
জীবনে প্রথম বাঘ দেখার আশায় সুন্দরবন গেলাম। কিন্তু বাঘের দেখা পেলাম না। বইতে কত বাঘের কথা পড়েছি। দুবলার চর এলাকায় তিন দিন দুই রাত থাকলাম। তন্নতন্ন করে খুজেও বাঘের দেখা পেলাম না। তবে, খুব উপভোগ করলাম প্রকৃতি। হরিণ আর বানর খুব বেশি বিরক্ত করেছে। সাগরের পাড়ে শুয়ে আছে কুমিড়। বঙ্গোপসাগরে যখন সূর্য ডুবে যায়, তার এক দেখার মতো ব্যাপার। এত সুন্দর, এত সুন্দর যে মরে যেতে ইচ্ছা করে।
বাঘ আমাকে দেখতেই হবে। দুই বছর পর আবারও সুন্দরবন গেলাম। এবার গেলাম হিরণ পয়েন্ট। এবারও মন খারাপ করে ফিরে এলাম, বাঘের দেখা পেলাম না। কিন্তু বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম। যে এলাকায় বাঘ দেখতে পাওয়া যায়, সেসব এলাকায় বন কর্মকর্তারা একটা লাল পতাকা লাগিয়ে রাখে। হাতির পিঠে চড়লাম। প্রকৃতি খুব উপভোগ করলাম। অদ্ভুত সুন্দর। মুগ্ধ! আমি মুগ্ধ!
তৃতীয় বার গেলাম কটকা। এবং অবিশ্বাস্য ভাবে বাঘের দেখা পেয়ে গেলাম। সেই গল্প'ই এখন বলব।
আমরা প্রায় একশো জনের একটা দল এমভি মাছরাঙ্গা নামে একটা জাহাজে করে সুন্দরবন গিয়েছি। খুব সুন্দর ব্যবস্থা। থাকা, খাওয়া-দাওয়ার কোনো সমস্যা নেই। যাই হোক, আমি সবার চোখ ফাঁকি দিয়ে একা উলটো দিকে হাঁটা শুরু করলাম। প্রায় এক ঘন্টা হেঁটে বনের অনেক গভীরে চলে গেলাম। চারদিকে এত গাছপালা যে বিকেল বেলায় হঠাৎ বনে অন্ধকার নেমে আসে।
অপ্রত্যাশিতভাবে দশ গজ দূরে এক বিশাল বাঘ দেখতে পেলাম। রয়েল বেঙ্গল টাইগার! আবেগে আনন্দে আমি হতবাক, একটা স্বপ্ন সত্যি হয়ে গেল, এই খুশিতে চোখে পানি চলে আসছে। পায়ের তলায় সদ্য শিকার করা হরিণ। তখনও হরিণটা পুরোপুরি মরে যায়নি। তবে খুব ছটফট করছিল। এক আকাশ অবহেলা নিয়ে বাঘটি যেন হরিণটিকে ধরে রেখেছে। তাচ্ছিল্যের ভঙ্গিতে আমার দিকে একবার তাকালো। আমি একটুও ভয় পেলাম না। এক আকাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকলাম। পালানো বা লুকানোর কথা কিছুই মনে আসলো না। এক পৃথিবী বিস্ময় নিয়ে স্বাধীন এক নবাবজাদাকে দেখছি।
আমি জানি, বেশির ভাগ বাঘ'ই মানুষ খেকো নয়। বাঘ যেক'জন মানুষ মেরেছে তার চেয়ে নব্বই গুন বেশি মানুষ বাঘ হত্যা করেছে। আমি আরও কয়েক পা এগিয়ে গেলাম। আমার সাথে কোনো অস্ত্র নেই। বাঘটি একবার পেছনের দিকে চেয়ে, পর মুহূর্তেই আবার আমার দিকে তাকালো। তখনও তার পায়ের নিচে শিকার ধরা।
আমি বললাম, অবশেষে তোমার দেখা পেলাম। বাঘটা হাই তুলল।
আমি আবার বললাম, আমি তোমাকে বিরক্ত করবও না। একটুও বিরক্ত করবও না। বাঘটা অসহায়ভাবে শুধু আমার দিকে চেয়ে থাকল।
আমি বললাম, আমাকে ভয় নেই, আমি তোমার বন্ধু।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



