১। "ফিজিক্স" যেখানে শেষ... "মেটাফিজিক্স" সেখানে শুরু। বিজ্ঞান যেখানে যেতে পারে না, দর্শন সেখানে বিচরণে সক্ষম।ধর্মতত্ত্ব সহায়ক ভূমিকা পালন করতে পারে ও দর্শনকে ঠিক রাস্তায় নিতে পারে। ইসলামী ধর্মতত্ত্ব দর্শনকে ঠিক পথে চালাতে সক্ষম।
২। পাঁচ অক্ষরের একটা ইংরেজি শব্দ, যার সাথে আরো দুইটা অক্ষর যোগ করলে শব্দটা বরং আগের চেয়ে আরো ছোট হয়ে যায়। শব্দটা কি?
৩। আমাদের নির্বুদ্ধিতা এবং দুর্বলতা প্রকাশ পায় দুইটি ক্ষেত্রে,
এক, যখন আমাদের কথা বলা উচিত কিন্তু আমরা নীরব থাকি
দুই, আমাদের যখন নীরব থাকা উচিত কিন্ত আমরা কথা বলি
৪। দুইজন ধূমপায়ীর একজনের লাইটারের আগুনে অন্যজন সিগারেট ধরালেই একে অপরের বন্ধু হয়ে যায়!
৫। প্রথম ইঁদুর: জানিস, সেদিন আমি এক বোতল ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছি, অথচ আমার কিছুই হয়নি।
দ্বিতীয় ইঁদুর: কিছুদিন আগে আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছিলাম। ফাঁদটা ভেঙে বেরিয়ে এসেছি।
তৃতীয় ইঁদুর: তোরা গল্প কর, আমি আজ উঠি। বাড়ি ফিরে আবার পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে।
৬। স্ত্রী : এই শোন, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবেনা । বুঝেছ ??
.
.
.
এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠল : "হ আফা ! আফনেই বুঝান তারে । আমিতো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি ।"
৭। ঢাকা শহরে সবচেয়ে অভাবী শ্রেণী হলো বাড়িওয়ালারা। প্রতিবছর বাড়িভাড়া না বাড়ালে তাদের পেটের ভাত জোটে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


