somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

দিনের শেষে ...

২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। অন্ধ মেয়েটিকে আমি রাস্তা পার করে দেবার জন্য হাত ধরলাম। মেয়েটি বলল, হাত ধরেছেন কেন? আমি বললাম, রাস্তা পার করবার জন্য। মেয়েটি বলল, হাত ছাড়ুন, আমি নিজে নিজে রাস্তা পার হতে পারি। হঠাৎ দ্রুত গতিতে একটা ট্রাক আসছে অন্ধ মেয়েটির দিকে। আমি একবার মেয়েটির দিকে একবার ট্রাকটির দিকে তাকালাম।

২। ওয়াইন কিন্তু মদ নয়।
যে- কোনো ফলকেই ফারমেন্ট করলে অ্যালকোহল তৈরি হয় ?
আঙুর আর ওয়াইন এক !

৩। পশ্চিমের দেশগুলোতে নাস্তিকদের সাধারণ ভাবে ধর্মহীন বা পরলৌকিক বিষয় সমূহে অবিশ্বাসী হিসেবে গণ্য করা হয়।কিন্তু বৌদ্ধ ধর্মের মত যেসব ধর্মে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় না, সেসব ধর্মালম্বীদেরকেও নাস্তিক হিসেবে বিবেচনা করা হয়।কিছু নাস্তিক ব্যক্তিগত ভাবে ধর্মনিরপেক্ষতা, হিন্দু ধর্মের দর্শন, যুক্তিবাদ, মানবতাবাদ এবং প্রকৃতিবাদে বিশ্বাস করে। নাস্তিকরা কোন বিশেষ মতাদর্শের অনুসারী নয় এবং তারা সকলে বিশেষ কোন আচার অনুষ্ঠানও পালন করে না। অর্থাৎ ব্যক্তিগত ভাবে যে কেউ, যে কোন মতাদর্শে সমর্থক হতে পারে,নাস্তিকদের মিল শুধুমাত্র এক জায়গাতেই, আর তা হল ঈশ্বরের অস্তিত্ব কে অবিশ্বাস করা।

৪। কুরআন অন্য আর দশটি গ্রন্থের মত নয়। আমাদের কুরআন জানা প্রয়োজন, কারণ এটি অবতীর্ণ হয়েছে সমগ্র বিশ্ব জগতের মালিক মহান আল্লাহর নিকট হতে। কুরআনের বাণী যেহেতু মহান আল্লাহর বাণী, সেহেতু কুরআন অধ্যয়ন জরুরি।
পবিত্র কুরআনে মহাগ্রন্থ কুরআন সম্পর্কে বলা হয়েছে, এটি মানব জাতির জন্য একটি সুস্পষ্ট সতর্কবাণী এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথ নির্দেশ ও উপদেশ। (সূরা আলে-ইমরান ১৩৮)
মানুষ যেন বিপথগামী না হয়, মানুষ যেন মানুষের মত আচরণ করে, মানুষ যেন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে এই লক্ষ্যকে সামনে রেখে পবিত্র কুরআনে মহান আল্লাহ মানুষকে বারবার সতর্ক করে দিয়েছেন।
পবিত্র কুরআন মহান আল্লাহর নিকট থেকে মানুষের জন্য উপদেশ বাণী সম্বলিত একটি মহাগ্রন্থ। অতএব মানুষের উচিত এই মহাগ্রন্থের সকল উপদেশাবলী সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন এবং সেই সব উপদেশাবলী অনুযায়ী নিজের জীবন গঠন।
মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পূর্বে কুরআন শরীফ হাতে লেখা হত। মহান আল্লাহর বাণী সমূহ সাধারণত পাথরে, চামড়ায়, হাড্ডিতে, গাছের ডালে বা পাতায় লেখা হত। প্রথম কুরআন শরীফ ছাপানো হয় জার্মানীতে ১১১৩ ঈসায়ী সালে। অমুসলিমদের দ্বারা ছাপানো এই কুরআন শরীফ মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হয়নি। মুসলমানদের দ্বারা সর্বপ্রথম রাশিয়ায় (সেন্ট পিটার্সবার্গ) এবং ইরানে (তেহরান) ১৭৮৭ সালে মুদ্রণ যন্ত্রের সাহায্যে কুরআন শরীফ মুদ্রিত হতে থাকে।

৫। ভালোবাসা প্রেমের যেমন কোনো জাত হয় না, লেখকেরও কোনো জাত নেই। নেই কোনো দেশ। একজন লেখক, শিল্পী, সৃজনশীল মানুষ বিশ্বব্যাপী বিরাজমান। সে কারণেই শেক্সপীয়ার আমাদের, এরিস্টটল, অ্যালবার্ট আইনস্টাইন, প্লেটো, ওহেনরী. জ্যাঁ পল সার্ত্র্রে, মার্কেস, হেমিংওয়ে কিংবা ভ্যান গগ, পিকাসো এঁরা সবই আমাদের।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৭
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×