদারল্যান্ডসের সাথে কয়েকটা ব্যাপারে বাংলাদেশের সাথে খুব মিল আছে। বাংলাদেশের মত নেদারল্যান্ডসও বন্যাপ্রবণ দেশ। এর কারন হল, নেদারল্যান্ডসের বেশির ভাগ অঞ্চলের অবস্থানই সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে। এইজন্যই দেশটার নাম নেদারল্যান্ডস – মানে low land – নিচু জায়গা। নেদারল্যান্ডসের পানির পরিমাণ যদি বাদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ, কোরিয়া আর তাইওয়ানের পরেই এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। পুরো শহরটাই যেন তরুণ-তরুণী আর যুবক-যুবতীতে ভরপুর। প্রাণ-প্রাচুর্যে টগবগ করে ফুটছে যেন পুরো শহর, হইহই করতে করতে জীবনটাকে সবাই উপভোগ করছে।



একটা দেশের অর্ধেকই যদি সমুদ্র সমতলের নীচে অবস্থিত হয়, তো সেই শহরের নাম নীচুভূমি না হয়ে আর কি-ই বা হবে। কিন্তু, নীচু এই দেশটির মানুষরাই নাকি আবার পৃথিবীতে সবচেয়ে উঁচু। গড় উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি। এমন একটা বিচিত্র দেশের রাজধানী আমস্টার্ডামও কিছুটা বিচিত্র হবে সেটাই স্বাভাবিক। নেদারল্যান্ডস-এ পতিতাবৃত্তি বৈধ এবং অন্য আর সব পেশার মত এই পেশায় নিয়োজিতরাও সরকারকে আয়কর দিয়ে থাকেন।

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০২
৩৪টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×