
১। বাবা-মাকে না জানিয়ে ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরেছে। বউ দেখেই বাবার চক্ষু চড়কগাছ। মেয়ে দেখতে মোটেই সুন্দরী নয়।
বাবা ছেলেকে পাশের ঘরে ডেকে ফিসফিস করে বলছেন, তুই এটা কী করলি, রাস্তা থেকে একটা মেয়ে ধরে এনে বিয়ে করলি? এ মেয়ের না আছে রূপ, না আছে সৌন্দর্য! একটা ভালো দেখে মেয়ে বিয়ে করতি আমার আফসোস থাকত না।
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
ছেলে বলল, এত আস্তে বলার কোন দরকার নেই বাবা, জোরে বল। এই মেয়ে কানেও শোনে না..!!
২। দুই ডাকাত একটা রাস্তার পাশে চায়ের দোকানে বসে বলতেছেঃ
প্রথম ডাকাত - প্রথমে ১০০ জন মানুষ খুন করবো তারপর ১ টা ছাগল খুন করবো
এই কথা শুনে দোকানদার বলতেছে - " ভাই, একটা ছাগল খুন করবেন কেন ? "
২য় ডাকাত - আমি কইছিলাম না একটা না একটা গাধা এই কথা বলবো যে ছাগল কেন খুন করবো; কিন্তু জিগাইবো না ১০০ মানুষ খুন করবো কেন !
আসলে বাঙ্গালি এই রকম-ই !
৩। ছোট বাচ্চাদের ঈশ্বর এক ধরণের বিশেষ ক্ষমতা দান করেছেন ! আর তা হল তাদের হাসি!!!!এই হাসি দেখে মন আর বেশিক্ষন খারাপ থাকে না ভালো হয়ে যায় ।কখনো কখনো তোমার মুখটা বন্ধ করতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল।এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিনত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।
৪। 'নিমন্ত্রন' লেখক- তসলিমা নাসরিন।
নিমন্ত্রন পড়ে তো আমি হতবাক!!! মেয়েরা সুদর্শন ছেলে দেখে প্রেমে পড়ে এবং সেই ছেলের দ্বারা প্রতারিত হয়ে তার বন্ধু-বান্ধব‘দের দ্বারা ধর্ষিত হয়।
এই লেখিকার বই পড়ার আগে তার জীবনী ভাল করে পড়ে নিবেন। তসলিমা নাসরিন নিজেই নিজের সম্পর্কে সহজ সরল ভাষায় লিখেছেন।
খুবই সাহসী নারী। আমি তাকে শ্রদ্ধা করি। আমার ক্ষমতা থাকলে আমি তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনতাম।
৫। সেই দিন খুব দূরে নয়- প্রকৃতি কঠিন প্রতিশোধ নিবে।
নির্মম সব রোগ, মহামারী, ভূমিকম্প, জলোচ্ছাস দিয়ে জনসংখ্যা কমিয়ে দিবে।
৬। দুই চাপাবাজের মধ্যে আলাপ হচ্ছে-
প্রথম চাপাবাজ: জানিস মাঝে মাঝে ইচ্ছে হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি।
দ্বিতীয় চাপাবাজ: অত সহজ না বন্ধু! ওটা আমি বেচলেতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


