somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৩৯

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। বায়তুল মোকারম মসজিদের সামনে। আমার কাঁধে ক্যামেরা দেখেই এক ভিক্ষুক আমাকে ডেকে বলল- আমার ছবি তোলেন, আজকে সারা দিনে আমি ভিক্ষা করে তেরো হাজার টাকা পেয়েছি। ৮৮ সালে ঢাকা এসেছি, কেউ আমাকে কোনো কাজ দেয়নি। এমন কি রিকশাও কেউ আমাকে চালাতে দেয়নি। বলে, তোমাকে চিনি না জানি না, তাই তোমার কাছে রিকশা দিব না। পরে রাগ করে নিজের এক পা কেটে ফেলি। পা না থাকলে বেশী ভিক্ষা পাওয়া যায়। ল্যাংড়াদের মানুষ বেশী করুনা করে ।

২। বিবর্তনবাদের প্রবর্তক ডারউইন তার মৃত্যুর পূর্বে ঘোষণা দিয়ে গেলেন যে তিনি মৃত্যুকে বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না। ‘লাইফ এন্ড লেটারস অভ চার্লস ডারউইন’ গ্রন্থ থেকে জানা যায়, জীবনের প্রতিটি ঘণ্টাকে তিনি কাজে লাগাবার চেষ্টা করেছেন। এক জায়গায় তিনি বলেছেন, “যে ব্যক্তি একটি ঘণ্টাও নষ্ট করার সাহস পায়, সে জীবনের মূল্য খুঁজে পায় নি।”

৩। গতকাল রাতে ভয়াবহ এক দুঃস্বপ্ন দেখলাম। ভোরের দিকে স্বপ্নটা দে্খলাম। হঠাৎ ঘুম ভাঙল- শুনলাম মসজিদে আযান হচ্ছে । এক গ্লাস পানি খেয়ে বারান্দায় গিয়ে একটা সিগারেট শেষ করে তারপর বিছানায় শুয়ে পড়লাম । আর কি আশ্চর্য সাথে সাথে ঘুমিয়ে পড়লাম । তখইন স্বপ্নটা দেখলাম । স্বপ্নে দেখি- আমি জাহাজে করে কোথায় যেন যাচ্ছি । জাহাজের কেবিনে শুয়ে আছি। হঠাৎ খুব হৈচৈ শুনতে পেলাম- জাহাজ ডুবে যাচ্ছে । আমি জানি না সাঁতার। আমি একটু একটু করে ডুবে যাচ্ছি। ডুবে যাওয়ার পর, একটা হাঙর আমার কাছে এসে বলল- স্যার কোনো চিন্তা নাই আমি আছি । আপনি আমার পিঠে উঠে বসুন। আমি বললাম- মশকরা করো- তোমার পিঠে তো কাঁটা । হাঙরটি হাসতে হাসতে বলল- স্যারজ্বী, কাঁটার আঘাত সইবেন না মরে যাবেন সিধান্ত আপনার । এই হচ্ছে - স্বপ্ন !! এখন লিখতে গিয়ে একটুও ভয় পেলাম না কিন্তু রাতে খুব ভয় পেয়েছি ।

৪। আজ থেকে পনের পছর আগে- আমি তীব্র ভাবে উপলব্ধি করলাম- মানুষের জীবনে সবচেয়ে দামী বস্ত হচ্ছে- অভিজ্ঞতা । আমি অভিজ্ঞতা সংগ্রহ করতে লেগে গেলাম । দীর্ঘ তিন বছর শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য কত কিছুই না করেছি । ভিক্ষা করতে গিয়ে পুলিশের কাছে ধরা খেয়েছি। সারারাত ফুটপাতে শুয়ে বসে কাটিয়েছি । ইলেকট্রিকের কাজ করেছি । গাড়ির নিচে শুয়ে ইঞ্জিন খুলেছি। সারা ঢাকা শহরের নোংরা এলাকা গুলোতে হেঁটে বেড়িয়েছি । একদিন রাতে রিকশা চালাতে গিয়ে একসিডেন্ট করে পায়ে ব্যাথা পেয়েছি । বাংলা মোটরের গ্লোডেন ড্রাগন এবং মহাখালির জাকারিয়া বারে গলা পর্যন্ত মদ খেয়েছি । আর একদিন গাজীপুরের একটা শূটিংস্পটে সারারাত গাঁজা খেয়েছি । মদ গাঁজা আমি কোনো দিনও নেশার উদ্দেশ্যে খাইনি । আমার উদ্দেশ্য ছিল- খেতে কেমন লাগে এবং অভিজ্ঞতা সঞ্চয় । তবে ঢাকা ক্লাবের মেম্বার হওয়ার ইচ্ছা আছে । বস্তিবাসীর জীবনযাত্রা অনুভব করার জন্য- সারাদিন বস্ততে আড্ডা দিয়েছি ।মিথ্যাবাদীর সাথে মিশেছি ।নেশাগ্রস্ত লোকের সাথে মিশেছি। দুর্নীতিবাজ এবং সাধু লোকের সাথে মিশেছি । একজন নিশি কন্যার সাথে আলাপ করেছি।

৫। আমার বন্ধুগুলো সব বোকাসোকা, সহজ সরল, ভালো মানুষ- যারা কিনা ভুলে যাওয়ার অনেক অনেক সুযোগ আর অজুহাত পেয়েও কখনো আমায় ভুলে যায় না।

একটি অনুরোধঃ মাননীয় মন্ত্রী সিটিং সার্ভিস বন্ধ করুন। আমাদের দেশে সিটিং সার্ভিস মানায় না। সকালে অসংখ্য লোক বাসের জন্য দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকা মানুষ গুলোকে তখন দুনিয়ার সবচেয়ে অসহায় বলে মনে হয়।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৪
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×